১০৬ সীরাতুল মুস্তফা (সা) (আ)-এর কিয়াসকে উত্তম বলেছে, এর অর্থ এ নয় যে, দাউদ (আ)-এর কিয়াস ভুল ছিল। বরং এর অর্থ ছিল এই যে, আল্লাহর নিকট সুলায়মান (আ)-এর কিয়াস দাউদ (আ)-এর কিয়াসের তুলনায় বেশি উত্তম ও কল্যাণের অধিক নিকটবর্তী ছিল । এ দু' কিয়াসের মধ্যে আল্লাহ্ মাফ করুন, এমন সম্পর্ক ছিল না, যেমন সম্পর্ক হক ও বাতিলের মধ্যে হয়ে থাকে; বরং এমন ছিল, যেমনটি থাকে পূর্ণ ও পরিপূর্ণ, উত্তম এবং সর্বোত্তম, উন্নত ও সর্বোন্নতের মধ্যে । অথবা আবশ্যিক ও এচ্ছিকের মধ্যে হয়ে থাকে । হানাফী ফকিহগণ যেরূপ কিয়াসকে কিয়াসে হুন্্ী ও কিয়াসে ইসতিহসান__এ দু'ভাগে বিভক্ত করেছেন, যার একটি সংক্ষিপ্ত রূপ হলো দাউদ (আ) এবং সুলায়মান (আ)-এর কিয়াস। এর অধম (লিখক) নবী (আ)-গণের ইজতিহাদী ভুলের যে অর্থ বর্ণনা করেছে, তা তার কল্পনা ও নিজস্ব ধারণা মনে করুন। সম্মানিত শিক্ষকগণ মূলের প্রতি মনোনিবেশ করুন, এ অধম তো কেবল মুখপাত্র । মুক্তিপণের পরিমাণ মুক্তিপণের পরিমাণ সামথেরি ওপর এক হাজার থেকে চার হাজার দিরহাম পর্যন্ত ছিল। আর যে ব্যক্তি নিঃস্ব ছিল, মুক্তিপণ দেয়ার সামর্থ্য ছিল না, তাকে কোন বিনিময় কিংবা পণ ছাড়াই মুক্তি দেয়া হয়। আর তাদের মধ্যে যারা লিখা জানত, তাদের জন্য এ শর্ত আরোপ করা হলো যে, প্রত্যেকে দশটি করে শিশুকে লিখা শেখানোর পর তারা মুক্তি পাবে। এটাই তাদের মুক্তিপণ | হযরত যায়দ ইবন সাবিত (রা) এভাবেই লিখা শেখেন (তাবাকাতে ইবন সা'দ, ২খ. পৃ. ১৪, প্রথম অংশ; সীরাতে ইবন হিশাম, দ্র. যারকানী, ১খ. পৃ. ৪৪২) ১ বদর যুদ্ধবন্দীদের মধ্যে আবু উধ্যা আমর ইবন আবদুল্লাহ ইবন উসমানের মুক্তিপণ দেয়ার সাম্য ছিল না। সে নবী (সা)-এর খিদমতে আরয করল, ইয়া রাসূলাল্লাহ ! আপনার জানা আছে যে, আমি অভাবী এবং অনেক পোষ্যের অভিভাবক । কাজেই আমার প্রতি অনুগ্রহ করুন। তিনি অনুখবহ করলেন এবং কোন পণ ছাড়াই তাকে মুক্তি দিয়ে দিলেন। তবে এ শর্ত আরোপ করলেন যে, আমাদের বিরুদ্ধে আর কাউকে সাহায্য করতে যেও না। আবু উযযা এ শর্ত মেনে নিল এবং নবী (সা)-এর ংসা সূচক কিছু কবিতাও আবৃত্তি করল; কিন্তু ইসলাম গ্রহণ করল না। উহুদ যুদ্ধে সে কুফরীর কারণে নিহত হয়। অনুরূপভাবে মুত্তালিব ইবন হানতাব ও সাইফী ইবন আবূ রিফাআকেও বিনাপণে মুক্তি দেয়া হয় । কুরায়শ বাহিনীর বিপর্যস্ত ও পরাজিত হওয়ার সংবাদ যে সময় মক্কায় পৌছল, তখন সারা শহরে হুলস্থুল পড়ে গেল । মন্কায় সর্বপ্রথম গিয়ে পৌছে হায়সামান খুযাঈ; লোকজন তাকে জিজ্ঞেস করল : বল, খবর কি ? সে বলল, উতবা ইবন রবী“আ, ১. যারকানী, ১খ. পৃ. ৪৪২। ২. সীরাতে ইবন হিশাম, ২খ., পৃ, ৩১। ফ্,9110001109.001)
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।