সীরাতুল মুস্তফা (সা) ১১৫ আমার যিম্মায় রইল । সাফওয়ান তখনই তরবারিতে ধার দিল এবং তাতে বিষ মাখিয়ে উমায়রকে দিয়ে দিল। উমায়র মদীনায় গিয়ে উপস্থিত হলো এবং মসজিদে নববীর দরজায় গিয়ে উটকে বসিয়ে দিল। হযরত উমর (রা) উমায়রকে দেখামাত্র বুঝে ফেললেন, এ কোন অপবিত্র উদ্দেশ্য নিয়ে এসেছে। তৎক্ষণাৎ হযরত উমর (রা) তার তরবারির খাপ ছিনিয়ে নিলেন এবং তাকে পাকড়াও করে নবী (সা)-এর সামনে হাযির করলেন । রাসূলুল্লাহ (সা) হযরত উমর (রা)-কে বললেন, ওকে ছেড়ে দাও । আর উমায়রকে জিজ্ঞেস করলেন, কেন এসেছ ? উমায়র বলল, আমাদের বন্দীদের ছাড়িয়ে নিতে এসেছি। তিনি বললেন, সত্যি করে বল, তুমি কি কেবল এ উদ্দেশ্যেই এসেছ ? সত্যি করে বল দেখি, তুমি এবং সাফওয়ান হাতিমে বসে কি পরামর্শ করেছিলে ? উমায়র ঘাবড়ে গিয়ে বলল, আমি আবার কি পরামর্শ করেছিলাম ! তিনি বললেন, তুমি এ শর্তে আমাকে হত্যার দায়িত্ গ্রহণ করেছিলে যে, সাফওয়ান তোমার সন্তান-সম্তুতির দেখাশোনা করবে এবং তোমার খণ পরিশোধ করে দিবে । উমায়র বলল : ৮) ৮৮1 এ 01৯ 025 ভন 9 ৬২০৬] 0| 5 401 4৯৮9 এ০। সী * 4৯4১১ 4৩ ০০৩ ছু এ০৯ ১৮৪ ৬০০৮ এপ ০4০ 0 “আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আপনি আল্লাহ্র রাসূল। এ ঘটনা তো সাফওয়ান ও আমি ছাড়া আর কেউই জানত না, কাজেই আল্লাহই আপনাকে এ খবর দিয়েছেন। আমি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনয়ন করলাম ।” “মুজামে তাবারানী'তে বিশুদ্ধ সনদে হযরত আনাস ইবন মালিক (রা) থেকে এবং 'দালাইলে বায়হাকী' ও “দালাইলে আবু নুয়াইমে' মুরসাল সনদে এটি বর্ণিত হয়েছে? ইবন ইসহাকের রিওয়ায়াতে আছে যে, উমায়র বলেছিল : ৪০০১১৮১৭1০০ ৬৭ এ] ০৮৪ এ] এ। এ এত ৬৩৭ জো এ) * এ শি ৩৮০০৬ “আল্লাহর কসম, আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহ ছাড়া কেউই আপনাকে এ ঘটনার সংবাদ দেয় নি; সুতরাং আমি সেই আল্লাহর শোকর করছি, যিনি আমাকে ইসলামের পথ প্রদর্শন করেছেন এবং এখানে টেনে এনেছেন । এরপর উমায়র কালেমা শাহাদত পাঠ করেন।” রাসূলুল্লাহ (সা) সাহাবীদের সম্বোধন করে বললেন, তোমাদের ভাইকে দীন বুঝাও, কুরআন পাঠ করাও এবং তার বন্দীদের ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে বন্দীদেরকে উমায়র (রা)-এর কাছে সমর্পণ করা হলো। উমায়র (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! আল্লাহর নূর নিভিয়ে দেয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি এবং যারা আন্মাহ রাব্বুল ইযযতের দীন গ্রহণ করেছিলেন ১. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ২০৮। ফড/,2110001109.001)
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।