Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৫১ পূর্ণ সফর মাস তাঁরা সেখানেই অবস্থান করেন, কিন্তু কেউই তাদের মুকাবিলা করার জন্য এলো না। ফলে কোন যুদ্ধ-বিপহ ছাড়াই রবিউল আউয়াল মাসে মদীনায় ফিরে আসেন ।* এ সফরে এ ঘটনা সংঘটিত হয় যে, পথিমধ্যে বৃষ্টি আসে এবং সাহাবাগণের কাপড়-চোপড় ভিজে যায়। রাসূলুল্লাহ (সা) নিজের কাপড় শুকানোর জন্য একটি গাছে ঝুলিয়ে দেন এবং এ বৃক্ষের নীচে শুয়ে পড়েন। সেখানে এক বেদুঈন তাঁকে দেখছিল । বেদুঈন তাদের সর্দার দাসূর, যে তাদের মধ্যে বড় বীরও ছিল, তাকে গিয়ে ংবাদ দেয় যে, মুহাম্মদ (সা) এ বৃক্ষের নীচে একাকী শুয়ে আছেন এবং তাঁর সাহাবীগণ বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে আছেন। তুমি গিয়ে তাঁকে হত্যা করে এসো। দাসুর একটি ধারালো তরবারি নেয় এবং খোলা তরবারি নিয়ে তাঁর কাছে গিয়ে দাঁড়ায় এবং বলে, ওহে মুহাম্মদ, এবার বল, আজ তোমাকে আমার তরবারি থেকে কে রক্ষা করবে ? তিনি বললেন, আল্লাহ তা“আলা রক্ষা করবেন। এ কথা বলার অপেক্ষামাত্র ছিল, হযরত জিবরাঈল (আ) তার বুকে জোরে করাঘাত করেন । সঙ্গে সঙ্গে তার হাত থেকে তরবারি ছিটকে পড়ে যায় এবং নবী (সা) তরবারিটি উঠিয়ে নেন এবং দাসূরকে বললেন, এবার বল, তোমাকে আমার তরবারি থেকে কে রক্ষা করবে? সে বলল, কেউই নেই। এরপর সে ইসলাম গ্রহণ করে এবং কালেমা £41 91 9) 1 411১) 95০ 01১৬2) পাঠ করে । অতঃপর শপথ করে যে, এখন আর আপনার বিরুদ্ধে কোন ফৌজ জমা করব না। তিনি দাসূরকে তার তরবারি ফিরিয়ে দেন। দাসূর কিছুদূর গিয়ে ফিরে এলো এবং বলল, আল্লাহর শপথ, আপনি আমার চেয়ে উত্তম । দাসূর যখন নিজ সম্প্রদায়ের কাছে ফিরে এলো, তখন লোকজন তাকে জিজ্ঞেস করল, তুমি যে কথা বলে গেলে, তা কোথায় গেল ? দাসুর তখন সমুদয় ঘটনা খুলে বলল এবং বলল, এভাবে অদৃশ্য থেকে আমার বুকে জোরে করাঘাত করা হলো, যাতে আমি চিৎ হয়ে পড়ে গেলাম । এভাবে পড়ে যাওয়ায় আমি চিনে ফেললাম এবং বিশ্বাস করলাম যে, এ করাঘাতকারী কোন ফেরেশতা হবেন । এ জন্যে আমি ইসলাম গ্রহণ করলাম, তাঁর রিসালতের সাক্ষ্য দিলাম এবং নিজ সম্প্রদায়কে ইসলাম গ্রহণের দাওয়াত দিলাম । এ প্রসঙ্গে এ আয়াত নাযিল হয় : 42 | ৮৮৮2 017৯ ১ 2052 [8211915016৮ “হে মুমিনগণ, তোমাদের প্রতি আল্লাহর অনুগহ স্মরণ কর যখন এক সম্প্রদায় থেকে নিবৃত্ত করেছিলেন ।” (সূরা মায়িদা : ১১) ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ২। ফদ/,2110001109.001)

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।