Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৬১ বলেছেন এবং শরহে বুখারীতে এ হাদীসটি বর্ণনা করে নিশুপ থেকেছেন, যা দ্বারা মনে হয় যে হাফিযে হাদীসগণের নিকট এ হাদীসটি মওযু ও ভিত্তিহীন তো নয়ই; আর হাফিয আসকালানীর শরহে বুখারীতে কোন হাদীস বর্ণনার পর মন্তব্য না করে নিশ্ুপ থাকা আলিমগণের নিকট হাদীসটির সহীহ ও হাসান হওয়ার প্রমাণ বহন করে । যেমনটি হাফিয আসকালানী স্বয়ং ফাতহুল বারীর ভূমিকায় বর্ণনা করেছেন। আল্লামা শিবলী তার সীরাতুন নবী (১খ. পৃ. ৩১) তে লিখেছেন, যে পরিমাণ অনুসন্ধান ও বিশ্লেষণ বৃদ্ধি পায়, সে পরিমাণ সন্দেহযুক্ত রিওয়ায়াত কমতে থাকে । উদাহরণত এ রিওয়ায়াতটি, যখন রাসূলে করীম (সা) পৃথিবীতে এসেছেন তখন পারস্য সম্রাটের প্রাসাদের চৌদ্দটি স্তন্ত ভেঙ্গে পড়ে, পারস্যের অগ্নিকুণ্ড নিভে যায়, সাওয়া নহর শুঙ্ক হয়ে যায় । বায়হাকী, আবু নুয়ায়ম, খারাইতী, ইবন আসাকির এবং ইবন জাবীর ঘটনাটি বর্ণনা করেছেন; কিন্তু সহীহ বুখারী, সহীহ মুসলিম এবং সিহাহ স্ত্তার কোন কিতাবেই এর পাত্তা নেই। সুবহান আন্রাহ্‌! এ হাদীসটির মওযু' হওয়ার প্রমাণটি আশ্চর্যজনক | কোন হাদীস বুখারী, মুসলিম এবং সিহাহ সিত্তায় বিদ্যমান না থাকাটাই কি এর মওযু' ও যঈফ হওয়ার প্রমাণ হতে পারে ? ইমাম বুখারী ও ইমাম মুসলিম উদাহরণত নিঃসন্দেহে সহীহ হাদীসসমূহ সংগ্রহ করার দাবি করেছেন, কিন্তু সমাপ্ত ও শেষ বলে দাবি করেননি । আর কেই বা তা করতে পারে ? ইমাম বুখারী প্রমুখ এ দাবিও করেন নি যে, সহীহায়ন ও সিহাহ সিত্তাহ ছাড়া কোন হাদীস সহীহ ও গ্রহণযোগ্য নয়৷ বরং রসূলের কিতাবসমূহে ইমাম বুখারী ও ইমাম মুসলিম থেকে এর বিপরীত বর্ণিত হয়েছে : (৮০০1 ০ 5525-255 ১1১০০ ৩ 31 1১১ ০0 ৪ ০১১91 ৪১৬৪। ০৪ ০01 4৯5| 3১ শত ৬৯১৬৭ ০ জাবি ৬ ও ০১০৪ ৭৪ ৮৮৮] ৪১ ০০০ ০5০ “ইমাম বুখারী বলেন, আমি আমার এই কিতাবে সহীহ ছাড়া কোন হাদীস গ্রহণ করিনি এবং অনেক সহীহ হাদীসও ছেড়ে দিয়েছি। আর ইমাম মুসলিম বলেন, আমি যে সমস্ত হাদীস এই কিতাবে উল্লেখ করেছি, এর সবই সহীহ । তবে আমি এটা বলি না যে সব হাদীস আমি গ্রহণ করিনি, তার সবই যঈফ |” এর দ্বারা বুঝা যায়, কোন হাদীস সিহাহ সিত্তায় না থাকাটাই কোন আলিমের নিকট হাদীসটির মওযূ* হওয়ার প্রমাণ বহন করে না। আল্লামা শিবলী তার সীরাতুন নবী গ্রন্থে শতাধিক এমন রিওয়ায়াত উদ্ধৃত করেছেন যার কোনটি না সহীহ বুখারীতে, না সহীহ মুসলিমে আর না সিহাহ গ্রন্থ্‌সমূহে আছে। জানা গেল যে, এ মূলনীতি খোদ আল্লামার নিকটই অনুসরণীয় ও গ্রহণযোগ্য নয়; তবে না জানি কেন তিনি এ হাদীসকে অগ্রহণযোগ্য ঘোষণা করলেন । বিনা প্রমাণে কোন রিওয়ায়াতকে অস্বীকার করার নামই কি পর্যবেক্ষণ ও বিশ্রেষণ ? ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।