Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ সীরাতুল মুস্তফা (সা) “হে নবী, তোমাদের করায়ত্ত যুদ্ধবন্দীদেরকে বল, আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভাল কিছু দেখেন, তবে তোমাদের নিকট থেকে যা কিছু গ্রহণ করা হয়েছে, তা থেকে উত্তম কিছু তিনি তোমাদেরকে দান করবেন । আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু” (সুরা আনফাল : ৭০) হযরত আব্বাস (রা) পরবতাঁতে বলতেন, যদি তখন আমার থেকে দিগুণ হারে মুক্তিপণ গ্রহণ করা হতো, তবে সেটাই ভাল ছিল !* আল্লাহ তা'আলা আমার থেকে যা নিয়েছেন, তার থেকে উত্তম ও অতিরিক্ত আমাকে দিয়েছেন। একশ” উকিয়্যার পরিবর্তে তিনি আমাকে একশ' গোলাম দান করেছেন, যাদের প্রত্যেকেই ব্যবসায়ী । আল্লাহ তাঁর ওয়াদা দুনিয়াতেই পূরা করেছেন। আর দ্বিতীয়টি হচ্ছে ক্ষমা করার ওয়াদা, যার আমি প্রত্যাশী | এ অধম গ্রেন্থকার) বলে (আল্লাহ তাকে ক্ষমা করুন), আল্লাহর দ্বিতীয় ওয়াদাও অবশ্যই পূর্ণ হবে । ১৮৮১। 8১৮৭ 201 | “নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাফ করেন না।” আর এ বাক্য কেবল বরকত লাভের জন্য বলছি, সম্পৃক্ততার জন্য নয়। বদরের বন্দীদের মধে নওফেল ইবন হারিসও ছিল । রাসূলুল্লাহ (সা) যখন তাকে মুক্তিপণ দিতে বললেন, তখন সে বলল, আমার কাছে এমন কিছুই নেই, যা দিয়ে মুক্তিপণ দিতে পারি । তিনি বললেন, এ বর্শাগুলো কোথায়, যা তুমি জেদ্দায় ছেড়ে এসেছ ? নওফেল বলল, আল্লাহর কসম, কেবল আল্লাহ ব্যতীত আমি ছাড়া আর কেউই এটা জানত না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিঃসন্দেহে আপনি আল্প।হর রাসূল । নওফেল রো) এ বর্শাগুলো মুক্তিপণ হিসেবে দিয়ে দেন, যার সংখ্যা ছিল এক হাজার । নবী (সা) হযরত আব্বাস এবং হযরত নওফেলের মধ্য আতত্ের সম্পর্ক বেধে দেন। আর জাহিলী যুগেও এরা দুজন পরম্পর বন্ধু এবং বাণিজ্যের অংশীদার ছিলেন। (মুস্তাদরাক, নওফেল ইবন হারিসের জীবন চরিত)। উমায়র ইবন ওহাব ছিল ইসলামের চরমতম দুশমনদের একজন । মক্কায় অবস্থানকালে সে রাসূলুল্লাহ (সা) এবং তাঁর সাহাবীগণকে চরম কষ্ট দিত। বন্দীদের মধ্যে তার পুত্র ওহাব ইবন উমায়রও ছিল। একদিন ওহাব ইবন উমায়র এবং সাফওয়ান ইবন উমায়্যা হাতিমে উপবিষ্ট ছিল। সাফওয়ান বদর যুদ্ধে নিহতদের স্মরণ করে বলল, এখন আর জীবনের কোন স্বাদই নেই। উমায়র বলল, হ্যা, আল্লাহর কসম, কুরায়শ নেতাদের নিহত হওয়ার পর বাস্তবে জীবনের স্বাদই চলে যাচ্ছে। যদি আমার ধার-দেনা এবং সন্তানদের চিন্তা না থাকত, তা হলে এখনই গিয়ে মুহাম্মদ (সা)-কে হত্যা করে আসতাম । এতে সাফওয়ান খুবই খুশি হল এবং বলল, তোমার দায়-দেনা এবং সন্তান-সন্তুতির দেখাশোনার ভার ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৪৮। "২ দুররে মানসূর, ৩খ, পৃ ২০৪ । ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।