Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ সীরাতুল মুস্তফা (সা) সাদিকে' আবু তালিবের গৃহে জন্মগ্রহণ করেন। তার শুভ জন্মের ব্যাপারে প্রসিদ্ধ বক্তব্য তো এটাই যে, রাসূল (সা) ১২ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। কিন্তু বিখ্যাত মুহাদ্দিস ও ইতিহাসবিদদের নিকট প্রসিদ্ধ ও অনুমোদিত বক্তব্য হলো এই যে, রাসূল (সা) ৮ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। হযরত আবদুল্লাহ ইবন আব্বাস ও হযরত জুবায়র ইবন মুতইম (রা) থেকে এ বর্ণনাই পাওয়া যায় আর এ বক্তব্যই আল্লামা কুতুবুদ্দীন কাসতাল্লানী গ্রহণ করেছেন ।২ ১. হযরত উসমান ইবন আবুল আস” (রা)-এর মাতা ফাতিমা বিনতে আবদুল্লাহ ১. হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, হুযূর (সা) সোমবার সুবহে সাদিকের সূচনাকালে জন্মগ্রহণ করেন যোরকানী, ১খ. পৃ. ১৩৩)। এ বর্ণনা যদিও সনদের দিক থেকে দুর্বল তবুও এর দ্বারা অন্যান্য বর্ণনা সয় ও মিটমাট হয়ে যায়। এজন্যে যে, কিছু কিছু বর্ণনায় জানা যায়, তিনি দিবাভাগে জন্মগ্রহণ করেন আর কিছু বর্ণনায় জানা যায়, তার জন্ম হয়েছিল রাব্রিকালে । কিন্তু সুবহে সাদিকের বর্ণনা দ্বারা এটা বলা যায় যে, তিনি পূর্বরাত্রেই জন্মগ্রহণ করেছেন অথবা এটাই বলা যায় যে, তিনি পরবর্তী দিন অর্থাৎ সোমবার দিবাভাগের (প্রারন্তে) জন্মগ্রহণ করেন । কাজেই যেসব বর্ণনায় তিনি সোমবার দিনে জন্গ্রহণ করেছেন বলা হয়েছে, এটা যেমন সহীহ, ঠিক তেমনি তিনি পূর্ববরী ব্রাত্রে জন্মগ্রহণ করেছেন বলে যে বর্ণনা পাওয়া যায়, তা-ও তেমনি সহীহ। এছাড়া এটাও বলা যায় যে, যদিও তিনি সুবহে সাদিকে জন্মথঁহণ করেন, কিন্তু এর সূচনা হয়েছিল পূর্ববর্তী রাত্রে । ইবন আসাকির ও যুবায়র ইবন বুকার মারূফ ইবন খারলুয থেকে বর্ণনা করেন যে, নবী (সা) সোমবার ফজর উদয়কালে জন্গ্রহণ করেন খোসাইসুল কুবরা, ১খ. পৃ. ৫১)। ইবন হিব্বান মারফ ইবন খারলুযের বক্তব্যকে সত্যায়ন করেছেন । আবূ হাতিম বলেন, ইবন খারলুযের হাদীস উল্লেখ করার মত, যেমনটি খুলাসাতৃত-তাহযীব গ্রন্থে বর্ণিত আছে, সত্য ও হিদায়াতের সূর্য উদিত হওয়ার জন্য সুবহে সাদিকই উপযুক্ত সময় বলে মনে হয়, যার মধ্যাহ্ু চল্লিশ বছর পর হবে । আল্লাহই ভাল জানেন। ২ যারকানী, ১খ. পৃ. ১৩১। ৩. এ হাদীসটির সনদ সম্পর্কে বলা হয়েছে যে, এতে ইয়াকুব ইবন মুহাম্মদ যুহরী অগ্রহণযোগ্য এবং আবদুল আযীয ইবন আবদুর রহমান ইবন আউফ মিথ্যা বলেন। আমি বলবো, যদিও ইয়াকৃব ইবন মুহাম্মদ যুহরী আছেন, তবুও আহমদ ও আবু যুর“আ হাজ্জাজ ইবন শাইর ইবন সাদ ও আবূ হাতিম থেকে বর্ণনা করেছেন যারা নির্ভরযোগ্য । অধিকন্তু, এ হাদীসটি ইবন মাজাহ ও বুখারীতে মুআল্লাক সুত্রে উদ্ধৃত হয়েছে, যেমনটি হাফিয শফীউদ্দিন প্রণীত খুল্পসাহতে বলা হয়েছে । আর আবদুল আযীয ইবন উমর ইবন আবদুর রহমান তৎকালীন আলিমদের মধ্যে খোলাখুলি বর্ণনাকারীদের নিকট যঈফ ছিলেন না । তার মিথ্যাবাদী হওয়ার খবরও অজ্ঞাত । এ হাদীসটি হাফিয আসকালানী তার ফাতহ-এ বর্ণনা করেছেন, কিন্তু কোন মন্তব্য করেন নি। এরপর বলেছেন, হযরত ইরবায ইবন সারিয়্যা (রা) বর্ণিত হাদীসটি -যা আহমদ বর্ণনা করেছেন এবং ইবন হিব্বান ও হাকিম সত্যায়ন করেছেন । সুতরাং যঈফ ষখন সহীহ-এর অনুগামী হয়, তখন আর যঈফ থাকে না- আল্লাহই ভাল জানেন । হযরত উসমান ইবন আবুল আস সাকাফী (রা) বনী সাকীফ-এর প্রতিনিধি দলের সাথে নবী (সা)-এর খিদমতে এসে ইসলাম গ্রহণ করেন । হুযূর (সো) তাকে তায়েফ-এর শাসক নিযুক্ত করেন। হযরত উমর (রা)-এর খিলাফতকাল পর্যন্ত তিনি এ পদে বহাল থাকেন । ১৫ হিজরীতে উমর (রা) তাকে তায়েফ ছাড়াও আম্মান এবং বাহরায়নের শাসক নিযুক্ত করেন। সাকীফ সম্প্রদায়কে ধর্মচ্যুত ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।