Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৮৫ সাথে সিরিয়ায় গেলেন। সিরিয়ায় যেখানে তিনি অবতরণ করলেন, সেখানে এক দরবেশ বাস করতেন । এঁ দরবেশের আস্তানার পাশ দিয়ে এর পূর্বেও তারা একাধিকবার গমন করেছিলেন, কিন্তু দরবেশ কখনো তাদের প্রতি ভ্রক্ষেপ করতেন না । কিন্তু এবারে যখন সেখানে কুরায়শের বাণিজ্য কাফেলা অবতরণ করলো, দরবেশ নিয়ম- নীতিবহির্ভীতভাবে নিজের আস্তানা থেকে বের হলেন এবং কাফেলার ব্যক্তিবর্গের প্রতি এক এক করে গভীরভাবে নিরীক্ষণ করতে লাগলেন। এমনকি শেষ পর্যন্ত হুযূর (সা)-এর হাত ধরলেন এবং বললেন : ১৮০] ৮) 401 এ 0৮1৩] ৮১ ০৮০১৬ ০৯৩৭। ১০12৯ গোটা বিশ্বের জন্যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন।” কুরায়শ নেতৃবৃন্দ দরবেশকে জিজ্ঞেস করলেন, এটা আপনি কিভাবে বুঝলেন ? তখন দরবেশ বললেন, যখন আপনারা নিজ অবস্থান থেকে বের হলেন, তখন পথিপার্থ্ের গাছপালা, তরুলতা ইত্যাদি নতশীরে তাকে সম্মান জানিয়েছে । আর এসব বস্তু কেবল নবীদেরকেই এভাবে সম্মান জানায় । এছাড়া মোহরে নবুওয়াত দেখেও তাকে চেনা যায়, যা তার দু'বাহুর মাঝখানে একটি আপেলের মত দৃশ্যমান । দরবেশ এটুকু বলেই প্রস্থান করলেন এবং কেবল তারই সৌজন্যে সমগ্র কাফেলার জন্য খাদ্য প্রস্তুত করলেন । খাবার গ্রহণের জন্য সবাই উপস্থিত হলে এতে তিনি (সা) ছিলেন না। দরবেশ জিজ্ঞেস করলেন তিনি কোথায় এবং জানতে পেলেন যে তিনি উট চরাতে গিয়েছেন। তখন লোক পাঠিয়ে তাকে ডেকে আনলেন । চারণভূমি থেকে আসার সময় একটি মেঘখণ্ড তাকে ছায়া দিয়ে আসছিল । তিনি কাফেলার নিকট পৌঁছে দেখতে পেলেন, সেখানে তার পৌঁছার আগেই বৃক্ষের ছায়ার সবটুকুর নিচে মানুষ আশ্রয় নিয়েছে । আর কোন জায়গা ছায়ার নিচে অবশিষ্ট নেই । হযরত (সা) একপাশে বসে পড়লেন । তিনি বসামাত্রই গাছের ছায়া তার দিকে প্রসারিত হলো । দরবেশ সবাইকে বললেন, আপনারা বৃক্ষের ছায়ার প্রতি লক্ষ্য করে দেখুন, কিভাবে ছায়াটি সম্প্রসারিত হলো । এরপর দরবেশ দাড়িয়ে কসম করে বললেন, আপনারা কখনই তাকে রোমের দিকে নিয়ে যাবেন না। রোমবাসীরা তাকে দেখলে, তার গুণাবলী ও লক্ষণসমূহ দেখে তাকে চিনে ফেলবে এবং তাকে হত্যা করবে । কথাবার্তা বলার ফীকেই দরবেশ হঠাৎ দেখলেন, একদিক থেকে সাতজন রোমবাসী কোনকিছুর সন্ধানে এদিকেই আসছে । দরবেশ জিজ্ঞেস করলেন, তোমরা কি উদ্দেশে বের হয়েছ? জবাবে তারা বললো, আমরা এ নবীর সন্ধানে বের হয়েছি, তাওরাত এবং ইনজিলে যার আগমনের সুসংবাদ দেয়া হয়েছে এবং যিনি এ মাসেই এদিকে সফরে আসার কথা । এজন্যে চারদিকেই আমরা লোক প্রেরণ করেছি । দরবেশ বললেন, তা হলে তোমরা বল যে, আল্লাহ রাব্বুল আলামীন যা ইচ্ছা করেন তা কি কখনও কেউ রুখতে পারে ? রোমবাসী নাগরিকরা বলল, না। এরপর দরবেশের নিকট তারা ওয়াদা ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।