Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৫৩ আল্লামা মাওয়ারদী তদীয় গ্রন্থ “ইলামুন-নবৃওয়াত' গ্রন্থে বলেছেন : ২1৮5 ০৩1 2১৬০ ০ ০০০ ১০০০ ৯০৬৮ ০০০০৪ বু শী ৩৬ ০৮199 ০5১৩ ০৮ ০৮৮] 29৮৫৮১ শীশিএ1 ৮8755 5১৩ ১১৬০ 615 এ ০১৮১ পি ০০ ৫-০| ১এ| “ওহে, যখন তুমি মহানবী (সা)-এর পবিত্র বংশধারার অবস্থা জেনে নিয়েছ এবং তার পবিত্র বংশপরম্পরাকে সম্যক উপলব্ধি করতে পেরেছ, তা হলে অবশ্যই এ কথার উপর বিশ্বাস স্থাপন করবে যে, নবী মুহাম্মদ (সা)-এর সম্মানিত পিতা, শ্রদ্ধেয় পিতামহ ছিলেন উন্নত ও সন্ত্ান্ত। তার বংশের কেউই নীচ, হীন ও ইতর প্রকৃতির লোক ছিলেন না; বরং সবাই সর্দার ও আরব সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন আর নবী বংশের জন্য ভদ্র সন্ত্রান্ত ও পবিত্রতা শর্ত।” নবী মুহাম্মদ(সা)-এর পিতা ও পিতামহের সবাই স্ব-স্ব যামানায় বিজ্ঞ ও সৌভাগ্যবান নেতা ছিলেন। তাদের চেহারা সুরত দৃষ্টি আকর্ষণীয়, সুন্দর ও উন্নত চরিত্র, প্রশংসনীয় কাজকর্ম, ধৈর্য সবর, দান ও মেহমানদারী সর্বক্ষেত্রেই তারা স্ব-স্ব যামানায় ছিলেন অতুলনীয় বৈশিষ্ট্যের অধিকারী । প্রত্যেকেই সম্মান, আভিজাত্য, নেতৃত্ব ও সন্ত্রম-এর আঁধিকারী ছিলেন। নবী (সা)-এর পূর্বপুরুষদের প্রসঙ্গে শতাধিক বক্তব্য তো কেবল মরফূ“ হাদীস ও সাহাবা কিরামের “আসার' থেকে জানা গেছে যে, তিনি ছিলেন আল্লাহ্‌র প্রেমে মহাত্যাগের জুলত্ত দৃষ্টান্ত স্থাপনকারী নবী ইবরাহীম (আ)-এর বংশধর (যেমনটি উপরে বর্ণিত হয়েছে)। আর যেসব হাদীসে তার ইবরাহীম (আ)-এর ংশধর হওয়ার বিষয় উল্লেখ নেই, এতে তার সুস্থ সঠিক স্বভাব-চরিত্র ও সুন্দর প্রকৃতি বৈশিষ্ট্যের কথা তো সরাসরি বর্ণিত আছে। শুভাগমন সারওয়ারে দো আলম, বনী আদমের সর্দার হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা (সা) হস্তী বাহিনীর ঘটনার পঞ্চাশ অথবা পঞ্চানন দিন পর ৮ই রবিউল আউয়াল সোমবার মুতাবিক ৫৭০ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এক সুবহে ১. প্রসিদ্ধ বক্তব্য এটাই যে, মহানবী (সা) হস্তী বাহিনীর ঘটনার পঞ্চাশ দিন পর জন্গ্রহণ করেন আর এ বক্তব্যই আল্লামা সুহায়লী গ্রহণ করেছেন। মুহাম্মদ ইবন আলী থেকে বর্ণিত আছে যে, তিনি পঞ্চানন দিন পর জন্মগ্রহণ করেন । এ বক্তব্য আল্লামা দিময়াতী গ্রহণ করেছেন। যারকানী, ১খৃ. পৃ. ১৩০। ২ প্রসিদ্ধ আলিমদের বক্তব্য এটাই যে, মহানবী (সা) রবিউল আউয়াল মাসে জন্গ্রহণ করেন। আল্লামা ইবনুল জাওযী এটাই আলিমদের সর্বসম্মত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। কেউ বলেন, তিনি রমযানুল মুবারকে জন্মগ্রহণ করেন। কিন্তু এ সমুদয় বর্ণনাই দুর্বল । যারকানী, ১খ. পৃ. ১৩০ ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।