Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) া|খুণ পপ হযরত খাদীজা এবং তার কন্যাগণ সবাই ঈমান আনলেও আবুল আস |শধপের ওপরই অবিচল থাকেন। কুরায়শগণ আবুল আসকে অনেক চাপ দেয় যে, আবু লাহাবের পুত্রদের মত ৩মিও মুহাম্মদের মেয়েকে তালাক দাও । তুমি যেখানে চাইবে, সেখানেই আমরা তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। কিন্তু আবুল আস পরিষ্কার অস্বীকার করেন এবং বলে দেন যে, যয়নবের মত সন্ত্রান্ত মহিলার বিপরীতে আমি দুনিয়ার কোন মেয়েকেই পসন্দ করি না। কুরায়শগণ যখন বদর যুদ্ধের জন্য যাত্রা করে, তখন রাসূল-জামাতা আবুল আসও তাদের সহগামী হন এবং অন্যান্য বন্দীদের সাথে তিনিও বন্দী হন। মক্কাবাসী যখন নিজ নিজ বন্দীদের মুক্ত করার জন্য মুক্তিপণ প্রেরণ করতে থাকে, তখন যয়নব (রা)-ও তার স্বামী আবুল আসকে মুক্ত করার জন্য এ হারটি প্রেরণ করেন, যা তাদের বিয়ের সময় হযরত খাদীজা (রা) তাকে দিয়েছিলেন রাসূল (সা) এ হারটি দেখে ব্যথিত হলেন এবং সাহাবীগণকে বললেন, তোমরা ভাল মনে করলে এ হারটি ফিরিয়ে দাও এবং এ বন্দীকেও ছেড়ে দাও। তৎক্ষণাৎ সাহাবীগণ তা মঞ্ত্রর করেন এবং কয়েদীকে ছেড়ে দেয়া হয় ও হারও ফিরিয়ে দেয়া হয়। কিন্তু রাসূলুল্লাহ (সা) আবুল আস থেকে এ ওয়াদা নেন যে, মক্কায় পৌছে তিনি হযরত যয়নবকে মদীনায় পৌছিয়ে দেবেন । আবুল আস মব্কায় পৌছে হযরত যয়নবকে মদীনায় যাওয়ার অনুমতি দেন এবং আপন ভাই কিনানা ইবন রবীকে তার সাথে দেন। কিনান ভরদুপুরে হযরত যয়নবকে উটে আরোহণ করায়, নিজ হাতে তীর-ধনুক নিয়ে নেয় এবং যাত্রা শুরু করে। নবী (সা)-এর কন্যার ন্যায় উচ্চ মর্যাদাশীল ব্যক্তিত্রে মক্কা থেকে চলে যাওয়া কুরায়শদের কাছে লজ্জাকর মনে হলো। কাজেই আবু সুফিয়ান ও অন্যান্যরা যী-তুয়ায় এসে উটের গতি রোধ করল এবং বলল, মুহাম্মদ-এর কন্যার চলে যাওয়ায় আমাদের আপত্তি নেই, তবে এভাবে প্রকাশ্য দিবালোকে চলে যাওয়া আমাদের জন্য অপমানকর । উত্তম হবে, তুমি এখন মক্কায় ফিরে চল এবং রাতের বেলা তাকে নিয়ে চলে যেও । কিনানা এ পরামর্শ গ্রহণ করল। আবু সুফিয়ানের পূর্বে হাব্বার ইবন আসওয়াদ (যিনি পরে মুসলমান হয়েছিলেন) গিয়ে উটের গতি রোধ করে এবং হযরত যয়নবকে ভয় দেখায়। ভয়ে হযরত যয়নবের গর্ভপাত ঘটে যায়। এ সময় কিনানা তার তীর-ধনুক ঠিক করে নেয় এবং বলে, যে ব্যক্তিই উটের নিকটবর্তী হবে, তাকে চালুনীর মত ঝাঝরা করে ফেলব। অতঃপর কিনানা মক্কায় ফিরে আসে এবং দু'-তিন রাত পর একদা রাতের বেলা মদীনা রওয়ানা হয়। এদিকে রাসূলুল্লাহ (সো) হযরত যায়দ ইবন হারিসা (রা) এবং অপর এক আনসারী সাহাবীকে নির্দেশ দেন যে, তোমরা বাতনে ইয়াজ্জে অপেক্ষা করবে এবং যখন যয়নব আসবে, তাকে সঙ্গে করে নি আসবে । ফ/,9110001109.001)

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।