সীরাতুল মুস্তফা (সা) ১৪৭ প্রতি বিশ্বাস ও আনুগত্যের ব্যাপারে তোমাদের ওয়াদা নিয়েছেন, নিঃসন্দেহে আমিই আল্লাহর সেই নবী ও রাসূল ।” ইয়াহুদীরা তাঁর কথা শোনামাত্র ক্রোধে অগ্নিশর্মা হয়ে পড়ল এবং উত্তরে বলল, আপনি এক অখ্যাত ও অনভিজ্ঞ সম্প্রদায়ের অর্থাৎ কুরায়শের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে এতটা গর্ব করবেন না, আল্লাহর কসম, যদি আমাদের সাথে লাগতে আসেন, তা 00059455505 655 1০৩০৮ এ ১৮০ 0538 | পল ও 43 5৫ ও ০ 033 সি ০১০০ 012 (০০৮48 406 ও ঞ ০ “দুটি দলের পরস্পরে সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে । একদল আল্লাহর পথে যুদ্ধ করছিল আর অন্যদল ছিল কাফির, ওরা তাদের চোখের দেখায় দ্বিগুণ দেখছিল । আল্লাহ যাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয়ই এতে অর্তদৃষ্টিসম্পন্ন লোকের জন্য শিক্ষা রয়েছে ।” (সুরা আলে ইমরান : ১৩) রাসূলুল্লাহ (সা) যখন হিজরত করে মদীনায় এসেছিলেন, তখন বনী কায়নুকা, বনী কুরায়যা এবং বনী নাযীরের সঙ্গে এ চুক্তি হয়েছিল যে, আমরা আপনার সাথে যুদ্ধও করব না এবং আপনার কোন শত্রুকে সাহায্যও করব না। কিন্তু সর্বপ্রথম বনী কায়নুকা এ চুক্তি ভঙ্গ করে এবং রাসূলুল্লাহ (সা)-কে রূঢ় জবাব দেয় ও যুদ্ধের সংকল্প গ্রহণ করে। এরা মদীনা থেকে দূরবর্তী অঞ্চলে বাস করত। রাসূলুল্লাহ (সা) মদীনায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে হযরত আবু লুবাবা ইবন আবদুল মুনযির আনসারী (রা)-কে নিযুক্ত করে বনী কায়নুকার উদ্দেশ্যে বের হন। ওরা কিন্লায় প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। রাসূলুল্লাহ সো) পনেরই শাওয়াল থেকে পনরই যিলকদ পর্যন্ত তাদেরকে ঘিরে রাখেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা ষোলই তারিখে বেরিয়ে এলে রাসূলুল্লাহ (সা) তাদের পানি গ্রহণের অনুমতি দান করেন । মুনাফিক সদার আবদুল্লাহ ইবন উবাই ইবন সলূলের অনুরোধের দরুন তিনি তাদের হত্যা করা থেকে বিরত থাকেন কিন্তু ধন-সম্পদ দখল করে নিয়ে তাদের দেশ থেকে বের করে দেয়ার নির্দেশ দেন এবং গনীমতের মালসহ মদীনায় প্রত্যাবর্তন করেন। মালের এক-পঞ্চমাংশ নিজে গ্রহণ করেন এবং অবশিষ্ট এক-চতুর্থাংশ মুজাহিদগণের মধ্যে বিতরণ করে দেন। বদর যুদ্ধের পর এটা ছিল প্রথম এক-পঞ্চমাংশ যা রাসূলুল্লাহ (সা) স্বহস্তে গ্রহণ করেন। হযরত উবাদা ইবন সামিত (রা) বলেন, বনী কায়নুকার সাথে আমার মিত্রতার সম্পর্ক ছিল। তাদের নষ্টামী এবং অমানবিকতা দেখে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি এবং তাদের সাথে বৈরী সম্পর্কের ঘোষণা করি : ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।