সীরাতুল মুস্তফা (সা) ১৪৩ থেকেই নবী (সা) যে সফর শুরু করেন, তা কুরায়শের এ সেনাবাহিনীর মুকাবিলা এবং ধ্বংস করার জন্য ছিল, যারা স্বয়ং মদীনা আক্রমণের উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছিল। এটা এক উদ্ভট ধারণা যা তাঁর স্বপ্রণোদিত বর্ণনা এবং স্বউদ্ভতাবিত ভিত্তির উপর প্রতিষ্ঠিত, যা আনা হলে নবী (সা)-এর সমস্ত হাদীসের ভাণ্ডার, কুরআনের বাণীসমূহ, সীরাত রচয়িতাদের বর্ণনা এবং ইতিহাসবিদগণের রচনাসমূহকে অস্বীকার করতে হয়। সেই আল্লাহর দুশমনদের জন্য শত শত আফসোস, যারা আল্লাহর নবী এবং তাঁর অনুসারীগণের জীবন ও সম্পদের ক্ষতি সাধন করেছিল, তাঁদেরকে নিজ ঘরবাড়ি থেকে বিতাড়িত করেছিল, তাদের ধন-সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করেছিল এবং ভবিষ্যতেও তাদের পরিকল্পনা এমনটিই ছিল। এক মুহূর্তের জন্যও তারা ইসলাম এবং মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করার প্রচেষ্টায় আলস্য করেনি । কাজেই মুসলমানগণ যদি তাদের জান বা মালের ক্ষতি করার কোন উদ্যোগ গ্রহণ করে, তা হলে একে সভ্যতা বিরোধী ও মানবতা বিরোধী মনে করা এবং যে সকল বর্ণনায় কিছুটা ব্যাখ্যা করার সুযোগ থাকে, সেখানে ব্যাখ্যা করা আর যেখানে ব্যাখ্যার কোন সুযোগ নেই তা উন্মেখই না করা__যাতে নিজেদের স্ব নির্ধারিত মূলনীতির বিপরীত কিছু না হয়, এরূপ বৈশিষ্ট্য জ্ঞান ও বিশ্বস্ততার পরিপন্থি। 125 ০৯০১ ৮১০৩০ ১৮1১ বদর যুদ্ধের পূর্বে যত অভিযান প্রেরণ করা হয়েছে, তার কমবেশি সবগুলোই কুরায়শের বাণিজ্য কাফেলা আক্রমণের জন্যই প্রেরণ করা হয়েছে। তা হলে কেবল বদর যুদ্ধের ব্যাপারে কেন সমস্যার সৃষ্টি হলো? এখন এ দাবি অবশিষ্ট রইল যে, কাফিরদেরকে প্রথমেই আক্রমণ করা মুসলমানদের জন্য জায়েয নয়, যতক্ষণ পর্যন্ত কাফির পূর্বে আক্রমণ না করে । অর্থাৎ জিহাদের জন্য প্রথমেই আক্রমণ করা মুসলমানদের জন্য বৈধ নয়, বরং কাফির যদি প্রথমে আক্রমণ করে বসে, তখন তা প্রতিহত করা যাবে । তবে এর জবাব জিহাদ অধ্যায়ের শুরুতে বিস্তারিতভাবে দেয়া হয়েছে, সেখানে দেখে নেয়া যেতে পারে । যে মক্কার কাফিরগণ তেরটি বছর ধরে মুসলমানদের দৈহিক ও আর্থিক সব ধরনের ক্ষতি করতে পারে, তাদের ইপর সব ধরনের নির্যাতন চালাতে পারে, আর ভবিষ্যতের জন্য হুমকি ধমকি দিতে পারে, মুসলমানদের অভিসন্ধির ব্যাপারে উদগ্রীব থাকে এবং এর জন্য গুপ্তচরবৃত্তি করতে থাকে, তাদের জানমালের প্রতি মুসলমানদের অগ্রগামী হয়ে আক্রমণ করা বৈধ না হওয়া যুক্তি ও এতিহ্য, উভয়টিরই বিরোধী । সার সংক্ষেপ সার কথা হলো এই যে, এতদসমুদয় বর্ণনা থেকে এ বিষয়টি দিবালোকের মত স্পষ্ট হয়ে গেছে, মহানবী (সা) ও তাঁর সাহাবিগণ বাণিজ্য কাফেলা আক্রমণের জন্য মদীনা থেকে বের হয়েছিলেন এবং মক্কার কুরায়শ ও আবু জাহল এ বাণিজ্য কাফেলা রক্ষার জন্যই বেরিয়েছে । মুমিন এবং কাফির সবারই লক্ষ্য ছিল এই বাণিজ্য কাফেলার ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।