Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১১৯ ১. হযরত উসমান ইবন আফফান (রা), হযরত রুকাইয়্যা (রা)-এর পরিচর্যার জন্য রাসূল (সা) তাঁকে মদীনায় রেখে যান। ২-৩. হযরত তালহা এবং হযরত সাদ ইবন যায়দ (রা), এ দু'জনকে রাসুলুল্লাহ (সা) গোপনে কুরায়শ কাফেলার অনুসন্ধানের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন । ৪. হযরত আবু লুবাবা আনসারী (রা), যাকে নবী (সো) রুমা নামক স্থান থেকে স্বীয় স্থলাভিষিক্ত করে মদীনায় ফেরত পাঠিয়েছিলেন । ৫. হযরত আসিম ইবন আদী (রা), ধাকে রাসূলুল্লাহ (সা) মদীনার উচ্চাংশের তন্ত্াবধানের জন্য রেখে গিয়েছিলেন। ৬. হযরত হারিস ইবন হাতিব (রা), বনী আমর ইবন আউফ থেকে নবী (সা)-এর কাছে কোন গোপন সংবাদ পৌছেছিল, এ জন্যে তিনি হযরত হারিস ইবন হাতিব (রা)-কে বনী আমর ইবন আউফের প্রতি প্রেরণ করেন। ৭. হযরত হারিস ইবন সাম্মা (রা), আঘাত পাওয়ায় তাঁকে রাসূলুল্লাহ (সা) রাওহা নামক স্থান থেকে ফেরত পাঠিয়ে দেন। ৮. হযরত খাওয়াত ইবন জুবায়র (রা), পায়ের গোছায় আঘাত পাওয়ায় তাঁকে রাসূলুল্লাহ (সা) সাফরা নামক স্থান থেকে ফেরত পাঠিয়ে দেন। এটা ইবন সা'দের বর্ণনা । মুস্তাদরাকে হাকিমে আছে, রাসূলুল্লাহ্‌ (সা) হযরত জাফর (রা)-কেও অংশ দেন, যিনি সে সময় আবিসিনিয়ায় অবস্থান করছিলেন । আরো বলা হয় যে, হযরত সা“দ ইবন মালিক, অর্থাৎ হযরত সাহল (রা)-এর পিতা পথিমধ্যে ইনতিকাল করেন এবং হুজ্জার মুক্ত দাস হযরত সুবাইহ (রো) অসুস্থ হয়ে পড়ার দরুন তাঁকে ফেরত পাঠিয়ে দেয়া হয়।১ বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী (রা)-গণের নামের বর্ণনা হাদীসের ইমাম ও সীরাত গ্রন্থকারগণ স্ব স্ব গ্রন্থে বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের নাম অত্যন্ত গুরুত্ সহকারে উল্লেখ করেছেন কিন্তু সর্ব প্রথম ইমাম বুখারী (র)-ই আরবী বর্ণমালা অনুসারে ধারাবাহিকভাবে এ নামসমূহ সন্নিবেশ করেন । আর তিনি বদরে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র চুয়াল্লিশজনের নাম তাঁর জামে সহীহ গ্রন্থে উল্লেখ করেছেন, যা তাঁর সহীহ হওয়ার শর্ত ও সনদ অনুযায়ী ছিল ।২ আল্লামা যারকানী (র) বলেন, আমরা হাদীসের শায়খগণ থেকে শুনেছি যে, সহীহ বুখারীতে উল্লিখিত বদরের সাহাবীগণের নাম উন্লেখকালে দু'আ কবুল হয়ে থাকে, এ পরীক্ষা বার বার করা হয়েছে।ঃ ১. যারকানী, ১খ., পৃ. ৪০৯। ২ ফাতহুল বারী, ৭খ., পৃ. ২৫। ৩. যুরকানী, ১খ., পৃ. ৪০৯। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।