১৪৪ সীরাতুল মুস্তফা (সা) প্রতিই নিবদ্ধ ছিল। আর উভয় পক্ষই এটাই বুঝেছিল, আন্মামা তা বুঝুন আর নাই বুঝুন। অধিকন্তু বদর যুদ্ধের পূর্বে যত যুদ্ধ ও অভিযান এসেছিল, এর সবগুলোই ছিল আক্রমণাত্মক, প্রতিরক্ষামূলক ছিল না। এ সবের সূচনা মহানবী (সা)-এর পক্ষ থেকেই হয়েছিল । ইয়াহুদী মহিলা আসমাকে হত্যা (২৬ রমযানুল মুবারক, দ্বিতীয় হি.) আসমা ছিল এক ইয়াহুদী স্ত্রীলোক, যে রাসূলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে কুৎসামূলক কবিতা রচনা করত এবং তাঁকে নানাভাবে কষ্ট দিত। মানুষকে নবী (সা) এবং ইসলামের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলত | নবী (সা) বদর থেকে তখনো ফেরেননি, পুনরায় সে এ ধরনের কবিতা বলল । এতে হযরত উমায়র ইবন আদী (রা)-এর জিদ চেপে গেল। তিনি মান্নত করলেন যে, আন্নাহর অনুথহে যদি রাসূলুল্লাহ (সা) নিরাপদে বদর থেকে ফিরে আসেন, তা হলে আমি একে হত্যা করব। রাসূলুল্লাহ (সা) যখন বদর থেকে আল্লাহর অনুগ্রহে সুস্থভাবে ও নিরাপদে ফিরে এলেন, তখন উমায়র (রা) রাত্রিকালে তরবারি নিয়ে রওয়ানা হলেন এবং তার ঘরে প্রবেশ করলেন । যেহেতু তিনি অন্ধ ছিলেন, সেহেতু হাতড়িয়ে আসমার আশেপাশে থাকা শিশুদের সরিয়ে দিলেন এবং তার বুকের উপর তরবারি রেখে এত জোরে চাপ দিলেন যে, তা পিঠ দিয়ে বেরিয়ে গেল। মান্নত পূর্ণ করে তিনি ফিরে আসেন এবং রাসূলুল্লাহ (সা)-এর সাথে ফজরের নামায আদায় করেন। এরপর তিনি তাঁকে সমুদয় ঘটনা বর্ণনা করে বলেন, ইয়া রাসূলাল্লাহ (সা), এ জন্যে আমার কোন জরিমানা তো হবে না? তিনি বললেন, না। ০১৪ ৮৮3 0555 3 “এ ব্যাপারে দু'টি মেষও মাথা দিয়ে গুঁতোগুতি করবে না।” অর্থাৎ এটা এমন কোন কাজই নয়, যে ব্যাপারে কেউ মতপার্থক্য বা প্রতিবাদ করতে পারে। সত্যিকারের পয়গম্বরগণের মর্ধাদা পরিপন্থী কোন অপরাধকারীকে হত্যা করা কোথায় প্রতিশোধ গ্রহণের যোগ্য বিবেচিত হয়, বরং তা সর্বোচ্চ নৈকট্যলাভ ও উত্তম ইবাদতের মধ্যে গণ্য । কেউ এর প্রতিবাদ করতে পারে না, পশুও একে বৈধ মনে করে। মুসান্নাফে হাম্মাদ ইবন সালমায় বর্ণিত আছে যে, এ স্ত্রীলোকটি মহিলাদের খতুত্রাব মাখা কাপড় এনে মসজিদে রাখত । মোটকথা, হযরত উমায়র (রা)-এর এ কাজে রাসূলুল্লাহ (সা) খুবই খুশি হন এবং সাহাবায়ে কিরাম (রা)-কে উদ্দেশ্য করে বলেন : 410 ৮১৯১ 511175-5 01 ৮৯181 ৭২০ ০৭ ৮১০ 11575) ৮৭৬ 4৯৯১১ “যদি কেউ এমন ব্যক্তিকে দেখতে চায়, যে আল্লাহ ও তাঁর রাসূলকে গোপনে সাহায্য করে, তা হলে যেন উমায়র ইবন আদীকে দেখে |” ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।