৯২ সীরাতুল মুস্তফা (সা) মক্কাবাসীদের বকরি চরিয়েছি।” (সহীহ বুখারী, কিতাবুল ইজারা, ১খ. পৃ.৩০১)। হাফিয তুরবাশতী (র) “শরহে মাসাবীহ' গ্রন্থে বলেন, কতিপয় মুতাকাল্পিমীন বকরি চড়ানোর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ নবীর শানের বিরোধী মনে করে এ মতামত দিয়েছেন যে, এ হাদীসে কীরাত অর্থ কয়েকটি মুদ্রা নয়, বরং কীরাত একটি স্থানের নাম, যেখানে তিনি বকরি চড়াতেন। মুতাকাল্লিমদের এ বক্তব্য সরাসরি বাস্তবতা বর্জিত ও সত্যের অপলাপ। কেননা দীনের তাবলীগ এবং আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের বিনিময় এবং পারিশ্রমিক গ্রহণ নিঃসন্দেহে নবীর শানের বিরোধী, কিন্তু জীবিকা নির্বাহের জন্য পারিশ্রমিক ও বিনিময় গ্রহণ কোনক্রমেই নবীর শানের বিরোধী নয়, বরং নবী (আ) গণের সুন্নত ও কর্ম এবং তাওয়ান্ুুল তাদের বাস্তবতা; বরং এ কর্ম নবৃওয়াতের সাথে সংগতিশীল। অধিকন্তু, কীরাতকে স্থানের নাম হিসেবে বর্ণনা অনির্ভরযোগ্য ও অসত্য বর্ণনা । এ বর্ণনাকারীর পূর্বে কোন বর্ণনাকারীই এমন পাওয়া যায়নি যিনি কীরাতকে স্থানের নাম হিসেবে বর্ণনা করেছেন । হাফিজ আসকালানী বলেন, প্রসিদ্ধ বর্ণনা এটাই যে, কারারীত কীরাত শব্দের বহুবচন, এটা কোন স্থানের নাম নয়। মক্কাবাসী কারারীত নামক স্থানের ব্যাপারে অবগত নন। ইমাম নাসাঈ নাসর ইবন খাযন থেকে বর্ণনা করেন, একবার উটের মালিকগণ বকরির মালিকদের উপর গর্ব করতে থাকলে রাসূলুল্লাহ সো) ইরশাদ করেন, মুসা (আ)-কে নবী বানিয়ে প্রেরণ করা হয়েছিল, তিনি বকরি চরাতেন; দাউদ (আ)-কে নবী বানিয়ে প্রেরণ করা হয়েছিল, তিনিও বকরি চড়াতেন। আর আমাকেও নবী বানিয়ে পাঠানো হয়েছে, আমিও 'আজইয়াদ' নামক স্থানে আমার গৃহবাসীদের বকরি চরিয়েছি।* সার কথা হলো, নবী (আ)গণের বকরি চড়ানো নিজ উম্মতের দেখাশোনা করার পূর্বাভাস ও ভূমিকা ছিল। উট এবং গরু চড়ানো এতটা কঠিন নয় যেমনটা বকরি চড়ানো কঠিন। বকরি কখনো এক চারণভূমিতে যায়, কখনো আরেক চারণভূমিতে ৷ এ মুহূর্তে যদি এ প্রান্তে থাকে, তবে পর মুহূর্তে দ্বিতীয় প্রান্তে দৌড়াতে দেখা যায়। দলের কিছু বকরি যদি এদিকে দৌড়ায়, তো কিছু ওদিকে দৌড়ায়। রাখালকে চারদিকেই দৃষ্টি রাখতে হয় যে, কোন নেকড়ে কিংবা শার্দুল তো শিকারের ধান্দা করছে না, রাখাল চাইবে সব বকরি একত্রে থাকুক । এবং এমনটি না হয় যে, একটি বকরি দলছুট হয়ে যাক আর নেকড়ে তাকে ধরে নিয়ে যাক । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখাল এ চিন্তায় ওগুলোর পিছনে হয়রান পেরেশান হয়ে থাকে । নবী (আ)গণের অবস্থা নিজ উন্মতদের সাথে এমনটিই হয়ে থাকে । তাদের কল্যাণ ও সাফল্যের চিন্তায় তারা দিনরাত পেরেশান থাকতেন । উম্মতের একাকীত্ তো নেকড়ে ও বকরিব মত তাদেরও এদিক সেদিক তাড়িত করে । আর নবী (আ)গণ বুদ্ধিমত্তা ও দ্রুততার সাথে তাদেরকে সতর্কতার সঙ্গে নিজের দিকে আহ্বান করেন । উম্মতের এ ধরনের ১. ফাতহুল বারী, ৪খ. পৃ. ৪৬৪। ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।