১৩৬ সীরাতুল মুস্তফা (সা) ২৬. আবু আতা আবদুল্লাহ ইবন আবু সায়িব : ইনি পরবততীতে ইসলাম গ্রহণ করেন। মক্কার কারিগণ, মুজাহিদ প্রমুখ তার কাছে ইলমে কিরআত শিক্ষা করেন। ২৭. মুত্তালিব ইবন হানতাব : পরবতীতে ইসলাম গ্রহণ করেন ২৮. খালিদ ইবন আ'লাম, ২৯. আবু ওয়াদাআ সাহমী : মক্কা বিজয়কালে ইসলাম গ্রহণ করেন। . ৩০. সুরওয়া ইবন কায়স, ৩১. হানযালা ইবন কাবীসা, ৩২. হাজ্জাজ ইবন হারিস : আল্লামা সুহায়লী বলেন, হযরত হাজ্জাজ ইবন হারিস (রো) আবিসিনিয়ায় হিজরতকারীগণের মধ্যে একজন । উহুদ যুধের পর আবিসিনিয়া থেকে মদীনায় আগমন করেন। সুতরাং তাঁর নাম বদর যুদ্ধবন্দীদের মধ্যে উল্লেখ করা গ্রন্থকারের কল্পনা মাত্র (রাউযুল উনৃফ, ২খ. পৃ. ১০৭)। ৩৩. আবদুল্লাহ ইবন উবাই ইবন খালফ : ইনি মক্কা বিজয়কালে ইসলাম গ্রহণ করেন এবং উদ্ট্রের যুদ্ধে শাহাদতবরণ করেন। ৩৪. আবু উযযা আমর ইবন আবদুল্লাহ্, ৩৫. উমাইয়্যা ইবন খালের মুক্ত দাস, ফাকীহ, ৩৬. ওহাব ইবন উমায়র : হযরত ওহাব এবং তাঁর পিতা হযরত উমায়র (রা)-এর ইসলাম গ্রহণের বিষয় পূর্বে বর্ণিত হয়েছে। ৩৭. রবীয়া ইবন দাররাজ, ৩৮. সুহায়ল ইবন আমর : ইনি হুদাবিয়ায় কুরায়শের পক্ষে সন্ধির জন্য এসেছিলেন । পরে ইসলাম গ্রহণ করেন এবং সিরিয়ায় শহীদ হন। ৩৯. আবদ ইবন যাম“আ : ইনি উম্মুল মু'মিনীন হযরত সাওদা বিনতে যাম“আর ভাই, পরবতীতে ইসলাম গ্রহণ করেন। ৪০. আবদুর রহমান ইবন মাশনূর, ৪১. তুফায়ল ইবন আবূ কানী', ৪২. উকবা ইবন আমর, ৪৩. কায়স ইবন সায়িব মাখযুমী : পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন, ইনি জাহিলী যুগে রাসূলুল্লাহ সো)-এর ব্যবসায়ের অংশীদার ছিলেন, যা পূর্বে বলা হয়েছে। 8৪. উমায়্যা ইবন খালফের মুক্ত দাস, নুসতাস : ইনি উহুদ যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেন।২ ১. প্রাগুক্ত । ২ রাউযুল উনূফ, ২খ. পৃ. ১০৭। ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।