Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ সীরাতুল মুস্তফা (সা) বিরাট আকৃতির মানুষ আমাদের মুকাবিলা করেছে। আল্লাহর কসম, তারা কোনকিছুই অবশিষ্ট রাখেনি আর তাদের সামনে কিছুই টিকতে পারেনি ।” * 2৬১৩০)। এ এ]।১ ৭৪ ০91) ৮1 ৩৪ “আবু রাফে বলেন, আমি বললাম, আল্লাহর কসম, ওরা ফেরেশতা ছিল ।” এ কথা শোনামাত্র আবু লাহাব এতটা রাগান্বিত হল যে, আমাকে একটা থাপ্পড় দিল এবং ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মারার জন্য বুকের ওপর চড়ে বসল । আর আমি ছিলাম দুর্বল শরীরবিশিষ্ট । উম্মে ফযল উঠে এসে একটা কাঠ দিয়ে আবু লাহাবের মাথায় এত জোরে আঘাত করল যে, মাথা যখম হয়ে গেল। আর বলল, ওর মুরব্বী আব্বাস উপস্থিত ছিল না বলে তুই একে এত দুর্বল ভেবেছিস। এক সপ্তাহও অতিক্রান্ত হয়নি, আবু লাহাব গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা যায়। তার লাশ এতই দুর্গন্ধযুক্ত হল যে, কেউই তার কাছে যেতে পারছিল না। তিনদিন পর লোকলজ্জার ভয়ে তার ছেলেরা একটি গর্ত খুঁড়ে লাশটি লাঠির সাহায্যে গর্তে ফেলে মাটিচাপা দিল ।* (হায়সামী বলেন, তাবারানী ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন । তবে এর সনদে হুসায়ন ইবন উবায়দুল্লাহ নামে একজন বর্ণনাকারী আছেন যাকে আবু হাতিম বিশ্বস্ত বলেছেন এবং অন্যরা যঈফ বলেছেন। সনদের অপরাপর বর্ণনাকারিগণ নির্ভরযোগ্য) । বলা হয়ে থাকে যে, আবু লাহাবের যেখানে মৃত্যু ঘটেছে, এ স্থান অতিক্রমকালে উম্মুল মু'মিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা) কাপড় দিয়ে মুখ ঢেকে নিতেন ॥ যেমন নবী করীম (সা) সামুদ জাতি ধ্বংস হওয়ার উপত্যকা অতিক্রম করার সময় চেহারা মুবারক কাপড় দিয়ে ঢেকে নিতেন এবং সওয়ারীকে দ্রুত হাকাতেন। এটা এদিকে ইঙ্গিত যে, আযাবের স্থান অতিক্রমকালে এরূপই করা উচিত। উম্মুল মু'মিনীন (রা) এ সুন্নতৈর উপরই আমল করতেন ।” কুরায়শগণ যখন নিজেদের আত্মীয় ও আপনজনের নিহত হওয়ার সংবাদ জানতে পেল, তখন শোকে মাতম শুরু করে দিল। একমাসব্যাপী এ মাতম চলতে থাকল। অণশেষে ঘোষণা করলো যে, কেউ যেন আর মাতম না করে । কেননা মুহাম্মদ ও তার সসীদে কাছে যখন এ সংবাদ পৌছবে, তখন তারা খুবই আনন্দিত হবে । আর মুহামপকে কেউ মুক্তিপণও দেবে না, যাতে তার সম্পদ বৃদ্ধি পায়।? ১. আগ্মামা সুমুতী বলেন, এ হাদীসটি ইবন ইসহাক, ইবন সা'দ, ইবন খুযায়মা, হাকিম, পায়াহেপ্ঠা ও আবু নুয়াইম বর্ণনা করেছেন । খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ২০৭। ২. মাওখুয।উয মাওয়ায়েদ, ৬খ, পৃ৮৯। ৩. আগ শিপায়া ওয়ান নিহায়া, তখ. পৃ. ৩০৯। 8. আারপণনী, ১৭. পু. ১7২ ৫. যারকানা, ১খ. পু. 8451 ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।