Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৯৩ কাজের দরুন নবী (আ)গণের কষ্ট ও আঘাত লাগে, এর উপর তারা ধের্য ধারণ ও সহ্য করেন। অধিকন্তু এতদসত্তবেও তারা কোন সময়েই তাবলীগ ও তা“লীম থেকে বিতৃষ্ণ হন না কিংবা দমে যান না। যেমনভাবে বকরির পাল নেকড়ে এবং হিংস্র পশুর হামলা থেকে উদাসীন থাকে, তেমনিভাবে উম্মতও নাফস ও শয়তানের আকস্মিক হামলায় উদাসীন হয়ে থাকে । আর নবী (আ)গণ সবসময় এদিকে সার্বক্ষণিক দৃষ্টি রাখেন যেন আকম্সিকভাবে নাফস ও শয়তান তাকে পথচ্যুত করতে সক্ষম না হয়। উম্মতের কল্যাণ ও উম্মতের জন্য নবী (আ)গণ যেমন সার্বক্ষণিক চিন্তাযুক্ত থাকেন, উম্মত তার দশভাগের একভাগ চিন্তাও করে না। উম্মতের তো নিজের ধ্বংস ও বরবাদীর খেয়ালই থাকে না। অথচ নবী (আ)গণ এ চিন্তায় থাকেন সদা সন্তস্ত। আল্লাহ তাআলা বলেন : ০১০৮ ডি এা এ. এ 'সম্ভবত ওরা ঈমান আনে না বলে আপনি মনোকষ্টে আত্মবিনাশী হয়ে পড়বেন” (সুরা শু'আরা : ৩) যারা 5০ ৮০৭৬ এন পর “নবী মুমিনদের নিকট তাদের নিজ সত্তা থেকেও ঘনিষ্টতর |” (সুরাআহ্যাব : ৬) আর এক বর্ণনায় বলা হয়েছে : 4) ৮ ১১১ অর্থাৎ নবীগণ তাদের রূহানী পিতা হয়ে থাকেন। হে আল্লাহ্‌ ! আপনি আপনার অসংখ্য রহমত, অগণিত বরকত সাধারণভাবে সকল নবী (আ)গণের উপর এবং বিশেষভাবে শেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর উপর বর্ষণ করুন, যার পবিত্র বাণী আমাদের মত নির্বোধ বান্দাদেরকে আপনার সঠিক পথের সন্ধান দিয়েছে । আমীন, ইয়া রাব্বুল আলামীন । সিরিয়ায় দ্বিতীয় সফর এবং নাস্তুরা দরবেশের সাথে সাক্ষাত হযরত খাঙগীজা (রা) আরবের সন্ত্ান্ত বংশীয়া ধনী মহিলা ছিলেন । তার উচ্চ বংশ মর্যাদা এবং নম্রতা ও পবিত্রতার জন্য জাহিলী এবং ইসলামী উভয় যুগের জনগণই তাকে “তাহিরা' নামে সম্বোধন করতো । কুরায়শের বাণিজ্য কাফেলা রওয়ানা হলে খাদীজাও তাদের সাথে অংশীদারিত্রে ভিত্তিতে বাণিজ্যে শরীক থাকতেন । এক খাদীজার পণ্য সামগ্রী সমগ্র কাফেলার পণ্য সম্তারের সমান হতো । রাসূলুল্লাহ (সা)-এর বয়স যখন পচিশ বছরে উপনীত হলো তখন ঘরে ঘরে তার দায়িত্ববোধ ও আমানতদারীব সুনাম পৌঁছে গেল। এমনকি মক্কায় এমন কোন লোক ছিল না, যে তাকে আমীন' নামে সম্বোধন করতো না, খাদীজা তখন প্রস্তাব পাঠালেন যে, তিনি যদি তার পণ্যসামত্রী নিয়ে সিরিয়া গমন করেন, তবে অন্যদের মতই তাকে পারিশ্রমিক ও ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।