Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ সীরাতুল মুস্তফা (সা) ১৩. হযরত আউফ ইবন হারিস আনসারী (রা), ১৪. হযরত মুআউয়ায ইবন হারিস আনসারী (রো) : এরা দু'জন পরস্পর ভাই, তাঁদের মাতার নাম হযরত আফরা (রা)। হযরত আউফ ইবন হারিস (রা)-এর শাহাদতের ঘটনা তো পূর্বেই বলা হয়েছে। হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ (সা)-এর যে সকল সাহাবী বদর যুদ্ধে শহীদ হয়েছেন, আল্লাহ তা'আলা তাঁদের উপর নূরের তাজান্ী নিক্ষেপ করেন এবং দর্শন দান করে তাঁদের চোখ জুড়িয়ে দেন, আর বলেন, আমার বান্দাগণ, তোমরা আর কি চাও? শহিদগণ আরয করলেন, আয় পরওয়ারদিগার, জান্নাতের যে সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, এরও অতিরিক্ত আর কোন নিয়ামত আছে কি ? আল্লাহ তা'আলা বলেন, বল, কি চাও ? চতুর্থবার সাহাবাগণ আরয করলেন, আয় পরওয়ারদিগার, আমাদের শরীরে আমাদের আত্মাগুলো দিয়ে দিন যাতে আমরা পুনরায় আপনার রাস্তায় নিহত হতে পারি, যেমন বর্তমানে নিহত হয়েছি। (বিশুদ্ধ সনদে তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি শব্দগত দিক দিয়ে মওকুফ হলেও মরফু হওয়ার মর্যাদা রাখে। আল্লাহই ভাল জানেন) ॥ বিশুদ্ধ বর্ণনাসমূহ দ্বারা পূর্বেই জানা গেছে যে, বদর যুদ্ধে সন্তরজন কাফির নিহত হয়েছে এবং বন্দী হয়েছে সত্তরজন। (মুহাম্মদ ইবন ইসহাকের বর্ণনানুযায়ী ইবন হিশাম) । আর হাফিয ইবন সায়্যিদুন-নাস উয়ুনুল আসার গ্রন্থে নিহত ও বন্দীদের নাম উল্লেখ করেছেন। এখানে বদর যুদ্ধবন্দীদের মধ্যে বিখ্যাতদের নাম উল্লেখ করা হচ্ছে এবং সেই সঙ্গে তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন, তাদের বিষয়েও বিশদ বর্ণনা পেশ করা হচ্ছে। ১. আব্বাস ইবন আবদুল মুত্তালিব : রাসূলুল্লাহ (সা)-এর শ্রদ্ধেয় পিতৃব্য ছিলেন, যিনি বয়সে তাঁর থেকে মাত্র দু'বছরের বড় ছিলেন । মক্কা বিজয়ের কিছু দিন পূর্বে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ইসলাম গ্রহণ করেন। ২. আকীল ইবন আবূ তালিব : ইনি রাসূলুল্লাহ (সা)-এর চাচাত ভাই ছিলেন, হুদায়বিয়ার সন্ধির সময় ইসলাম গ্রহণ করেন। হযরত আকীল হযরত জাফর থেকে দশ বছরের বড় ছিলেন। আর একইভাবে হযরত জাফরও হযরত আলী থেকে দশ বছরের বড় ছিলেন। আর আবূ তালিবের সবচে" বড় পুত্রের নাম ছিল তালিব (যার নাম অনুযায়ী তার উপাধি হয়েছে), তালিবও হযরত আকীলের দশ বছরের বড় ছিল। সে ছিল ইসলাম গ্রহণের সৌভাগ্য ১. যারকানী, ১খ. পৃ. 8৪৫ । ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।