মহাপরিচালকের কথা মহান আল্লাহ রাব্বুল আলামীন-এর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ (সা) সর্বকালের সমগ্র মানবগোষ্ঠীর জন্য আদর্শ, শ্রেষ্ঠতম পথ প্রদর্শক । যেমন পরিত্র কুরআনে ইরশাদ হয়েছে : - এপ ৪০ এ ০৮০ শি পতি১৬ আর মহানবী (সা) ইরশাদ করেছেন : তার অনুকরণ ও অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে ইহকালীন ও পরকালীন জীবনের শান্তি, কল্যাণ ও নাজাতের নিশ্চয়তা । মহানবী সো)-এর জীবন এক মহাসমুদ্বের মত। তিনি যদিও পৃথিবীতে মাত্র ৬৩ বছর জীবিত ছিলেন কিন্তু তার জীবন ও কর্মের আলোচনা পৃথিবীতে সবচেয়ে বেশি হয়েছে। মানুষের জন্যে খোদায়ী জীবন ব্যবস্থার পরিপূর্ণতা ও পরিসমাপ্তি একমাত্র তারই মাধ্যমে ঘটাতে তার সীরাত বা জীবনী চর্চার প্রয়োজন বর্তমানে আরো অধিক হওয়ার দাবিদার । পৃথিবীর উল্লেখযোগ্য সব ভাষায়ই মহানবী (সা)-এর সীরাত গ্রন্থ রচিত হয়েছে। ইসলামী বিশ্বকোষের তথ্য অনুযায়ী শুধু বাংলা ভাষায়ই বিগত কয়েক শ' বছরে পাচ শ'-এর অধিক সীরাত গ্রন্থ রচিত হয়েছে। “সীরাতুল মুস্তফা (সা)' নামের এই প্রসিদ্ধ সীরাত গ্রন্থটি রচনা করেছেন বিখ্যাত আলিমে দীন আল্লামা ইদরীস কান্ধলবী (র)। তিন খণ্ডে প্রকাশিত এ গ্রন্থটির দ্বিতীয় থণ্ডটি অনুবাদ করেছেন বিশিষ্ট অনুবাদক জনাব কালাম আযাদ । প্রথম সংস্করণে কিছু ভুলক্রটি পরিলক্ষিত হওয়ায় তৃতীয় সংস্করণে এটি পৃনঃসম্পাদনা করা হয়েছে। আল্লাহ্ তা'আলা আমাদের যাবতীয় প্রকাশনাকে কবুল করুন। আমিন । ইসলামিক ফাউডডেশএ। ফ্/,2110001109.001)
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.