Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৪৯ ঈদুল আযহা রাসূলুল্লাহ সো) নয়ই যিলহজ্জ সাবীক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করেন এবং দশই যিলহজ্জ দু'রাকাআত ঈদের নামায আদায় করেন ও দু'টি দুম্বা কুরবানী করেন এবং মুসলমানগণকেও কুরবানী করার নির্দেশ দেন। এটাই ছিল মুসলমানদের প্রথম কুরবানীর ঈদ |” হযরত ফাতিমাতুষ যোহরা রো)-এর বিয়ে একই বছর" রাসূলুল্লাহ (সা) তাঁর সর্বকনিষ্ঠ মেয়ে হযরত ফাতিমা যোহরার বিয়ে হযরত আলী রো)-এর সাথে সুসম্পন্ন করেন। প্রথমত হযরত আবু বকর (রা) এবং এরপর হযরত উমর (রা) এ সৌভাগ্য হাসিলের ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তিনি চুপ থাকেন । এক রিওয়ায়াতে আছে, তিনি বলেছিলেন, আমি আল্লাহর আদেশের অপেক্ষা করছি। অতঃপর হযরত আবু বকর ও হযরত উমর মিলে হযরত আলী (রা)-কে পরামর্শ দেন যে, তুমি নিজের জন্য নবী-দুহিতাকে বিয়ের প্রস্তাব দাও । হযরত আলী এ নিঃস্বার্থ শুভাকাজকীদ্বয়ের পরামর্শ অনুযায়ী নবীজীর দরবারে উপস্থিত হয়ে এ আরয পেশ করেন। তিনি ওহীর নির্দেশ” অনুসারে এ প্রস্তাব মঞ্ত্রর করেন। হযরত আলী রো) বলেন, আমি যখন বিয়ের প্রস্তাব দেয়ার ইচ্ছা করলাম, তখন মনে মনে ভাবলাম, আল্লাহর কসম, আমার কাছে তো কিছুই নেই, অথচ বিয়েতে কিছু না কিছুর প্রয়োজন তো হয়ই। কিন্তু তাঁর অনুগ্রহ, বিবেচনা আমার প্রতি সদয় দৃষ্টি ও দয়ার ফলে সাহস সঞ্চার করে তাঁর দরবারে এ আবেদন পেশ করলাম । তিনি বললেন, মোহরানা পরিশোধ করার মত তোমার কাছে কিছু আছে কি ? আমি বললাম, না। তিনি বললেন, যে বর্মটি তুমি বদর যুদ্ধ পেয়েছিলে, সেটি কোথায় ? আমি আরয করলাম, তা তো আছে। তিনি বললেন, উত্তম, সে বর্মটিই ফাতিমাকে মোহর হিসেবে দিয়ে দাও। হাদীসটি আহমদ, ইবন সাদ ও ইবন ইসহাক বর্ণনা করেছেন । [ইসাবা, হযরত ফাতিমা যোহরা (রা)-এর জীবন চরিতা। এবং সমুদয় দিরহাম নবী (সা)-এর খিদমতে পেশ করেন। তিনি বললেন, এর মধ্য থেকে সুগন্ধি এবং পোশাক ক্রয় করে নাও ।* ১. প্রাণুক্ত, পৃ. ৪৬ । ২. অর্থাৎ দ্বিতীয় হিজরীতেই । তবে মাসের ব্যাপারে মতভেদ আছে যে, কোন মাসে যিলহজ্জ, মুহররম, নাকি সফর মাসে ? আল্লাহই ভাল জানেন । ৩. ভিতরে রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, আল্লাহ তা'আলা আমাকে দিয়েছেন যে, ফাতিমার বিয়ে আলীর সাথে দিয়ে দাও । এ হাদীসের সমস্ত বর্ণনাকারীই গ্য।-যারকানী, ৫খ. পৃ. ২২০। ৪. রী ২খ. পৃ. ৩। ফ্,2110001109.001)

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।