সীরাতুল মুস্তফা (সা) ১০৫ যে ওহী প্রেরণ করা হয়, তা ছাড়া তিনি নিজ থেকে কোন কথা বলেন না।” যদি আল্লাহ তাআলা নবীর ইজতিহাদের ওপর চুপ থাকেন, তা হলে এটা গুপ্ত ওহীর পর্যায়ে এসে যায় এবং এর বিধানও তদ্রপই, যেমন প্রকাশ্য ওহীর বিধান। আর যদি নবীর ইজতিহাদের বিরোধী কোন ওহী নাযিল হয়, তা হলে এ প্রকাশ্য ওহী সেই গুপ্ত ওহীর (অর্থাৎ নবীর ইজতিহাদ) বাতিলকারীরূপে গণ্য হয়। যেমন এক আয়াত অন্য আয়াতের এবং এক হাদীস অপর হাদীসের বাতিলকারী হয়ে থাকে । অনুরূপভাবে আল্লাহ্ তা'আলার দলীল এবং প্রকাশ্য ওহী গুপ্ত ওহীর (অর্থাৎ নবীর ইজতিহাদ) রদকারী হয়ে থাকে । এ বাতিল করার রহস্য আল্লাহই ভাল জানেন । আল্লাহর নবী দলীলহীন কোন ব্যাপারে ইজতিহাদ করলে তা-ও আল্লাহ্ তা'আলার অদৃশ্য ইশারায়ই ছিল। আল্লাহ্ বলেন : 4 901 ৮1 ০৮9 30৬ ঝি 4০ 9 &। “হে নবী) আপনি যে সিদ্ধান্ত ও পরামর্শ দেন, তাও ছিল আল্লাহর ইচ্ছা ও ইঙ্গিতে ।” অতঃপর আল্লাহর যে বিধান নাধিল হয়, তা-ও হয় আল্লাহরই নির্দেশে । প্রেক্ষাপট বা অপর কোন অজ্ঞাত কারণে এক নির্দেশ অপর নির্দেশের রহিতকারী। -% ৮০০১ ০ 29৮ “আল্লাহ্ যা ইচ্ছা করেন, তা কাজে পরিণত করেন; তিনি যা ইচ্ছা নির্দেশ প্রদান করেন।” নবীর ইজতিহাদে কোন ভুল হয়ে থাকলে আল্লাহ্ তা"আলাই ওহীর সাহায্যে তা শুধরিয়ে দেন। আল্লাহ্ মাফ করুন, কোন মানুষের জন্যই এটা সম্ভব নয় যে, সে কোন নবীর ইজতিহাদে বিচার-বিশ্লেষণ করতে পারে । আল্লাহ্ তা'আলার মৌনতা ও নিশ্চিতকরণের পর নবীর ইজতিহাদের বিচার বিশ্লেষণ করা সেরূপ কুফরী কাজ, যেমন প্রকাশ্য ওহীর ব্যাপারে এমনটি করা কুফরী । মুমিনের বৈশিষ্ট্য এটাই যে, ৯১৬১ ০4০ উনি ক ৬৯ 01১50 ১১০৪ ১০ ০৬০ “এটা নবৃওয়াতের স্তর এবং রিসালাতের দরবার, যেখানে আত্মপ্রবৃত্তির পক্ষে মাইল ও মনযিলসমূহ অতিক্রম করা অসাধ্য, সেখানে অসাধ্য পদচারণা করা পরিপূর্ণ পাগলামী ও মূর্খতা ।” - ০০৯1 -০12৬ ক্রীট তি ভগ উড 01৯ ভি ওত ০১ এ এ মাসআলার ব্যাপারে বিস্তারিত জানার প্রয়োজন হলে জ্ঞান পিপাসুগণ অনুগ্রহ করে “শারহে তাহরীরুল উসূল' এবং বাহরুল উলূম প্রণীত 'মুসাল্লামুস সুবৃত' দেখুন। অধিকন্তু জানা উচিত যে, হযরত নবী (আ)-গণের ইজতিহাদী ভুলের অর্থ এ নয় যে, আল্লাহ্ মাফ করুন, নবী (আ)-গণ হক ছেড়ে বাতিল গ্রহণের পাপ করে বসেছেন। বরং তাদের ভুলের অর্থ হলো, কোন সময়ে যদি ভুলক্রমে ভাল এবং উত্তমের পরিবর্তে নিম্নমানেরটা করে বসেন এবং অত্যাবশ্যকীয় কাজের পরিবর্তে এচ্ছিক কাজের ওপর আমল করে বসেন। যেমন হযরত দাউদ (আ) এবং হযরত সুলায়মান (আ)-এর কিয়াস-এর ক্ষেত্রে দাউদ (আ)-এর কিয়াসের চেয়ে সুলায়মান (আ)-এর কিয়াসকে অগ্রগামী ও উত্তম ঘোষণা করা। যে প্রকাশ্য ওহী সুলায়মান ফড/,9110001109.001)
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।