৬২ সীরাতুল মুস্তফা (সা) ৬. তাবারানী, আবু নুয়ায়ম এবং ইবন আসাকির বিভিন্ন সনদে হযরত আনাস (রো) থেকে বর্ণনা করেন যে, নবী করীম (সা) ইরশাদ করেছেন ঃ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান ও মর্যাদার মধ্যে এটাও যে, আমি খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছি, আমার গ্প্তাঙ্গ কেউ দেখেনি । হাফিয যিয়াউদ্দীন মাকদিসী তীর মুখতারা গ্রন্থে হাদীসটি সহীহ বলেছেন। আল্লামা যারাকশী বলেন, হাফিয মাকদিসীর সহীহ বলা হাকিম-এর সহীহ বলা অপেক্ষা মর্ধাদাসম্পন্ন । আর হাফিয মুগালতাঈ এ হাদীসটিকে হাসান বলেছেন এবং আবু নুয়ায়ম হাদীসটি হযরত ইবন আব্বাস (রা) থেকে উত্তম সনদে বর্ণনা করেছেন ।১ ৭. হযরত ইবন আব্বাস (রা) বলেন, নবী করীম (সা) খাতনাকৃত ও নাড়ী কাটা অবস্থায় জন্যগ্রহণ করেন। আবদুল মুত্তালিব এটা দেখে আশ্চর্যবোধ করেন এবং বলেন, আমার এ সন্তান বড়ই সৌভাগ্যশালী হবে । আর হয়েছিলও তাই । এ বর্ণনা তাবাকাতে ইবন সাঁদ (১খ. পৃ. ৬৪) প্রথম অধ্যায়ে বর্ণিত হয়েছে, যার সনদ অত্যন্ত শক্তিশালী । ৮. হযরত ইসহাক ইবন আবদুল্লাহ হযরত আমিনা থেকে বর্ণনা করেন, নবী রুরীম (সা) জন্মগ্রহণকালে খুবই পাক পবিত্র ছিলেন। পবিত্র শরীরে কোন প্রকার অপবিত্র বস্তু ছিল না। আকীকা ও নামকরণ জন্মের সপ্তম দিনে” আবদুল মুত্তালিব তার আকীকা করেন। সাথে সাথে সমস্ত চি ৭০ মিন গুল দা উল কুরাইশগণ বললো, হে আবুল হারিস (আবুল হারিস ছিল তার উপনাম)! এ নামটি আপনি কিভাবে নির্বাচন করলেন, যে নাম আপনার পূর্বপুরুষ কিংবা আপনার সম্প্রদায়ের কেউ কোনদিন রাখেনি ? আবদুল মুত্তালিব বললেন, এ নাম আমি এজন্যে রেখেছি যে, যাতে আল্লাহর সমস্ত সৃষ্ট জীব এ নবজাতকের প্রশংসা করে । ১. যারকানী, ১খ. পৃ. ১২৪; ৫খ. পৃ. ২৪৪। ২ সমুদয় ঘটনা আল্লামা যারকানী শরহে মুয়াত্তা -ইমাম মালিক, ৪খ. পৃ. ২৭১-এ হযরত ইবন আব্বাস রো)-এর ভাষ্যে হাফিয ইবন আবদিল বার-এর আল ইসতিয়াবের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন । কিন্তু হযরত ইবন আব্বাস (রা)-এর বর্ণনায় কেবল আকীকার উল্লেখ আছে, এতে এক সপ্তাহের কিংবা দাওয়াতের বর্ণনা নেই । এ দু'টি বিষয় আল্লামা সুযৃতী বায়হাকী ও ইবন আসাকির-এর বরাতে তার খাসাইসুল কুবরায় (১খ. পৃ. ৫০) উল্লেখ করেছেন। হাফিয আসকালানী বলেন, এ পবিত্র জন্মের পর পর আবদুল মুত্তালিব এক সাধারণ দাওয়াত করেন । পানাহারের পর লোকজন জিজ্ঞেস করলো, হে আবদুল মুত্তালিব ! এ সৌভাগ্যবান শিশুটির নাম কি রেখেছ £ হাদীসের শেষ পর্যন্ত । ফাতহুল বারী, ৭ খ. পৃ. ১২৪, মহানবী (সা)-এর জন্ম অধ্যায় । ৩. তাবাকাতে ইবন সাদ, ১খ. পৃ.৬৩। ফাতহুল বারী, ৭খ. পৃ. ১২৪। ৪০ ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।