Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৪১ ২ ৮০১ | ৬৪১০০ 01 ০] উপল ও “ওহে কুরায়শ সম্প্রদায়, দ্রুত ধাবিত হও এবং এ উটগুলোর সংবাদ নাও, যেগুলো কাপড় এবং মালামালে পরিপূর্ণ বোঝাই । আর খবর নাও নিজেদের মালামালের যা মুহাম্মদ ও তাঁর সঙ্গীগণ দখল করার জন্য বেরিয়ে পড়েছেন। আমার ধারণা তোমাদের মাল নিরাপদে নেই । কাজেই যত দ্রুত সম্ভব, নিজেদের মালের কাছে উপস্থিত হও ।” ১ যমযম গিফারীকে প্রেরণের পর আবু সুফিয়ান ধীরস্থীরভাবে কাজ করলেন এবং সমুদ্র উপকূলবর্তী পথে কাফেলাকে নিরাপদে পার করে নিলেন। আর কাফেলা যখন মুসলমানদের লক্ষ্যস্থল থেকে বেরিয়ে গেল, তখন আবু সুফিয়ান কুরায়শদের নামে অপর একটি সংবাদ প্রেরণ করলেন । তা ছিল এই : ৮1 ১০৪ ০৮] ০৮০] ১৮৭০ ০১৯ ০৬ ০৬৪৮ ৯1 1) ০৪ ৬৮ ০ ৩ “মুহাম্মদ ইবন ইসহাক বলেন, আবু সুফিয়ান যখন দেখল যে, কাফেলা মুসলমানদের আক্রমণস্থল পার হয়ে গেছে তখন কুরায়শদের নামে একটি সংবাদ পাঠাল যে, তোমাদের তো কেবল নিজেদের বাণিজ্য কাফেলা, মালামাল এবং লোকজনের হিফাযতের উদ্দেশ্য ছিল, আল্লাহ তা রক্ষা করেছেন । সুতরাং তোমরা ফিরে যাও ।”১ আবু সুফিয়ানের এ বার্তা কুরায়শদের কাছে ঠিক এ সময় পৌছলো যখন তারা জুহফা নামক স্থানে উপস্থিত হয়েছিল । লোকজন ফিরে যেতে চাচ্ছিল, কিন্তু আবু জাহল শপথ করল যে, আমরা এ অবস্থায়ই বদর পর্যন্ত যাব এবং যুদ্ধ না করে ফিরব না। কিন্তু আখনাস ইবন শুরায়ক আবু জাহলের এ কথা শুনল না, সে বনী যুহরাকে উদ্দেশ্য করে বলল : 33 021 2০ পিশিপি ৩ ৩ ০৭৬১ ৩1৯০ তি এ শি ৪ ৮৯) এ ও ১৯১০০ ০৩৪ 2৬১ ৩ 1১৯০3 উই 1৯৯ এ ৩৩ ১] ০৮ ৮০9 "০০ ০১) উপ্বাছি 93 1৯১5 91০৬ ০৯৪ ইউ পতি ৮ ও “ওহে বনী যুহরা, আল্লাহ তা'আলা তোমাদের ধন-সম্পদ রক্ষা করেছেন এবং তোমাদের সঙ্গী মাখরামাকেও রক্ষা করেছেন। আর তোমরা তো কেবল তাকে এবং তা রক্ষা পেয়েছে। কাজেই আল্লাহর ওয়াস্তে তোমরা ফিরে যাও, বিনা প্রয়োজনে ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ২৫৮। ২. প্রাগুক্ত, পৃ. ২২৬। ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।