৪ সীরাতুল মুস্তফা (সা) মোটকথা নবী-রাসূল (আ)-গণের আবির্ভাব হচ্ছে রহমত এবং বাস্তব নিয়ামতের মূর্তপ্রতীক। তাদের শিক্ষা ও আদর্শের ওপর দুনিয়া ও আখিরাতের সৌভাগ্য ও সাফল্য নির্ভরশীল। আল্লাহ্ তা“আলা হযরত আদম (আ)-এর মাধ্যমে এর সূত্রপাত ঘটান আর বান্দার হিদায়াতের জন্য একের পর এক পয়গান্বর প্রেরণ করেন, যাতে তারা মানুষকে প্রকৃত ইলাহ-এর আনুগত্যের আহ্বান জানাতে পারেন এবং তাদেরকে নাফরমানী থেকে বাচাতে পারেন, অনুগত ও আজ্ঞাবহদের জান্নীতের সুসংবাদ শোনাতে পারেন এবং নাফরমান ও অবাধ্যদেরকে আযাবের ভয় দেখাতে পারেন । যারা সৌভাগ্যবান, তারা এ মহা নিয়ামতের প্রতি সম্মান দেখান ও আল্লাহর শোকর আদায় করেন এবং নিছক পার্থিব বিষয়াদিতে নিমজ্জিত না থেকে আল্লাহ্র নবী (আ)-গণের পথনির্দেশনা গ্রহণ করেন। আর নিজের ইচ্ছা, কামনা-বাসনা ও সন্তৃষ্টিকে ঝেড়ে ফেলে প্রতিটি কাজকর্ম নবী-রাসূলগণের আদর্শ ও নির্দেশনা অনুসারে করে থাকেন। এ শ্রদ্ধাভাজনদের হাতে নিজেদেরকে এমনভাবে সমর্পন করেন, যেমনিভাবে মৃত ব্যক্তি জীবিতদের হাতে সমর্পিত হয়ে থাকে । আর যারা নির্বোধ ও ভাগ্যাহত, তারা এ মহা নিয়ামতের মর্যাদা অনুধাবনে ব্যর্থ । তাদের কাছে শরীআতের অনুসরণ ও আল্লাহর নির্দেশ মানা কঠিন মনে হবে । তারা অন্য প্রাণীর ন্যায় চলা নিজেদের জন্য পসন্দ করবে । তারা এ সম্মান ও মর্যাদার প্রতি ভ্রক্ষেপ করবে না, যা আল্লাহ্ তার নির্দেশ ও নিষেধাজ্ঞা পালনের আহ্বানের মাধ্যমে মানুষকে দান করেছেন । আর নিজেদের কুপ্রবৃত্তির প্ররোচনায় এবং অভিশপ্ত শয়তানের উক্কানী ও ফুসলানোর ফলে ওরা আল্লাহর নবী (আ)-গণকে অস্বীকার ও তাদের প্রতি মিথ্যা আরোপ করে তাদের সাথে শক্রতা ও সংঘর্ষে লিপ্ত হয়। আল্লাহ্ ও আল্লাহর প্রিয় বান্দাদের আনুগত্যকে তারা দূষণীয় ও অপমানজনক মনে করে এ প্রবৃত্তি ও শয়তানের আনুগত্যকে নিজেদের জন্য সম্মানজনক মনে করে । হযরত আম্বিয়া (আ) সুন্দর ও নম্রভাবে তাদেরকে আল্লাহর পথে আহ্বান করতে থাকেন । যেমনিভাবে মহানুভব ও দয়ার্্ পিতা তার অপদার্থ সন্তানকে সংশোধন ও সুশিক্ষাদানের জন্য কোন চেষ্টারই ক্রুটি করেন না, তেমনি নবী (আ)-গণ নিঃস্বার্থ উপদেশ ও গ্নেহপর্ণ বক্তৃতার দ্বারা উম্মতের অযোগ্য ও দুর্ভাগা সদস্যদের বুঝানোর ও সংশোধনের কোন চেষ্টাই বাদ রাখেননি । তারা সুদীর্ঘকালব্যাপী সুন্দর ও নম্রভাবে তাদেরকে আল্লাহর পথে আহ্বান করতে থাকেন, কিন্তু হতভাগার দল দিনকে দিন আন্নাহ্ থেকে দূরে পলায়ন করতে থাকে। যেমন আল্লাহ্ তা'আলা বলেন : * 29৬০। “সে [নূহ (আ)] বলেছিল, হে আমার প্রতিপালক! আমি তো আমার সম্প্রদায়কে দিবারাত্র আহ্বান করেছি, পি আমার আহ্বান ওদের পলায়ন-প্রবণতাই বৃদ্ধি করেছে। ফ্/,2110001109.001)
— Page 14 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.