Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৮৯ ইবন হিশাম বলেন, এ সময়ে হযরতের বয়স চৌদ্দ অথবা পনর বছর ছিল । আর মুহাম্মদ ইবন ইসহাক বলেন, এ সময়ে হযরতের বয়স ছিল বিশ বছর। (সীরাতে ইবন হিশাম) নবী করীম (সা)-এর হিলফুল ফুযুলে অংশগ্রহণ যুদ্ধ-বিগ্রহ আরব ভূ-খণ্ডে দীর্ঘদিন যাবত চলে আসছিল । কিন্তু তা কতদূর বরদাশত করা যায় ? ফুজ্জার যুদ্ধের পরে কতিপয় চিন্তাশীল ব্যক্তির অন্তরে এ ভাব জাগলো যে, পূর্ববর্তী জামানায় যুদ্ধ বিগ্রহ ও ধ্বংসলীলার অবসানকল্পে যেমনভাবে ফযল ইবন ফুযালা, ফযল ইবন উদায়া এবং ফুযায়ল ইবন হারিস একটি শাস্তি চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। তাদের নামানুসারে সেই শান্তিচুক্তি “হিলফুল ফুযুল” প্রয়োজন । যুবায়র ইবন আবদুল মুত্তালিব তার কিছু কিছু কবিতায় এ চুক্তির উল্লেখ করেছিলেন । যেমন : ৮) 25৩ ০৮+ পি | 153০91৯৬০৯৯ ০। ৮৩৫১ ০০৮৯১১৩৭৪৩1 95 ০০ “ফযল ইবন উদায়া, ফযল ইবন ফুযালা এবং ফুযায়ল ইবন হারিস সবার থেকে এ কাজের উপর শপথ নিয়েছিলেন যে, মক্কায় কোন অত্যাচারী থাকতে পারবে না । সবাই এর উপর দৃঢ় শপথ নিল। কাজেই মব্কার প্রতিবেশী এবং অভ্যাগতরা সবাই নিরাপদ হয়ে গেল।” সৌরাতে ইবন হিশাম; রাউযুল উনূফ, পৃ. ৯০) শাওয়াল মাসে যখন হারবুল ফুজ্জারের ধারাবাহিকতা শেষ হয়ে গেল। অতঃপর যুদ্ধ নিষিদ্ধ মাস যিলহজ্জ শুরু হলো, তখন এ হিলফুল ফুযুলের নবায়ন শুরু হলো এবং সর্বপ্রথম যুবায়র ইবন আবদুল মুত্তালিব এ শপথ ও চুক্তির নবায়নের লক্ষ্যে বনী হাশিম ও বনী তায়মকে আবদুল্লাহ ইবন জুদআনের গৃহে সমবেত করলেন । আবদুল্লাহ ইবন জুদআন সবার জন্য খাদ্য প্রস্তুত করালেন। এঁ সময় তারা নির্যাতিত মযলুমদের গোত্র, দেশী-বিদেশী নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সাহায্য ও নিরাপত্তাদানে প্রতিশ্রতিবদ্ধ হলেন ।১ নবী করীম (সা) ইরশাদ করেন : “ সে সময় আমিও আবদুল্লাহ ইবন জুদআনের গৃহে উপস্থিত ছিলাম । এ শপথের পরিবর্তে যদি আমাকে লালবর্ণের উটও দেয়া হতো, তাও আমি অপসন্দ করতাম । এখন ইসলামী যুগেও যদি অনুরূপ একটি শপথনামা (চুক্তি)-র জন্য আমাকে আহ্বান করা হয়, তা হলে আমি অবশ্যই তা কবৃল করবো ।” ১. তাবাকাতে ইবন সা'দ, ১খ. পৃ. ৮২। ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।