Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

৯০ সীরাতুল মুস্তফা (সা) এই আবদুল্লাহ ইবন জুদআন ছিলেন হযরত আয়েশা (রা)-এর চাচাত ভাই। একবার হযরত আয়েশা (রা) রাসূলুল্লাহ সো)-কে বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আবদুল্লাহ ইবন জুদআন অত্যন্ত মেহমানদারী করতেন। লোকজনকে খানা খাওয়াতেন। তার এ সৎকাজ কি কিয়ামতের দিন নিজের কোন উপকারে আসবে? তিনি জবাব দিলেন, না। কেননা সে এ কথা বলেনি যে, ১৯-)। *৬ ৮--4৮৯ ৮-০। ৬১ “হে প্রভু ! আমার গুনাহগুলোকে প্রতিদান দিবসে মাফ করে দিন” (মুসলিম) । অর্থাৎ সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের গুনাহসমূহ মাফের জন্য আবেদন করেনি । ইবন কুতায়বা তার 'গারীবুল হাদীসে উদ্ধত করেছেন যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন £ “গরমকালে আমি কখনো চলতে চলতে আবদুল্লাহ ইবন জুদআনের কবরের ছায়ায় দাড়াতাম।” (রাউযুল উনূফ, পৃ. ৯২)। অর্থাৎ আবদুল্লাহ ইবন জুদআনের কবর এত দীর্ঘ ছিল যে, তার ছায়ায় একজন লোক দীড়াতে পারতো । যেন তা ১1৯৯) ০৮৯১ -এর একটি উদাহরণ ছিল । ব্যবসায় আত্মনিয়োগ এবং “আমীন' উপাধি লাভ দাউদ ইবন হাসীন থেকে বর্ণিত যে, লোকেরা বলেছে, রাসূলুল্লাহ (সা) এরূপ শান-শওকতের সাথে যুবক অবস্থায় পৌঁছলেন যে, তিনি তার সম্প্রদায়ের মধ্যে সর্বাপেক্ষা সাহসী, সর্বাপেক্ষা সচ্চরিত্র, সঙ্গী-সাথীদের সর্বাধিক খোঁজ-খবরকারী, সর্বাপেক্ষা সহনশীল, সর্বাধিক সত্যবাদী ও আমানতদার এবং ঝগড়া-বিবাদ, কটু কথা, অশ্লীলতা ও বাজে কথা থেকে সর্বাধিক দূরে অবস্থানকারী ছিলেন। যদ্দরুন তার সম্প্রদায় তাকে 'আমীন' উপাধিতে ভূষিত করে (ইবন সা'দ ও ইবন আসাকির, খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৯১)। আবদুল্লাহ ইবন আবুল হামসা থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে, নবুওয়াত প্রাপ্তির পূর্বে নবী করীম (সা)-এর সাথে কোন ব্যাপারে আমার কিছু দেনা ছিল৷ আমি তাকে বললাম, অপেক্ষা করুন, আমি এখনই আসছি। কিন্তু ঘটনাক্রমে ঘরে এসে বিষয়টি আমি বেমালুম ভুলে যাই। তিনদিন পর হঠাৎ বিষয়টি আমার ম্মরণ হলে আমি দ্রুত এ জায়গায় গিয়ে দেখতে পাই, তিনি সেখানেই দীড়িয়ে অপেক্ষা করছেন। তিনি কেবল আমাকে এটুকু বললেন যে, তুমি আমাকে খুবই কষ্ট দিয়েছ, তিনদিন যাবত আমি এখানেই অপেক্ষা করছি। (সুনানু আবু দাউদ, ইদ্দাতু মিন কিতাবিল আদাব)। ১. যেমনভাবে জিন্রেরা হযরত সুলায়মান (আ)-এর নির্দেশে হাউয সদৃশ্য বড় বড় পেয়ালা বানাতো। সূরা সাবা-র বর্ণনা অনুসারে । ইয়াহিয়া ইবন মুঈন ও ইমাম নাসাঈ দাউদ ইবন হাসীনকে নির্ভরযোগ্য বলেছেন, যিনি রা রাতালানা থেকে রিওয়ায়াত করেছেন । (খুলাসা, ৮খ. পৃ. ১০৯)। ২ ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।