সীরাতুল মুস্তফা (সা) ১০৭ শায়বা ইবন রবীআ, আবুল হাকাম ইবন হিশাম (অর্থাৎ আবূ জাহল), উমায়্যা ইবন খালফ, যামআ ইবন আসওয়াদ, হাজ্জাজের দু”পুত্র নবীয়া ও মনীয়া এবং কুরায়শের অমুক অমুক সর্দার এরা সবাই নিহত হয়েছে। সাফওয়ান ইবন উমায়্যা তখন হাতীমে বসা ছিল। সে এসব শুনে বলল, সন্ভবত এ ব্যক্তি পাগল হয়ে গেছে। পরীক্ষাচ্ছলে তাকে জিজ্ঞেস করে দেখ তো সাফওয়ান ইবন উমায়্যা কোথায় । হায়সামান বলল, এই তো সাফওয়ান ইবন উমায়্যা, হাতীমে বসে আছে । আমি নিজ চোখে তার পিতা ও ভাইকে নিহত হতে দেখেছি ।১ হযরত ইবন আব্বাস (রা) বলেন, আবূ রাফে আমাকে বলেছেন যে, আব্বাসের পরিবারে ইসলাম প্রবেশ করেছিল, কিন্তু আমরা নিজেদের ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রেখেছিলাম । কুরায়শ বাহিনী যখন বদর যুদ্ধের জন্য বের হল, তখন থেকে আমরা সংবাদের অপেক্ষায় ছিলাম । হায়সামান খুযাঈ যখন এসে কুরায়শ বাহিনীর পরাজিত হওয়ার খবর শোনাল, তখন আমরা রাসূলুল্লাহ (সা)-এর জয়লাভের খবরে অত্যন্ত আনন্দিত হলাম । আমি তখন যমযম কৃপের ছায়ায় বসে ছিলাম । আমার স্ত্রী উম্মে ফযলও সেখানে ছিল, এমন সময় আবু লাহাবও এসে পড়ল । লোকজন আবূ সুফিয়ান ইবন হারিসকে সামনের দিক থেকে আসতে দেখে আবূ লাহাবকে বলল, এই যে আবু সুফিয়ান, সে বদর থেকে ফিরে এসেছে। আবু লাহাব আবু সুফিয়ানকে ডেকে তার পাশে বসাল এবং বদরের অবস্থা জিজ্ঞেস করল। আবু সুফিয়ান বলল : 5৬৮৯ ০০৮1 ০৪৮০ উড ০ ৯৮ 01 এ ৯১৩ এ) ১৪ ০০০০৪ 3৬০ 8৮ শত ১ ৮ এ। শত 91 505 আর্ট 2৮৮59 (৪৮5৬) 75533 ৩ ০৪৪০ ৩ 4019 ০০০৪ | ০৮ ও ৯০৪৩ “আল্লাহর কসম, কোন খবর নেই, খবর কেবল একটিই, আমরা এক সম্প্রদায়ের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হই আর নিজেদের মাথাগুলো তাদেরকে দিয়ে দেই। যেভাবে ওরা চেয়েছে, সেভাবেই আমাদের প্রতি অস্ত্র চালিয়েছে, আর যেভাবে চেয়েছে, বন্দী করেছে। আল্লাহর কসম, এতদসত্তেও আমি লোকদের ভর্সনা করিনি । আল্লাহর ১. সীরাতে ইবন হিশাম, ২খ., পৃ. ৩১। ২ আবূ সুফিয়ান ইবন হারিস ইবন আবদুল মুত্তালিব ইবন হাশিম আল-হাশিমী রাসূলুল্লাহ (সা)-এর চাচাত ভাই এবং দুধভাই ছিলেন । তাকে এবং একে হযরত হালিমা সাদিয়া (রা) দুধপান করান । ইনি মক্কা বিজয়ের কালে ইসলাম গ্রহণ করেন । তার প্রসঙ্গেই রাসূলুল্লাহ (সা) বলেছিলেন, আবূ সুফিয়ান ইবন হারিস বেহেশতের যুবকদের সর্দার হবে। বিস্তারিত বিবরণ ইনশা আল্লাহ মক্কা বিজয় অধ্যায়ে আসবে । ইসাবা, হযরত হারিস ইবন সুফিয়ান (রা)-এর জীবন চরিত অধ্যায় । ফ্,9110001109.001)
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।