১৪৮ সীরাতুল মুস্তফা (সা) 1৭1১ ০০-০১-৮119 4৯৮35 এ। ৮91১ 445) 15 401 11৮21 401 4৯৮০ ও 6533১ ১৩৩ ০৪৬ ০৪ “ইয়া রাসূলাল্লাহ সো)! আমি আপনার দুশমনদের সাথে বৈরী এবং অসস্তুষ্ট হয়ে আল্মাহ এবং তাঁর রাসূলের প্রতি প্রত্যাবর্তন করছি। আন্রাহ, তাঁর রাসূল এবং ঈমানদারগণকে আমার বন্ধু ও শুভাকাজজটী বানিয়ে নিচ্ছি এবং কাফিরদের সাথে বন্ধৃত্ এবং চুক্তি থেকে সম্পূর্ণভাবে নিজকে মুক্ত করে নিচ্ছি।”* দ্রষ্টব্য : এ হাদীস ছারা প্রকাশ পেল যে, ঈমানের জন্য যেমন আল্লাহ, তাঁর রাসুল এবং মুমিন বান্দাদের সাথে বন্ধুত্ রাখা আবশ্যিক, অনুরূপভাবে আন্মাহর দুশমনদের সাথে শক্রতা, ঘৃণা, অসন্তুষ্টি ও বৈরিতার ঘোষণা দেয়াও জরুরী ১ ফিরে আসা, সম্পর্ক নয়, কেবল এ স্থানেই সত্যে পরিণত হয়। বিস্তারিতভাবে প্রয়োজন হলে আরিফে রব্বানী, মুজাদ্দিদ আলফে সানী রে)-এর মাকতুবাত দেখুন যে, ঈমানের জন্য কেবল সত্যায়নই যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দুশমনদের সাথে বৈরিতা ও অসন্তুষ্টির উদ্রেক না হয়। আর তাই ইমাম মুহাম্মদ (র) বলেন, কুফরীর সাথে শক্রতা ঈমানের জন্য আবশ্যকীয় শর্ত । তর্কশাস্ত্রের গ্রন্থসমূহে এমনটিই উল্লেখ আছে। সাবীকের যুদ্ধ (দ্বিতীয় হিজরীর ৫ যিলহজ্জ) মুশরিকদের শোচনীয় পরাজয় এবং ক্ষয়-ক্ষতির সংবাদ যখন মক্কায় পৌছল, তখন আবু সুফিয়ান ইবন হারব এ মর্মে শপথ করে যে, যতক্ষণ পর্যন্ত মদীনা আক্রমণ না করেছি ততক্ষণ পর্যন্ত আমি অপবিত্রতার গোসল করব না। কাজেই এ শপথ পূর্ণ করার উদ্দেশ্যে যিলহজ্জ মাসের প্রথমভাগে দু'শ অশ্বারোহী সহ মদীনার দিকে রওয়ানা হয়। মদীনা থেকে তিন মাইল দূরবর্তী 'উরায়য” নামক স্থানে উপস্থিত হয়ে একটি খেজুর বাগানে প্রবেশ করে । সেখানে দু'জন মানুষ কৃষিকাজে নিমগ্র ছিল। একজন আনসার এবং অপরজন ছিল মজুর । সে উভয়কে হত্যা করে এবং খেজুর বাগান জ্বালিয়ে দিয়ে ধারণা করে আমার শপথ পূর্ণ হয়েছে। অতঃপর পলায়ন করে । এ'সংবাদ পেয়ে রাসূলুল্লাহ (সা) দু'শ আনসার ও মুহাজির সহ পাঁচই যিলহজ্জ রোববার আবু সুফিয়ানকে প্রতিহত করার জন্য অগ্রসর হন। কিন্তু কাউকেই পাওয়া যায়নি, কেননা তারা পূর্বেই পালিয়েছিল । চলার পথে বোঝা হালকা রাখার জন্য ওরা সঙ্গে আনা ছাতুর থলেগুলো ছেড়ে পালিয়ে যায়। এ ছাতুর থলেগুলো মুসলমানগণ হস্তগত করেন বিধায় এ যুদ্ধের নাম “গাযওয়াতুস সাবীক বা ছাতুর যুদ্ধ'।* ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ৩। ২ আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ৩। ৩. যারকানী, ১খ. পৃ. ৪৫৮। ফ্,2110001109.001)
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।