Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের কথা মহানবী হযরত মুহাম্মদ (সা) বিশ্বজগতের জন্য মহান আল্লাহ্‌র পক্ষ থেকে এক অনন্য আশিস্-রাহ্মাতুললিল আলামীন তাওহীদের আলোকময় বাণীর অবিনাশী ঝাণ্ডা নিয়ে তিনি অজ্ঞানান্ধ ও সত্য্র্ট মানুষকে আহ্বান করেন সত্যের পথে, কল্যাণের পথে; শান্তি, সাম্য, টা তার অসাধারণ চরিত্র-মাধূর্য, সত -নি, আমানতদারি, সর্বোপরি পরিপূর্ণ তাকওয়াসমৃদ্ধ কল্যাণকর. এক আদর্শ মানব সমাজ গঠনে তার অসাধারণ সাফল্য বিশ্ব-ইতিহাসের শীর্ষতম স্থানে তাকে সুপ্রতিষ্ঠিত করে। প্রখ্যাত মনীষী এডওয়ার্ড গীবন তীর “দি ডিক্লাইন এন্ড দি ফল্‌ অব দি রোমান এম্পায়ার' গ্রন্থে নবী মুহাম্মদ (সা) সম্পর্কে মন্তব্য করেছেন : “আরবীয় পয়গাম্বরের মেধা, ত তীর জাতির আচার-আচরণ এবং তাঁর ধর্মের প্রাণশক্তি প্রাচ্য সাম্রাজ্যের পতনের মূল কারণ; এবং আমাদের দৃষ্টি অন্যতম প্রধান স্মরণীয় একটি বিপ্রবের দিকে অভিনিবিষ্ট, যা বিশ্বের জাতিসমূহের ওপর এক নতুন ও স্থায়ী বৈশিষ্ট্য আরোপ করেছে" মহানবী (সা) র বিশ্বসমাজের ওপর 'র্বাধিক প্রভাব বিস্তারকারী' এক মহান মানুষ, মহান পয়গাম্বর। মানবমুক্তির মহান দিশারী সাইয়েদুল মুরসালীন হযরত মুহাম্মদ (সা)-এর আলোকোজ্জ্বল জীবনাদর্শ বিশ্বমানবের সামনে অনির্বাণ প্রদীপ-শিখার মতো-যুগ যুগ ধরে যা পথনির্দেশনা দিয়ে চলেছে কোটি কোটি মানুষকে । সেই আদর্শ আজও যেমন আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়, ভবিষ্যতেও তেমনি নিজের অনন্য অতুলনীয় বৈশিষ্ট্য প্রোজ্ল হয়ে থাকবে। মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর অস্লান জীবনাদর্শ নিয়ে বিশ্বের বিভিন্ন ভাষায় রচিত হয়েছে অগণিত সীরাত গ্রন্থ। আরবী, উ্দু, ফারসিং ইংরেজিসহ পৃথিবীর প্রায় সকল ভাষায় রচিত এ সকল সীরাত গ্রন্থ জ্ঞানগর্ভ আলোচনা-বিশ্রেষণ, তীক্ষ পর্যবেক্ষণ ও বৈচিত্র্যধর্মী উপস্থাপনা-নৈপুণ্যে ভাস্বর এবং স্ব-বৈশিষ্ট্য ও স্বমহিমায় উজ্জ্বল । এ কারণে মহানবী (সা)-এর মহাসমুদ্রতুল্য জীবন ও জীবনাদর্শ সম্পর্কে খুঁটিনাটি জানতে হলে বিভিন্ন ভাষায় রচিত সীরাত সমূহ পাঠ করা অত্যন্ত জরুী। এ বিষয়টি বিবেচনায় রেখেই ইসলামিক ফাউন্ডেশন বিশ্বের প্রধান প্রধান ভাষায় রচিত 0৮-88-8478 845 হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আলিম আল্লামা ইদরীস কান্ধলবী (র) কর্তৃক উর্দু ভাষায় রচিত মূল্যবান সীরাত গ্রন্থ 'সীরাতুল মুস্তাফা (সা)' অনুবাদ ও প্রকাশের উদ্যোগ নেয়। বইটি তিন খণ্ডে বিভক্ত। বিশিষ্ট আলিম ও লেখক জনাব কালাম আযাদ কর্তৃক অনুদিত দ্বিতীয় খণ্ডটি ২০০৪ সালে প্রথম প্রকাশিত হয়। “সীরাতুল মুস্তাফা (সা)' বইটি যেমন তথ্যবহুল ও তেমনি সুলিখিত তেমনি অনুবাদটিও হয়েছে মূলানুগ । এ কারণে প্রকাশের অল্পদিনের মধ্যেই এরদ্দিসয়সংক্করণের সকল কপি নিঃশেষ হয়ে যায়। ব্যাপক পাঠকচাহিদার প্রেক্ষিতে বইটির পুনঃসম্পাদিত তৃতীয় সংস্করণ প্রণশ করা হলো । আমরা আশা করি, বইটি আগের মতোই সম্মানিত পাঠকবৃন্দের সমাদর লাভ করবে । আল্লাহ্‌ আমাদের এই নেক প্রচেষ্টা কবুল করুন। আমীন! ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।