৬৮ সীরাতুল মুস্তফা (সা) অবস্থায়ই জন্গ্রহণ করেছিলেন, আবদুল মুত্তালিব তার জন্মের সপ্তম দিনে এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা পালন করেন। লালন-পালন ও দুধপান শুভ জন্মের পর তিন-চারদিন তার মাতা তাকে দুধপান করান । অতঃপর চাচা আবু লাহাবের আযাদকৃত দাসী সুয়াযবা তাকে দুধপান করান । সুয়ায়বা যখন তার জন্ম সংবাদ চাচা আবূ লাহাবকে শোনান, তখনই আবূ লাহাব আনন্দে তাকে মুক্ত করে দেন। তার পূর্বে সুয়ায়বা নবীজীর আপন চাচা হযরত হামযাকে দুধপান করান। এজন্যে হামযা তার দুধভ্রাতা ছিলেন। তার পর সুয়ায়বা আবূ সালমাকে দুধপান করান (যারকানী, ১খ. পৃ. ১৩৭)। সহীহ বুখারী শরীফে উম্মুল মুমিনীন হযরত উম্মে হাবীবা (রা) থেকে বর্ণিত আছে, তিনি বলেন__আমি একদিন রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে আরয করলাম যে, আমি শুনলাম আপনি আবূ সালমার কন্যা দুররাকে বিয়ে করার ইচ্ছে করেন । এতে তিনি আশ্চর্য হয়ে বলেন, উম্মে সালমার কন্যার সাথে ? যে আমার তত্বাবধানে আছে, যদি দুররা আমার রাবীবাহ১ নাও হতো, তবুও সে আমার জন্য বৈধ হতো না । কেননা সে আমার দুধ সম্পকয়ি ভ্রাতুঙ্পুত্রী। আমাকে ও তার পিতা আবু সালমাকে সুয়ায়বা দুধপান করিয়েছে। হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে, তিনি নবী করীম (সা) সমীপে আরয করেন, যদি আপনি হামযা (রা)-এর কন্যাকে বিয়ে করতেন। তা হলে কেমন হতো ? জবাবে তিনি ইরশাদ করেন, সে আমার দুধ সম্পকয়ি ভ্রাতুষ্পুত্রী । সুয়ায়বার ইসলাম গ্রহণ সম্পর্কে আলিমগণের মধ্যে মতভেদ আছে । হাফিয আবু মিনযাহ সুয়ায়বাকে মহিলা সাহাবীগণের মধ্যে উল্লেখ করেছেন । আল্লাহই ভাল জানেন (ফাতহুল বারী, কিতাবুন নিকাহ, ৯খ. পৃ. ১২৪)। নবী করীম (সা) সুয়ায়বাকে খুবই সম্মান করতেন। হযরত খাদীজা (রা)-এর সাথে তার বিয়ের পর সুয়ায়বা তার খিদমতে হাযির হতেন। হিজরতের পরেও রাসূল (সা) মদীনা থেকেও সুয়ায়বার জন্য উপহার প্রেরণ করতেন । যখন মক্কা মুকাররমা বিজিত হলো, তিনি সুয়ায়বা ও তার পুত্র মাসরুহ সম্পর্কে খোজ-খবর নেন। যখন জানতে পেলেন যে, তারা দু'জনই মৃত্যুবরণ করেছেন, তখন তাদের নিকটাত্্রীয় কাউকে তালাশ করেন, যাতে তার প্রতি অনুগ্বহ করতে সক্ষম হন। জানা গেল, তার কোন আত্মীয়-কুটুম্বও জীবিত নেই। ২ আবূ সালমা উন্মু সালমার প্রথম স্বামী ছিলেন। তার ওফাতের পর উম্মু সালমা মহানবী (সা)-এর স্ত্রীগণের অন্তর্ভুক্ত হন। (সহীহ বুখারী, কিতাবুন নিকাহ, ২খ. পৃ. ২৬৪) । ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।