১১৮ সীরাতুল মুস্তফা (সা) হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, বদরে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল তিনশ' তেরজন। হযরত আবু আয্যুব আনসারী (রো) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) যখন বদর অভিমুখে যাত্রা করেন, তখন কিছুদূর গিয়ে সাহাবিগণকে গণনা করার নির্দেশ দেন। গণনা করার পর দেখা গেল এ সংখ্যা ছিল তিনশ' চৌদ্দ । তিনি বললেন, পুনরায় গণনা কর । দ্বিতীয়বার গণনাকালে দেখা গেল, দূর থেকে একটি কৃশ উটে সওয়ার হয়ে এক ব্যক্তি আসছে। তাকে নিয়ে তিনশ' পনেরজন হল। (বোয়হাকী কর্তৃক হাসান সনদে বর্ণিত) বর্ণনা এ তিনটি, কিন্তু প্রকৃতপক্ষে সমস্ত বর্ণনা একইরূপ। কেননা যদি এ শেষে আগত ব্যক্তি এবং রাসূলুল্লাহ (সা)-কে গণনায় শামিল করা হয়, তা হলে এ সংখ্যা ছিল তিনশ" পনর, আর যদি এ ব্যক্তি এবং নবী করীম (সা)-কে সাহাবীগণের সাথে গণনা করা না হয়, তা হলে এ সংখ্যা তিনশ' তের ছিল। এ সফরে কিছু সংখ্যক অল্প উমর, আনাস ইবন মালিক, জাবির ইবন আবদুল্লাহ (রা) প্রমুখ, কিন্তু দের যুদ্ধে অংশগহণ করতে দেয়া হয়নি । যদি এ অল্পবয়স্ক বালকদেরও গণনায় অন্তর্ভুক্ত করা হয়, তা হলে এ সংখ্যা তিনশ' উনিশ হয়ে যায়। যেমন সহীহ মুসলিমে হযরত উমর (রা) থেকে বর্ণিত আছে, বদরে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল তিনশ' উনিশ । হযরত বারা ইবন আযিব (রা) বলেন, বদরের দিন আমাকে এবং ইবন উমরকে ছোট মনে করা হয়৷ এ দিন মুহাজির ছিলেন ষাটের কিছু বেশি এবং আনসার ছিলেন দু'শো চল্লিশের কিছু বেশি । (বুখারী) হযরত বারা ইবন আযিব (রা) বলেন, আমরা বলতাম বদরে অংশগ্রহণকারীর সংখ্যা তিনশ" দশের কিছু বেশি ছিল, তালুতের সাথে যারা নহর অতিক্রম করেছিলেন, তাদের সমসংখ্যক । আর আল্লাহর কসম, নহর তারাই পার হয়েছিলেন, যীরা ছিলেন পাক্কা মুমিন এবং নিষ্ঠাবান । (বুখারী) এ সমুদয় বর্ণনা ফাতহুল বারীতে |), ১০০1 4০ অধ্যায়ে বিস্তারিতভাবে উল্লেখ আছে।* জিন্নও অংশগ্রহণ করেছিলেন । নি, কিন্তু তাদেরকে বদরে অংশগ্রহণকারীগণের মধ্যে গণনা করা হয়েছে এবং রাসূলুল্লাহ (সা) তাদেরকে গনীমতের মালের অংশ দিয়েছেন (তাঁরা ছিলেন) : ১. ফাতহুল বারী, ৭খ., পৃ. ২২৬। ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।