Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

৮২ সীরাতুল মুস্তফা (সা) বক্ষ বিদারণের ঘটনার পর হযরত হালিমার মনে জাগলো যে, এ শিশুকে কোনরূপ ব্যথা দেয়া চলবে না। কাজেই তিনি তাকে সাথে নিয়ে মক্কায় হযরত আমিনার নিকট গিয়ে উপস্থিত হলেন এবং সকল ঘটনা খুলে বললেন। এ সব ঘটনা শুনে হযরত আমিনা খুব একটা বিস্মিত হলেন না; বরং তাকে গর্ভধারণ ও প্রসবকালীন সময়ে নূরের আভার সেই ঝলকানি এবং এর কল্যাণ ও বরকতময় যেসব ঘটনা ঘটেছিল, সেসব স্মরণ করে বললেন, আমার এ পুত্রের মর্যাদা খুবই বেশি হবে। জন্য থেকেই তার প্রতি শয়তানের প্রভাব ও শ্যেনদৃষ্টি পড়েছিল । তুমি নিশ্চিন্ত থাক একে কোন বিপদ স্পর্শ করবে না । হালিমা নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন আর শিশু মুহাম্মদ (সা) নিজ মাতার কাছেই রয়ে গেলেন। ষখন তার বয়স ছয় বছর হযরত আমিনা তাকে সাথে নিয়ে মদীনা গমন করলেন । উম্মে আয়মানও তাদের সহ্যাত্রী ছিলেন । এক মাস তারা নিজ আত্মীয়-স্বজনের সাথে মদীনায় অবস্থান করলেন । এরপর মক্কার পথে যাত্রা করলেন । পথিমধ্যে আবওয়া 'নামক স্থানে হযরত আমিনা ইনতিকাল করলেন এবং সেখানেই তাকে দাফন করা হয় ।* আবদুল মুত্তালিবের তত্বাবধানে উম্মে আয়মান তাকে নিয়ে মক্কায় ফিরে এলেন এবং তার দাদা আবদুল মুত্তালিবের নিকট সোপর্দ করলেন । আবদুল মুত্তালিব তাকে সব সময় সঙ্গে রাখতেন । তিনি যখন বিছানো হতো । অন্য কারো সাধ্য ছিল না যে, তাতে পা রাখে। এমনকি আবদুল মুত্তালিবের পুত্রগণও এ ফরাসের আশপাশে ও কিনারেই উপবেশন করতেন । তিনি (সা) যখন আসতেন, অবলীলায় এ ফরাসে গিয়ে বসে পড়তেন । এ বয়সে ছেলের ওখানে বসা বেমানান ভেবে তার চাচা তাকে এ আসন থেকে সরিয়ে দিতে উদ্যত হলে আবদুল মুত্তালিব পূর্ণ আনন্দের সাথে বলতেন, আমার এ সন্তানকে তার অবস্থায় ছেড়ে দাও। আল্লাহর কসম, তার মধ্যে নতুনতরো কিছু বৈশিষ্ট্যের আভাস পাচ্ছি। অতঃপর সরে গিয়ে নিজের কাছে টেনে বসাতেন আর তার প্রতি তাকিয়ে আনন্দিত হতেন। সীরাতে ইবন হিশাম,২ “উয়ুনুল আসার" ও 'মুস্তাদরাকে হাকিম'-এ কিনদীর ইবন সাঈদ তার পিতা থেকে বর্ণনা করেন যে, জাহিলী যুগে আমি ইসলাম গ্রহণের পূর্বে হজ্জের উদ্দেশে মক্কায় গিয়ে উপস্থিত হলাম । দেখলাম, এক ব্যক্তি তাওয়াফরত, সে মুখে এ কবিতা আবৃত্তি করছে : ১. প্রাশুক্ত, ১খ. পৃ. ১৬৩। ২ হাফিয সুযৃতী বলেন, এ ঘটনা সীরাতে মুহাম্মদ ইবন ইসহাক, দালাইলে বায়হাকী এবং ৮৮ 75755 একটি সনদে এ ঘটনা হযরত ইবন আব্বাস (রা) থেকে ইবন সাদ ও ইবন আসাকির , মুজাহিদ এবং নাফি হযরত ইবন জুবায়র থেকে রিওয়ায়াত করেছেন । (খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৮১)। ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।