১৫২ সীরাতুল মুস্তফা (সা) ইমাম বায়হাকী বলেন, এ ধরনের ঘটনা ও বর্ণনা যাতুর রিকা যুদ্ধের সময়েও বর্ণিত হয়েছে । ওয়াকিদী এ ঘটনাটিকে গাতফান যুদ্ধের সাথে বর্ণনা করেছেন । যদি তা যথার্থ হয় তবে এ দু'টি ছিল ভিন্ন ঘটনা। একটি গাতফান যুদ্ধের সময় এবং অপরটি যাতুর রিকা যুদ্ধের সময় সংঘটিত হয়েছিল, যেমনটি সামনে বর্ণনা আসবে আল্লামা যারকানী বলেন, বিশেষজ্ঞদের অভিমত হলো, এ ঘটনা দু'টি ভিন্ন ভিন্ন। বুহরান যুদ্ধ গাতফান যুদ্ধ থেকে ফিরে আসার পর নবী (সা) রবিউল আউয়াল মাস মদীনাতেই কাটান। রবিউস সানী মাসে তাঁর নিকট সংবাদ এলো যে, হিজায ভূর খনিস্বরূপ, বুহরান নামক স্থানে বনী সুলায়মণ গোত্র ইসরামের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। সংবাদ পাওয়ামাত্র তিনি তিনশ সাহাবী সঙ্গে নিয়ে বুহরানের দিকে যাত্রা করলেন। মদীনার ভার হযরত আবদুল্লাহ ইবন উম্মে মাকতুমের হাতে সোপর্দ করলেন। নবী (সো)- 185 গেল এবং তিনি 58717 5 55 রাত অবস্থান করেছেন, আর কেউ বলেন, ষোলই জমাদিউল আউয়াল পর্যন্ত অবস্থান করেন ৪ ইয়াহুদী কা“ব ইবন আশরাফকে মৃত্যুদণ্ড প্রদান তৃতীয় হিজরীর ১৪৭ রবিউল আউয়াল রাত্রিতে) বদর যুদ্ধের বিজয় সংবাদ যখন মদীনা মুনাওয়ারায় পৌছল, তখন ইয়াহুদী কাব ইবন আশরাফ খুবই দুপ্পখিত হলো এবং বলল, যদি এ সংবাদ সত্য হয় যে, মক্কার বড় বড় সর্দার এবং সন্ত্রান্ত ব্যক্তি নিহত হয়েছে, তা হলে জমির উপরিভাগের চেয়ে নিশ্নভাগই শ্রেয় । অর্থাৎ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই উত্তম__যাতে এ অপমান- অপদস্থৃতা দেখতে না হয়। কিন্তু যখন এ সংবাদ সত্য প্রমাণিত হলো, তখন সে বদর যুদ্ধে নিহতদের জন্য সমবেদনা প্রকাশের লক্ষ্যে মন্কায় যাত্রা করল। নিহতদের স্মরণে শোকগাথা রচনা করে ও তা পাঠ করে করে নিজেই ক্রন্দন করছিল এবং অপরকেও কাঁদাচ্ছিল। সে ১. ১. খাসাইসুল কুবরা, ১খ. পূ. ২ ১খ. পৃ. ২১০; আল বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ২। ২. যারকানী, ২খ. পৃ. ১৬। ৩. এ কারণে এ যুদ্ধকে বনী সুলায়মের যুদ্ধ ও বলা হয়। ৪. তাবাকাতে ইবন সাদ, ২খ, পৃ. ২৪। ৫. যারকানী, ২খ. পৃ. ৮; ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৫৯। ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।