৮৬ সীরাতুল মুস্তফা (সা) করলো, আমরা আর এঁ নবীর সন্ধানে ইচ্ছুক নই । অতঃপর এ সাত ব্যক্তি বাহীরা দরবেশের নিকটই রয়ে গেল। কেননা তারা যে উদ্দেশে বের হয়েছিল, এখানেই সে উদ্দেশ বদলে গেল । এখান থেকে ফিরে গেলে তাদের উপর উল্টা ফল ফলতে পারে আশঙ্কায় তারা না যাওয়ার সিদ্ধান্তটি নেয়। দরবেশ কুরাইশ কাফেলাকে কসম দিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এ বালকটির অভিভাবক কে? লোকেরা আবু তালিবের দিকে ইঙ্গিত করলো। দরবেশ আবূ তালিবকে বললেন, আপনি তাকে শীঘ্বই ফেরত পাঠিয়ে দিন। আবূ তালিব তাকে আবূ বকর ও বিলালের সাথে মন্কায় ফেরত পাঠিয়ে দেন। দরবেশ তাঁদের পথের খাবার হিসেবে রুটি ও যয়তুন তেল দিয়ে দিলেন। (ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি হাসান । হাকিম বলেন, এ বর্ণনা বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ)। বায়হাকীর এক বর্ণনায় আছে যে, বাহীরা উঠে গিয়ে তার পিছনে তাকালেন এবং যে অবস্থা সম্পর্কে তিনি অবহিত ছিলেন, দু'বাহুর মধ্যবর্তী স্থানে মোহরে নবৃওয়াত দেখতে পেলেন। ইমাম বায়হাকী বলেন, মাগাধী লিখকদের কাছে এ ঘটনা প্রসিদ্ধ । শায়খ জালালুদ্দীন সুযুতী বলেন, এ ঘটনার প্রত্যক্ষদর্শী অনেক, যা এর সত্যতা প্রমাণ করে । আর আমি শীঘ্রই এ প্রত্যক্ষদশীঁদের বিবরণ পেশ করছি হাফিয আসকালানী তীর গ্রন্থ “ইসাবায়” বলেন, এ রিওয়ায়াতের সমস্ত বর্ণনাকারীই নির্ভরযোগ্য এবং সহীহ বুখারীর রাবী । বুখারীর রাবীদের মধ্যে আবদুর রহমান ইবন গাযওয়ানও আছেন। হাদীসের হাফিয ও আলিমদের এক বিরাট জামায়াত আবদুর রহমানকে নির্ভরযোগ্য বলেছেন। হাফিজ সাখাবী বলেন, আমি কোথাও আবদুর রহমানের বিরুদ্ধে সমালোচনা পাইনি । এ বর্ণনায় কেবল আবূ বকর ও বিলালকে তার সঙ্গে প্রেরণের তথ্যটি ভুলক্রমে লিখিত হয়েছে। কাজেই এ কথা বলা যায় যে, কেবল আবু বকর ও বিলালকে তার সঙ্গে প্রেরণের বিষয়টিই বিতর্কিত । আর একটিমাত্র বাক্য বিতর্কিত থাকার দরুন পুরো হাদীসটি যঈফ হতে পারে না। কেননা এ হাদীসের সমস্ত বর্ণনাকারীই নির্ভরযোগ্য ।২ আর হাদীসটি ইমাম বাযযারের মুসনাদেও বর্ণিত হয়েছে। কিন্তু এখানে বিলালের নামটি উল্লেখ নেই, বরং বিলালের স্থলে “রাজুলান' (জনৈক ব্যক্তি) উল্লেখ আছে । ইমাম জাযারী বলেন, হাদীসটির সনদ সহীহ এবং এর সমস্ত রাবীই সহীহ বুখারীর রাবী । কেবল আবূ বকর ও বিলাল-এর বর্ণনা ছাড়া সমস্ত বর্ণনা একইরূপ । হাফিয সনদ শক্তিশালী । বর্ণনার ধারাবাহিকতায় এটি একটি ভিন্ন বর্ণনা বলে অনুভূত হয়। ১. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৮৪। ২ উস্ুনুল আসার, ১খ. পৃ. ৪৩। ৩. যাদুল মা আদ, ১৭খ. পৃ. ৭১। ৪. মিরকাত, ৫খ. পৃ. ৪৭২। ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।