সীরাতুল মুস্তফা (সা) ১৩১ বলা হয়ে থাকে যে, একবার রাসূলুল্লাহ (সা) সাহাবীগণের সাথে সফরায় অবতরণ করেন। সাহাবীগণ আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ (সা), আমরা এখানে মিশকের সুঘাণ পাচ্ছি। তিনি বললেন, আশ্চর্যের কিছুই নেই, এখানে আবু মুআবিয়ার কবর আছে (হযরত উবায়দা ইবন হারিসের উপাধি ছিল আবূ মুআবিয়া)। (হাফিয ইবন আবদুল বার প্রণীত আল-ইসতিয়াব, ১খ. পৃ. ৪২৫, ইসাবার পাদটীকাস্থ হযরত উবায়দা ইবন হারিসের জীবন চরিত)। ২. হযরত উমায়র ইবন আবু ওয়াক্কাস মুহাজিরী (রা) : ইনি হযরত সা“দ ইবন আবু ওয়াক্কাস রো)-এর ছোট ভাই । হযরত সাদ ইবন আবূ ওয়াক্কাস (রা) বলেন, বদর যুদ্ধের জন্য যখন লোকজন একত্রিত হতে থাকে, তখন আমি দেখলাম, আমার ছোট ভাই এদিক সেদিক লুকিয়ে বেড়াচ্ছে । আমি বললাম, ভাই, তোমার কি হয়েছে ? সে বলল, আমার আশঙ্কা হচ্ছে যে, রাসূলুল্লাহ সো) আমাকে ছোট ভেবে ফিরিয়ে দেবেন। অথচ আমিও যুদ্ধে যেতে চাই । সম্ভবত আল্লাহ তা“আলা আমাকে শাহাদত নসীব করবেন । রাসূলুল্লাহ (সা) যখন বাহিনী পর্যবেক্ষণ করছিলেন, তখন উমায়রকে তাঁর সামনে উপস্থিত করা হলো । অল্পবয়স্ক হওয়ার দরুন তাকে তিনি ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন। এ কথা শুনে সে কেঁদে ফেলে। তার উৎসাহ উদ্দীপনা দেখে নবীজী তাকে অনুমতি দান করেন। পরিশেষে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং শাহাদতের পেয়ালা পান করেন। হযরত উমায়র রো)-এর বয়স তখন ছিল মাত্র ষোল বছর ।” ৩. হযরত যুশ-শামালায়ন ইবন আবদে আমর মুহাজিরী (রা) : ইমাম যুহরী, ইবন সাদ ও ইবন সামআনী বলেন, যুশ-শামালায়ন এবং যুল-ইয়াদায়ন একই ব্যক্তির দু'টি নাম, কিন্তু প্রসিদ্ধ মুহাদ্দিসগণের মতে এরা দু'ব্যক্তি ৷ হযরত যুশ-শামালায়ন (রা) তো বদর যুদ্ধে শাহাদতবরণ করেন, আর হযরত যুল-ইয়াদায়ন (রা) রাসূলুল্লাহ (সা)-এর ইনতিকালের পরও বেঁচে ছিলেন। ৪. হযরত আকিল ইবন বুকায়র মুহাঁজিরী (রা): ইনি ছিলেন প্রথম পর্যায়ের মুসলমানগণের মধ্যে একজন এবং আরকামের গৃহে ইসলাম গ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল গাফিল (অলস), রাসূলুল্লাহ (সা) গাফিলের পরিবর্তে তাঁর নাম রাখেন আকিল (জ্ঞানী)। [ইসাবা, হযরত আকিল ইবন বুকায়র (রো)-এর জীবন চরিত] । ইসলাম গ্রহণের পূর্বে তিনি আখিরাত সম্পর্কে গাফিল (উদাসীন) .ছিলেন, ইসলাম গ্রহণের পর জ্ঞানী এবং সতর্ক হন, এ কারণে তাঁর জন্য এ নাম নির্বাচন করেন। শাহাদতকালে তাঁর বয়স হয়েছিল চৌত্রিশ বছর ২ ৫. হযরত উমর ইবন খাত্তাবের মুক্ত দাস হযরত মিহজা* ইবন সালিহ রো) : হযরত সাঈদ ইবনুল মুসায়্যিব (রা) থেকে বর্ণিত আছে যে, যুদ্ধকালে হযরত মিহজা' ১. তাবাকাতুল কুবরা, ২খ.. পৃ. ১০৬; ইসাবা, ৩খ, পৃ. ৩৫। ২. তাবাকাতুল কুবরা, ২খ., পৃ. ২৮২। ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।