সীরাতুল মুস্তফা (সা) ১১৩ “ফাতহুল বারী”তে ১, 7৪১.)| ১৯৫৩ অধ্যায়ের পর হাফিয হায়সামী বলেছেন. হাদীসটি আহমদ ও বাযযার বর্ণনা করেছেন। হারিসা ইবন মুযরাব ছাড়া তার বর্ণনাকারিণণ নির্ভরযোগ্য; তবে “মাজমুয়াউয যাওয়াইদে'র বদর যুদ্ধ অধ্যায়ে তাকে বিশুদ্ধ বলা হয়েছে। হযরত আব্বাসের বাধন কিছুটা শক্ত ছিল। রাসূলুল্লাহ (সা) যখন হযরত আব্বাসের আওয়াজ শুনলেন, তার নিদ্রা ভেঙ্গে গেল। আনসারিগণ তা জানতে পেরে তাকে বীধনমুক্ত করে দিলেন। অধিকন্তু আরয করলেন, নবী (সা) যদি অনুমতি দেন তাহলে আমাদের ভ্রাতুষ্পুত্রকে* মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেই ? তিনি জবাব দিলেন : (১১)১4:০ 9935 34115 “আল্লাহর কসম, তার থেকে এক দিরহামও ছেড়ো না।” হযরত আব্বাসের কাছে যখন মুক্তিপণ চাওয়া হলো, তখন তিনি তা পরিশোধে অপারগতা প্রকাশ করলেন। নবী (সা) বললেন, আচ্ছা এ মাল কোথায় যা আপনি এবং আপনার স্ত্রী উম্মে ফযল মিলে পুঁতে রেখেছিলেন ? এ কথা শোনামাত্র হযরত আব্বাস বলে উঠলেন, নিঃসন্দেহে আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি অবশ্যই আল্লাহর রাসূল । আমি এবং উম্মে ফযল ছাড়া এ মালের সংবাদ কারোই জানা ছিল নাঁ। হাকিম বলেন, মুসলিমের শর্ত অনুযায়ী হাদীসটি সহীহ মুস্তাদরাক, হযরত আব্বাসের জীবন চরিত) দালাইলে আবু নুয়াইমে হাসান সনদে হযরত ইবন আব্বাস (রো) থেকে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (সা) হযরত আব্বাসের জন্য একশ" উকিয়্যা এবং ফযল ইবন আব্বাসের জন্য আশি উকিয়্যা* মুক্তিপণ ধার্য করেন (সমস্ত বন্দীর মধ্যে হযরত আব্বাসের মুক্তিপণ ছিল সবচে" বেশি)। হযরত আব্বাস আরয করলেন, আপনার নিকটাত্মীয় হওয়ার কারণে কি আমার মুক্তিপণ এত বেশি ধার্য করলেন ? (অর্থাৎ আত্মীয়তার দাবি তো এটাই ছিল যে, আমার মুক্তিপণে কিছুটা ছাড় দেয়া, কিন্তু ছাড় দেয়ার পরিবর্তে. আপনি আমার মুক্তিপণ সব থেকে বেশি ধার্য করলেন)। এর ফলে আল্লাহ্ তাআলা এ আয়াত নাযিল করলেন : ০৮৮৮০৩৭৩ ত এ] 01 এতই ০2 ও ৩০ 0 পন ৫ 500402545৮3 ভিপি ১. আনসারিগণ হযরত আব্বাসকে তাদের ভ্রাতুম্পুত্র এজন্যে বলেছিল যে, হযরত আব্বাসের দাদী আবদুল মুস্তালিবের মাতা আনসারীদের মধ্য থেকে ছিলেন (ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৪৮)। আর ভ্রাতুল্পুত্র বলার মধ্যে এদিকে ইঙ্গিত ছিল যে, তাকে মুক্তিপণ থেকে অব্যাহতি দান করার অনুগহের হক আমাদের ওপর বর্তায়, নবী (সা)-এর প্রতি নয়। এজন্যে যে, আমাদের ভ্রাতুষ্পুত্র হওয়ার কারণে আমরা তার মুক্তিপণ ছেড়ে দিতে চাই, নবী (সা)-এর চাচা হওয়ার সুবাদে নয় । এটা আনসারীগণের মহানুভবতা ও সদাচরণের বহিঃপ্রকাশ ছিল । আল্লাহ্ তাদের প্রতি সন্তুষ্ট হোন। ২. চনল্পিশ দিরহামে এক উকিয়্যা হয়। ০৮-_ ফ/,9110001109.001)
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।