Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৫৭ মরিয়ম (আ)-এর আসমান থেকে অবতরণ এ সিরিয়ারই দামেশক জামে মসজিদের মিনারে সংঘটিত হবে । নবী করীম (সা)ও কিয়ামতের নিকটবর্তী সময়ে সিরিয়ায় হিজরতের প্রতি গুরুত্‌ দিয়েছেন (হাকিম ও ইবন হিব্বান)। ৪. হযরত ইয়াকুব ইবন হাসান হযরত আয়েশা (রা) থেকে উত্তম সনদে বর্ণনা করেন যে, জনৈক ইয়াহুদী ব্যবসা উপলক্ষে মক্কায় অবস্থান করতো । যে রাতে রাসূলুল্লাহ (সা) জন্গ্রহণ করলেন, এরপর এ ইয়াহুদী কুরায়শদের এক সভায় উপস্থিত হয়ে জিজ্ঞেস করলো, এ রাতে কোন্‌ ছেলে সন্তান জন্যথ্রহণ করেছে? কুরাইশরা বললো, আমরা তো জানি না। ইয়াহুদী বললো, একটু খবর নিয়ে দেখ। কেননা আজ রাতে এ উম্মতের নবী জন্মলাভ করেছেন। তাঁর দু'বাহুর মাঝখানে একটি চিহ্ন (মোহরে নবুওয়াত) আছে। তিনি দু'রাত পর্যন্ত দুধপান করবেন না_ এজন্যে যে, জনৈক জিনগ্রস্ত তার মুখে জঙ্গুলী প্রবেশ করিয়েছিল। লোকজন দ্রুত এ সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করলো । জানা গেল যে, আবদুল্লাহ ইবন আবদুল মুত্তালিবের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে । ইয়াহুদী বললো, আমাকেও নিয়ে গিয়ে দেখাও । ইয়াহুদী যখন তার দুঁবাহুর মাঝখানে এ চিহ্ন (মোহরে নবৃওয়াত) দেখলো, তখন জ্ঞান হারিয়ে ফেললো । ইশ ফিরে আসার পর সে বললো, নবৃওয়াত বনী ইসরাঈল থেকে চলে গেছে। হে কুরাইশ, আল্লাহর শপথ ! এই নবজাতক তোমাদের উপর এমনই আক্রমণ* করবে, যার খবর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে । হাফিয আসকালানী এ হাদীসটির সনদ" হাসান বলেছেন । এছাড়া হাদীসটির দ্রষ্টা, শ্রোতা ও সাক্ষীর সংখ্যা দীর্ঘ এবং এর ব্যাখ্যাও সুদীর্ঘ । পারস্য সম্রাটের প্রাসাদের চৌদ্দটি গন্থুজ ধসে পড়া এবং সাওয়া নহর শুফ হয়ে যাওয়া ৫. এ রাতে এ ঘটনাও সংঘটিত হলো যে, পারস্য সম্রাটের প্রাসাদে ভূ-কম্পন হলো এবং প্রাসাদের চৌদ্দটি গঞ্জ ধসে পড়লো আর পারস্যের হাজার বছর ধরে প্রজ্লিত অগ্রিকুণ্ডটি নিভে গেল এবং রাজকীয় অনুষ্ঠানাদি প্রদর্শন বন্ধ করা হলো । অবশেষে উষীরগণ ও রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভার আয়োজন করা হলো । এঁ দরবারেই এ সংবাদ পৌঁছলো যে, অগ্নিকুপ্ডটি নিভে গেছে। সম্রাটের পেরেশানী এতে বৃদ্ধি পেল। এদিকে এক সভাসদ দাড়িয়ে বললো, গত রাতে আমি স্বপ্নে দেখেছি ১. আক্রমণ দ্বারা মক্কা বিজয় বুঝানো হয়েছে। ২ হাফিয ইয়াকুব ইবন সুফিয়ান ফারিসী হাফিষে হাদীসের মযদাসম্পন্ন ছিলেন। তিনি ছিলেন নির্ভরযোগ্য ব্যক্তিত্ব, সত্য ও গঠনমূলক কাজ করতেন । কা'ব, সুলায়মান ইবন হারব ও আবু নুয়াঈম থেকে ইলম হাসিল করেন। ইমাম তিরমিযী ও নাসাঈ তার ছাত্রদের অন্তর্তক্ত ছিলেন। ২৭৭ হিজরীতে তিনি ইনতিকাল করেন । (দ্র. যারকানী, ১খ. পৃ. ১২০)। ৩. ফাতহুল বারী, ৬খ. পৃ. ৪২৫। ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।