Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৯৫ ইতোপূর্বে কোনবারেই এ পরিমাণ মুনাফা অর্জিত হয় নি। হযরত খাদীজা তাকে যে পরিমাণ পারিশ্রমিক দিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তার চেয়ে অনেক বেশি পরিমাণে দিয়ে দেন।, এ ঘটনার বর্ণনা কেবল ওয়াকিদীই নন, বরং মুহাম্মদ ইবন ইসহাক ও ইবনুস সাকানও একই ঘটনা বর্ণনা করেছেন। ওয়াকিদী জমহ্র আলিমগণের নিকট যঈফ, আর মুহাম্মদ ইবন ইসহাক তাবিঈ এবং জমহুর আলিমগণের নিকট গ্রহণযোগ্য । ইমাম আহমদ বলেন, মুহাম্মদ ইবন ইসহাকের হাদীস আমার নিকট হাসান। আর ওয়াকিদী যদিও মুহাদ্দিসগণের নিকট অগ্রহণযোগ্য, তবুও হাদীসের কোন কিতাবই ওয়াকিদীর বর্ণনা থেকে খালি নেই। হাফিয ইবন তাইমিয়া “আস-সারিমুল মাসলুল' গ্রন্থে পৃ. ৯৬) বলেন, ওয়াকিদী যদিও দুর্বল, তবুও তার মাগাযী বা যুদ্ধ সংক্রান্ত বর্ণনা সর্বজনগ্রাহ্য হওয়ার ব্যাপারে কারো কোন দ্বিমত নেই । ইমাম শাফিঈ, আহমদ ইবন হাম্বল প্রমুখ তার কিতাবসমূহের উপর নির্ভর করেন । মোট কথা, উদ্দেশ্য এটাই যে, এ রিওয়ায়াত মুহাম্মদ ইবন ইসহাক ও ওয়াকিদী উভয় থেকেই বর্ণিত এবং মুহাম্মদ ইবন ইসহাকের বর্ণনা মুহান্দিসগণের নিকট উল্লেখযোগ্য ও 'হাসান' রিওয়ায়াতের মর্যাদার নিচে নয় । আর ওয়াকিদীর বর্ণনা যদিও “যঈফ' কিন্তু হাসান" হাদীসের জন্য নিঃসন্দেহে সমার্থক ও সাক্ষী হতে পারে। মায়সারার কিসসার সত্যতা যাচাই ও পর্যবেক্ষণ এবং সীরাতের তিন ইমামের বর্ণনা ও এর উপর সংক্ষিপ্ত আলোকপাত মায়সারার ঘটনা যেহেতু মুহাম্মদ ইবন ইসহাক ও ওয়াকিদী উভয় থেকেই বর্ণিত হাদীসের যাচাই বাছাইতে যাদের সম্পর্কে আলিমগণের আলোচনা-সমালোচনা দীর্ঘ; এ জন্যে তিনজন সীরাত বিশেষজ্ঞের কিছু বর্ণনা ও অবস্থা আমরা পাঠকদের জন্য উপহার স্বরূপ উপস্থাপন করতে চাচ্ছি। যারা মাগাধী লেখকদের মধ্যে সুপ্রসিদ্ধ : ১. মুহাম্মদ ইবন উকবা, ২. মুহাম্মদ ইবন ইসহাক এবং ৩. ওয়াকিদী-_যাতে এ সীরাত বিশেষজ্ঞদের রিওয়ায়াত সম্পর্কে প্রকৃত অবস্থা জানা যায়। ১. মূসা ইবন উকবা মূসা ইবন উকবা মদীনার অধিবাসী । তিনি হযরত জুবায়র ইবন আওয়াম (রা)-এর আযাদকৃত দাস এবং তাবিঈ, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী নির্ভরযোগ্য রাবী । কেউই তাকে অগ্রহণযোগ্য বলেননি । ইমাম মালিক, সুফিয়ান ইবন উয়ায়না এবং আবদুল্লাহ ইবন মুবারক তার থেকে হাদীস বর্ণনা করেছেন। ১৪১ হিজরীতে তিনি ইনতিকাল করেন। ছয়জন সিহাহ লিখকের প্রত্যেকেই তার থেকে রিওয়ায়াত করেছেন। ইমাম মালিক মূসা ইবন উকবার মাগাযী প্রসঙ্গে বলতেন যে, এটা নির্ভরযোগ্য মাগাধী গ্রন্থ। কিন্তু মুসা ইবন উকবার মাগাধী গ্রন্থের ১. তাবাকাতে ইবন সাদ, ১খ. পৃ. ৮৩; খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৯১; উয়ুনুল আসার, ১খ. পৃ ৪৯। ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।