Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৬৩ আবদুল মুস্তালিব নবী (সা)-এর জন্মের পূর্বে একটি স্বপ্ন দেখেন যা তার এ নাম রাখার কারণ ছিল। তিনি দেখেন, তার পিঠ থেকে একটি-শিকল বের হয়েছে_ যার একটি মাথা আসমানে, একটি মাথা যমীনে, একটি মাথা পূর্ব প্রান্ত পর্যন্ত এবং একটি মাথা-পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত । কিছুক্ষণের মধ্যে এ শিকলটি একটি বৃক্ষে পরিণত হয়। যার প্রতিটি পাতা সূর্যের আলোর চেয়ে সত্তর গুণ বেশি আলোকোস্তীসিত ছিল । পূর্ব ও পশ্চিমের. জনগণ এঁ বৃক্ষের ডালের সাথে জড়িয়ে ছিল। কুরাইশের কিছু লোকও কিছু কিছু ডাল আকড়ে ধরে ছিল আর কুরাইশের কিছু লোক বৃক্ষটি কাটার ইচ্ছা করছিল। তারা যখন এ উদ্দেশ্যে বৃক্ষের নিকটবর্তী হচ্ছিল, তখন খুবই সুন্দর সুঠাম এক যুবক এসে তাদের সরিয়ে দিচ্ছিল। স্বপ্নের ব্যাখ্যাকারগণ এ স্বপ্নের ব্যাখ্যা করেন যে, আপনার বংশে এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করবেন, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সমস্ত মানুষ তার অনুসরণ করবে এবং আসমান ও যমীনের অধিবাসীরা তার প্রশংসা-স্তুতি জ্ঞাপন করবে । এ কারণে আবদুল মুত্তালিব তার নাম “মুহাম্মদ' রাখেন ।১ এ স্বপ্রের কারণে ৪৬১০০৮৩৬৯৬০ মাতাকে সত্য স্বপ্নের মাধ্যমে এটা বলা হয়েছিল যে, তুমি সৃষ্টির সেরা, উত্তম চরিত্রের অধিকারী জাতির নেতাকে গর্ভে ধারণ করেছ, তি তার নাম রাখবে “মুহাম্মদ । অপর এক রিওয়ায়াতে 'আহমদ' বলা হয়েছে। যেমনটি উয়ুনুল আসারং গ্রন্থে হযরত বারীদা ও হযরত ইবন আব্বাস (রো) বর্ণিত হাদীসে রয়েছে, তার নাম মুহাম্মদ ও আহমদ রাখবে |: মোটকথা, ইলহাম, সত্য স্বপ্ন, সবকিছু দ্বারা পর্যায়ক্রমে তাঁর মা, দাদা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবার মুখ থেকেই এ নাম নির্বাচন করে দেয়া হয়, যে নাম দ্বারা পূর্ববর্তী নবী-রাসূলগণ এ উম্মী নবীর সুসংবাদ দিয়ে আসছিলেন । যেমন আবদুল মুত্তালিবের সকল পুত্রের মধ্যে কেবল নবীজীর পিতার জন্য এমন নাম নির্বাচন করা, যা আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয়, অর্থাৎ আবদুল্লাহ" নামটি রাখা, এটা মহান প্রভু কর্তৃক প্রদত্ত ছিল। একইভাবে তাঁর নাম মুহাম্মদ ও আহমদ রাখাটাও নিঃসন্দেহে দয়াময় প্রভুর নির্দেশ ছিল। যেমন আল্লামা নববী শরহে মুসলিমে ইবনুল কারান নে ররার রা আল্লাহ্‌ তা'আলা তার গৃহবাসীদের ইলহাম করেন, যার ফলে তার এ নাম রাখা হয় [শরহে মুসলিম, আসমাউন নবী সো) অধ্যায়, ২খ. পৃ. ২৬] তার এ দু'নামই আল্লাহ্‌ তা'আলা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন । যেমন : এ। ৯.) ১৬০৮ “মুহাম্মদ আল্লাহর রাসুল ।” আর -»| আহমদ : ১. রাউযুল উনূফ,১খ. পৃ. ১০৫; যারকানী, শরহে মুয়াত্তা, ৪খ. পৃ. ২৭০। ২, ১খ. পৃ. ৩০। ৩. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৪২। ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।