Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

১৫০ সীরাতুল মুস্তফা (সা) রাসূলুল্লাহ (সা) তাঁর কন্যাকে যেসব দ্রব্য উপহার দিয়েছিলেন, তা ছিল, একটি লেপ, একটি বালিশ, যার মধ্যে তুলার পরিবর্তে কোন গাছের আঁশ ভর্তি ছিল, দু*টি চাক্কি (যাতা), একটি মশক এবং দু'টি মাটির কলস। [আল্লামা মুনযিরী প্রণীত আত তারগীব ওয়াত তারহীব, ০৬১: ১০ ১৮১31 ৬ ৪৮)! অধ্যায় এবং ইমাম আহমদও হাদীসটি বর্ণনা করেছেন] । যখন বাসরের সময় এলো, তখন রাসূলুল্লাহ (সা) হযরত আলীকে বললেন, একটি ঘরের বাবস্থা কর। হযরত আলী ভাড়ায় একটি ঘর নিলেন এবং সেখানে বাসর উদযাপন করলেন। হযরত ফাতিমা পরামর্শ দিলেন যে, হারিসা ইবন নু'মানের ঘর চেয়ে নাও। হযরত আলী বললেন, আমি লজ্জাবোধ করি। যে কোনভাবে এ সংবাদ হযরত হারিসার কাছে পৌছে গেল । হারিসা রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ (সা), আন্মাহর কসম, আপনি আমার জন্য যা পরিত্যাগ করবেন, তার চেয়ে আপনি যা গ্রহণ করবেন, তাই আমার নিকট বেশি প্রিয়। তিনি বললেন, এ 41 ৬১৬ ০০...০ “তুমি সত্য বলেছ, তাহ তোমাকে বরকত দিন।”২ হারিসা নিজে অন্যত্র চলে গেলেন এবং হযরত আলী এবং হযরত ফাতিমাকে নিজ গৃহে এনে নামিয়ে দিলেন। [ইবন সা'দ বর্ণিত। ইসাবা, হযরত ফাতিমা যোহরা (রা)-এর জীবন চরিত অধ্যায়] । গাতফান যুদ্ধ তৃতীয় হিজরী) এ যুদ্ধকে আনমার যুদ্ধ এবং যী আমর-এর যুদ্ধও বলা হয়। সাবীক যুদ্ধ থেকে ফিরে ধিলহজ্জ মাসের অবশিষ্ট দিনগুলি তিনি মদীনাতেই অবস্থান করেন। ইত্যবসরে তিনি এ সংবাদ পান যে, বনী সালাবা এবং বনী মুহারিব (যা গাতফান গোত্রের দুটি শাখা ছিল) নজদ-এ একত্রিত হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল মদীনার আশেপাশে লুট-তরাজ করা । দাসূর গাতফানী নামক জনৈক ব্যক্তি ছিল তাদের সর্দার । তৃতীয় হিজরীর মুহররম মাসে তিনি গাতফান গোত্রকে আক্রমণ করার উদ্দেশ্যে নজদের পথে মদীনা ত্যাগ করেন । হযরত উসমান ইবন আফফান (রা)-কে মদীনায় তাঁর স্থলাভিষিক্ত করেন এবং চারশ" পঞ্ঝাশজন সাহাবী তাঁর সঙ্গী হন। গাতফানীরা তাঁর আগমনের সংবাদ পেয়েই পাহাড়ে আত্মগোপন করে, কেবল বনী সালাবার একটি লোক ধরা পড়ে । সাহাবীগণ তাকে ধরে রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে হাযির করে । তিনি লোকটিকে ইসলামের দাওয়াত দেন এবং সে ইসলাম গ্রহণ করে। ১. প্রাগুক্ত, ২খ. পৃ. ২৬০। ২. অর্থাৎ আল্লাহ্‌ তা“আলা তোমার সত্তাকে অদৃশ্য বরকত এবং আসমানী কল্যাণের খনি বানিয়ে দিন। এ অর্থ ইসমে যরফের কারণে বুঝা যায় | অতএব বুঝে নিন এবং এর উপর অবিচল থাকুন । ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।