১৪২ সীরাতুল মুস্তফা (সা) অগ্রসর হওয়ায় কি ফায়দা? আখনাসের কথা অনুসারে বনী যুহরার সমস্ত লোক রাস্তা থেকেই ফিরে গেল। এমন কি বনী যুহরার একটি লোকও বদর যুদ্ধে অংশ নেয়নি 1” বনী হাশিম তো প্রথম থেকেই যুদ্ধে যেতে চাচ্ছিল না, আতিকা বিনতে আবদুল মুস্তালিবের স্বপ্নের কারণে অগ্রসর হতেই প্রস্তুত ছিল না। আবার জুহমের স্বপ্ন তাদেরকে আরো নিরুৎসাহিত করে তুলেছিল । যখন আবু সুফিয়ানের এ বার্তা এসে পৌছল যে, বাণিজ্য কাফেলা বিপদমুক্ত হয়েছে, তখন তারা আরো সংশয়াপন্ন হয়ে পড়ল। সুতরাং তালিব ইবন আবু তালিব এবং তার সাথে আরো কয়েকজন মক্কায় ফিরে গেল। এরপর যখন আখনাস ইবন শুরায়ক বনী যুহরার লোকজন সাথে নিয়ে ফিরে গেল, তখন তারা আরো দোটানায় পড়ে গেল। কিন্তু আবু জাহলের জিদ, যুদ্ধোন্মাদনা এবং উৎসাহের দরুন তারা বদরের দিকে রওয়ানা হলো । উতবা এবং শায়বা প্রথম থেকেই যাত্রায় উৎসাহী ছিল না এবং শেষ পর্যন্তই তারা চাচ্ছিল যে, মক্কায় ফিরে যাবে, যেমনটি পূর্বেই বিস্তারিত বর্ণিত হয়েছে। এক্ষণে এ ধরনের বিশদ ও প্রাঞ্জল বর্ণনার পরও কি এ প্রশ্নের অবকাশ আছে যে, রাসূল (সা) ও সাহাবাগণ বাণিজ্য কাফেলা আক্রমণ করার উদ্দেশ্যে বের হননি, বরং কুরায়শের যে বাহিনী মদীনা আক্রমণের জন্য বের হয়েছিল, রাসূল (সা) তা প্রতিহত করার জন্য বদরে গিয়েছিলেন নবী (সা) যখন সাহাবাগণ সহ মদীনা থেকে রওয়ানা হন, তখন তাঁর উদ্দেশ্য ছিল শুধু কুরায়শের বাণিজ্য কাফেলা আক্রমণ করা, আবু জাহল এবং তার বাহিনী সম্পর্কে কোন কল্পনাই তার ছিল না, বরং মনের মধ্যেও এ ধরনের সম্ভাবনার নাম-নিশানাও ছিল না। যেমন আবূ জাহল ও কুরায়শ বাহিনীর মনেও এ কল্পনা ছিল না যে, তারা কোন বাহিনী নিয়ে মদীনা আক্রমণ করবে । বরং যখন আবু সুফিয়ানের দূত যমযম গিফারী মক্কায় উপস্থিত হয়ে এ সংবাদ শোনাল যে, তোমাদের বাণিজ্য কাফেলা বিপদের মধ্যে আছে, মুসলমানগণ এতে আক্রমণ করতে চাচ্ছে, তখন মক্কায় হুলস্তুল পড়ে গেল এবং কুরায়শগণ আবু জাহলের নেতৃতে পূর্ণ শান-শওকতের সাথে যুদ্ধ সাজে সঙ্জিত হয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে বাণিজ্য কাফেলাকে রক্ষা করার জন্য বের হয়। জুহফা নামক স্থানে পৌঁছে কুরায়শগণ আবূ জাহলের পক্ষ থেকে সংবাদ পায় যে, কাফেলা নিরাপদে পার হয়ে এসেছে। আর রাসূল (সা) সফরা নামক স্থানে পৌঁছে খবর পান যে, বাণিজ্য কাফেলা তো পার হয়ে গেছে আর কুরায়শ পূর্ণ প্রস্তুতি নিয়ে মুকাবিলা করার জন্য অগ্রসর হচ্ছে। মুসলমানগণ যেহেতু যুদ্ধের উদ্দেশ্যে বের হননি, এ জন্যে তিনি সাহাবীদের সাথে পরামর্শ করেন যে, এখন কি করা উচিত (যার পূর্ণ বিবরণ পূর্বে বলা হয়েছে)। কাজেই আল্লামার এ ধারণা করা যে, রাসূলুল্লাহ (সা) প্রথম থেকে শেষ পর্যন্ত কখনই বাণিজ্য কাফেলা আক্রমণের কোন চিন্তাই করেন নি, বরং প্রথম ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ২৬৬ ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।