Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৭৯ ক্রোধ মানুষের এক ধরনের অহংকার ও বড়তবোধের অভিব্যক্তি, এর প্রতিষেধক হলো বিনয় ও নম্রতা । এ জন্যে হুজুর (সা) ইরশাদ করেন 3 “ক্রোধের উদ্রেক হলে দ্রুত মাটিতে বসে পড় অথবা শুয়ে পড়। আর চিন্তা কর যে, আমাকে এ মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে। কাজেই আগুনের গোলক তৈরি হওয়ার প্রয়োজনটা কি” ? বুখারী, মুসলিম ও অপরাপর সহীহ হাদীস গ্রন্থসমূহে এসেছে, নবী করীম (সা) নামাযে সানা পাঠ করার পর এ দু"'আও পাঠ করতেন : ১৮1 0201 7০ ৪৬০০৯ 4৯৪। ০৪৪। “হে আল্লাহ ! আমার পাপরাশিকে বরফ শীতল পানি দ্বারা ধুয়ে দিন।” এ দু'আ দ্বারা নবী করীম (সা) দু'টি বস্তুর প্রতি ইঙ্গিত করেছেন : ১. গুনাহের নাপাকী, যা ধুয়ে দেয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন। কারণ, নাপাকীকেই পানি দিয়ে ধৌত করতে হয়, পবিত্র জিনিস ধুতে হয় না। ২. তিনি পাপের উষ্ণতা ও গরমকে বরফুক্ত পানি দ্বারা ধৌত করার আবেদন করেছেন। তা এজন্যে যে, গুনাহের মধ্যে যদি কেবল নাপাকী থাকে, উঞ্জতা না থাকে, তাহলে সন্তাবনা ছিল যে নবী করীম (সা) বরফ ছাড়া শুধু পানি অথবা গরম পানি দিয়ে গুনাহরাশি ধুয়ে দেয়ার আবেদন করতেন । কিন্তু গুনাহের মধ্যে নাপাকীর সাথে উষ্কতাও থাকে বলেই তিনি আল্লাহ্র কাছে নাপাকী থেকে পবিত্র করার আবেদনের সঙ্গে সঙ্গে শীতলীকরণ ও উষ্ণতা নিবারণের জন্যেও প্রার্থনা করেন । গরম পানি দ্বারা যদি নাপাকী থেকে পবিত্রতা অর্জিত হয়; তা হলে শীতলীকরণ ও প্রশান্তির উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য বরফ শীতল পানি দ্বারাই তা সম্ভব । এজন্যেই নবী করীম (সা) গরম পানির পরিবর্তে ঠাণ্ডা পানি দিয়ে পাপসমূহ ধৌত করে দেয়ার প্রার্থনা করেছেন । এ কারণেই ইমাম নাসাঈ হাদীসটি দ্বারা এ মাসয়ালা বের করেছেন যে, নামাযের জন্য গরম পানি অপেক্ষা ঠাণ্ডা পানি দ্বারা উযু করা উত্তম। এটা এ জন্যে যে, উযূ এবং নামায আদায়ের উদ্দেশ্যই হলো গুনাহের আগ্তন নেভানো । যেমনটি হযরত আবু যর (রা) বর্ণিত হাদীস দ্বারা (যা ক্রোধের চিকিৎসা হিসেবে উপরে বর্ণিত হয়েছে) বুঝা যায় আর আল্লামা তাবারানীর “মু'জাম*-এ হযরত আবদুল্াহ ইবন মাসউদ (রো) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন “প্রত্যেক নামাযের সময় একজন ঘোষণাকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বলে ঘোষণা দেন যে, হে আদম সন্তান! উঠ এবং এ আগুন নির্বাপিত করো যা তোমরা নিজেদের জন্য প্রজ্ববলিত করেছ। এতে ঈমানদারগণ উঠেন এবং উযূু করে নামায আদায় করেন । ফলে আল্লাহ তা'আলা তাদের ক্ষমা করে দেন।' যেভাবে উল্লিখিত আয়াতে কুরআন এবং হাদীসে নববী (সো) থেকে গুনাহের প্রকৃতি উষ্ণ বলে প্রতীয়মান হয়, একইভাবে আল্লাহ তা'আলার মহব্বত ও ভালবাসার প্রকৃতিও স্নিগ্ধ শীতল বলেই অনুভূত হয় । হাদীস শরীফে আছে, মহানবী (সা) এরূপ দু'আ করতেন : ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।