Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) আর মূসা (আ) এ দু'আ করেছিলেন : হিল শি 94:৮5 ০ ১৩? তৈরি ০৮ [2 - লি ৩2০| “হে আমাদের প্রতিপালক! ওদের সম্পদ বিনষ্ট কর, ওদের হৃদয় কঠিন করে দাও, ওরা তো মর্মস্তদ শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত ঈমান আনবে না।” (সুরা ইউনুস : ৮৮) ঃ আর হে আবু বকর! তোমার বৈশিষ্ট্য হযরত ইবরাহীম (আ) ও হযরত ঈসা (আ)- এর মত। যেমন হযরত ইবরাহীম (আ)- এর দু'আ ছিল : ;০৮2545 98৫150০5 ১০ 4 33 এ ১৭ “সুতরাং যে আমার অনুসরণ করবে, সেই আমার দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে তুমি তো ক্ষমাশীল, পরম দয়ালু ।” (সূরা ইবরাহীম : ৩৬) আর হযরত ঈসা (আ) কিয়ামতের দিন বলবেন : - ৮৩০ খ। ০০ ৪৬ 6৯: ১ ১৬০ ৮৬ 163. ঠা তুমি যদি তাদের শাস্তি দাও, তবে তারা তো তোমারই বান্দা, আর যদি তে তবে তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।” (সুরা মায়িদা : ১১৮) নবী (সা) রাহমাতুল লিল আলামীন বিধায় তিনি হযরত আবু বকর (রা)-এর প্রস্তাব পসন্দ করলেন এবং মুক্তিপণের বিনিময়ে বন্দীদের মুক্তি দেয়ার নির্দেশ দিলেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ, হাফিয যাহাবীও বিশ্রেষণ করতে গিয়ে এ হাদীসকে সহীহ বলেছেন । (মুস্তাদরাক, ৩খ. পৃ. ২১) হাফিয ইবন কাসীর বলেন, হযরত আবদুল্লাহ ইবন উমর (রা), হযরত আবু হুরায়রা রো) এবং হযরত আবু আয়্যুব আনসারী (রা)-ও এ হাদীসটি বর্ণনা করেছেন » তিনি সাহাবিগণের সাথে পরামর্শরত, এমন সময় ওহী অবতীর্ণ হলো যে, আপনি হত্যা অথবা ফিদয়া (মুক্তিপণ) গ্রহণের ব্যাপারে সাহাবিগণকে এখতিয়ার দিয়ে দিন। যেমন হযরত আলী (রা) থেকে বর্ণিত হয়েছে যে, হযরত জিবরাঈল (আ) নবী করীম (সা)-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে আপনি সাহাবিগণকে এখতিয়ার দিয়ে দিন, ইচ্ছা করলে তারা তাদের হত্যা করুক কিংবা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিক ৷ তবে শর্ত হলো, আগামী যুদ্ধে মুসলমানদের মধ্যে সমপরিমাণ নিহত হবে । সাহাবীগণ কাফিরদের নিকট থেকে মুক্তিপণ গ্রহণ এবং পরবর্তী বছর নিজেদের নিহত হওয়াকে গ্রহণ করলেন। (তিরমিযী, নাসাঈ, ইবন হিব্বান ও হাকিম সহীহ সনদে হযরত আলী (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন) ।* ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ২৯৮। ২ ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৪৯। ফ্ড,2110001109.001)

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।