সীরাতুল মুস্তফা (সা) ১১৭ গৃহীত হয়েছিল । মৃত্যুর মুহূর্ত পর্যন্ত ভালবাসা এবং আনুগত্য থেকে তীদের পদশ্বলন ঘটেনি, তাঁদের অন্তর ছিল আল্লাহ এবং তাঁর রাসুলের মহব্বত ও আনুগত্যে আপ্লুত । পাপ ও অবাধ্যতার কোন অবকাশই তাঁদের অন্তরে ছিল না। মানুষ হিসেবে স্বভাবজাত কোন পাপ ঘটে গেলে তাঁরা তৎক্ষণাং তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে প্রত্যাবর্তন করতেন । মোট কথা, বদরে অংশগ্রহণকারিগণ যা কিছুই করুন না কেন, জান্নাত তাদের উপর ওয়াজিব হয়ে আছে । আনুগত্য করলে তো জান্নাত অবশ্যন্তাবী, আর মানবীয় প্রবৃত্তির দরুন কোন পাপকাজ করে বসলে সঙ্গে সঙ্গে তাওবা, ইস্তিগফার, যাবে। বরং আশ্চর্য নয় যে, এতে তাঁদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে, যেমন হযরত আদম (আ)-এর তাওবার দ্বারা মর্যাদা বৃদ্ধি পেয়েছিল । (বিস্তারিতের জন্য মাদারিজুস সালিকীন দেখুন)। আল্লাহ তা'আলার দরবার থেকে +::5০1৮এ০। -এর সম্বোধন এ মহাত্মাগণের জন্য প্রযোজ্য হতে পারে, ধাদের অন্তর আল্লাহ তা'আলার ভালবাসা, প্রভাব, ভয়-ভীতি, আকর্ষণ ও শংকায় প্রভাবিত । আর জান্নাতের সুসংবাদ তাঁদেরকেই দেয়া হয়, যারা সব সময় অন্তরে নিফাকের আশঙ্কায় শংকিত থাকেন । (হাফিয ইবন কাইয়্যেম তাঁর আল-ফাওয়ায়েদ গ্রন্থে এ হাদীসের ব্যাখ্যায় যা লিখেছেন, এটাই তার সার- সংক্ষেপ)। হযরত জাবির (রো) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন : “যে ব্যক্তি বদরে অংশগ্রহণ করেছে, সে কখনই জাহান্নামে প্রবেশ করবে না ।” (হাদীসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে এবং এর সনদ মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ । ফাতহুল বারী, ১১৫ ১৫১ ০ 4-০এ অধ্যায়) । হযরত রিফাআ রাফে (রা) বলেন, একবার হযরত জিবরাঈল (আ) নবী করীম (সা)-এর খিদমতে উপস্থিত হয়ে জিজ্ঞেস করেন, আপনি বদরে অংশগ্রহণকারীদের কেমন মনে করেন ? তিনি বললেন, সর্বাপেক্ষা মর্যাদাবান ও উত্তম ৷ জিবরাঈল (আ) বললেন, অনুরূপভাবে এ ফেরেশতাগণ, যীরা বদরে উপস্থিত ছিলেন, তাঁরা সমস্ত ফিরিশতা অপেক্ষা মর্যাদাশীল ও উত্তম | (সহীহ বৃখারী, 1) 2$১০। ১৫০ অধ্যায়)! বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সংখ্যা বদর যুদ্ধে অংশগ্রহণকারী সম্মানিত সাহাবী (রা)-এর সংখ্যা সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে, যার মধ্যে তিনশ" তের সংখ্যাটি প্রসিদ্ধ । সন্দেহ ও মতভেদের কারণে মুহাদ্দিসগণের বক্তব্য ভিন্ন ভিন্ন হয়েছে । হাফিয ইবন সায়্যিদুন-নাস এ সমুদয় মতবাদকে একত্র করে তিনশ" তেষক্রি নাম উল্লেখ করেছেন যাতে কোন মতামতের ভিত্তিতে কারো নাম বাদ পড়ে না যায়। সাবধানতা বশত তিনি এর সবগুলো উল্লেখ করেছেন। এর অর্থ এটা নয় যে, বদরে অংশগ্রহণকারীর ্যা তিনশ' তেষদ্্রিজন | মুসনাদে আহমদ, মুসনাদে বাযযার এবং মুজামে তাবারানীতে ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।