Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সো) ৭৫ এক এক ব্যক্তি যঈফ-_আর প্রথমত বর্ণনাকারীর আধিক্যের দরুন যঈফের দোষ হাস পায়। দ্বিতীয়তঃ যে যঈফ হাদীস বিভিন্ন সাহাবী থেকে ভিন্ন ভিন্ন সনদে প্রাপ্ত, নিঃসন্দেহে তা সহীহ হওয়ার দাবিদার ৷ কারণ দুর্বল বর্ণনাকারীর আধিক্য হাদীসের নির্ভরযোগ্যতা ও শক্তি বৃদ্ধি পায়। বাকী থাকলো মিরাজের ঘটনায় শৈশবের বক্ষ বিদারণের বর্ণনার প্রসঙ্গ, অথবা পুনরায় বক্ষ বিদারণ সম্পর্কিত বর্ণনা না হওয়া । কতিপয় বর্ণনায় এ বক্ষ বিদারণের উল্লেখ নেই । কিন্তু এটা অগ্রহণযোগ্য হওয়ার প্রমাণ হতে পারে না। উল্লেখ না করাটা ঘটনা না ঘটার প্রমাণরূপে ধরে নেয়া যৌক্তিক দিক থেকে ঠিক নয় । মিরাজ সংক্রান্ত হাদীসগুলো পর্যালোচনা করে দেখুন যে, এ হাদীসসমূহ প্রায় পঞ্শ জন সাহাবা রো) থেকে বর্ণিত হয়েছে। তবে প্রত্যেক সাহাবীর বর্ণনায় এমন কিছু ঘটনার বিবরণ রয়েছে যা অপর সাহাবীর বর্ণনায় নেই। কাজেই ধরে নিন যে, বর্ণনাকারী কোন বর্ণনায় কেবল বক্ষ বিদারণের বর্ণনা করেছেন, কোন স্থানে কেবল শৈশবকালীন বক্ষ বিদারণের বর্ণনা করেছেন, আর কোন জায়গায় উভয়টি একত্রে বর্ণনা করেছেন । আর প্রত্যেকটি বক্ষ বিদারণের সময় ও স্থান ভিন্ন ভিন্ন এবং ঘটনাও পৃথক পৃথক । কাজেই একটি ঘটনার বর্ণনা দ্বিতীয় ঘটনা সংঘটিত না হওয়ার প্রমাণ হতে পারে না। ছিতীয়বার বক্ষ বিদারণের ঘটনাটি রাসূল সো)-এর দশ বছর বয়সে ঘটেছিল। এটি হযরত আবূ হুরায়রা (রা)-এর বর্ণনায় সহীহ ইবন হিব্বান, দালাইলে আবু নুয়াইম প্রমুখ বর্ণনা করেছেন । হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত এ হাদীস হাফিয মাকদিসী তার “মুখতারা"য় এবং আবদুল্লাহ ইবন আহমদ “যাওয়ায়েদে মুসনাদে সনদসহ বর্ণনা করেছেন। আল্লামা যারকানী বলেন, যাওয়ায়েদে মুসনাদে বর্ণিত হাদীসের সনদভুক্ত বর্ণনাকারীগণ সবাই নির্ভরযোগ্য (১৬৯ ০৮425 ০০১ 4৩১ 5 401 ৮০ 99১) ২ সহীহ মুসলিমে হযরত আনাস (রা) থেকে আর ফাতহুল বারীতে +১...১ . ৪৯--1 ০১-০ অধ্যায়ে বর্ণিত হয়েছে। ১. প্রকৃতপক্ষে এ হাদীসের সনদে .: ৮:০3 বলায় নির্ভরযোগ্যতার মাপকাঠিতে কোনক্রমেই দুর্বল বলা যায় না। যখন আবু দাউদ তায়ালিসী বর্ণিত সনদ এর সাথে মিলিত করা হয়, তবে তা আরো শক্তিশালী হয়। এ জন্যে হাফিষ ইবন মুলান্কিন এবং হাঁফিষ আসকালানী প্রামাণ্য শব্দ দ্বারা এর ব্যাখ্যা করেছেন । আর হাফিয ইবন মুলাকিনের বর্ণনা হচ্ছে ২.০ 241 ১4-০/13-5 2: 05321 0 ০৮০ ৬ ১৯ ৬ ০০৬] এ ছাড়া শরহে বুখারীতে (৭খ. পৃ. ৩৮৭) এবং আসকালানীর বর্ণিত বাক্যাবলীও এর নিকটবর্তী-বরং এরূপই। ২ সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ৫৬; আল বিদায়া ওয়ান নিহায়া, ২খ. পৃ. ২৭৫; যারকানী, ১খ. পৃ. ১৮৩। ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।