৫২ সীরাতুল মুস্তফা (সা) সমস্ত শরীর পচে গেল এবং শরীর থেকে রক্ত ও পুজ গড়াতে থাকলো । এরপর তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ এক এক করে খসে পড়তে শুরু করলো । সবশেষে তার দেহের অভ্যন্তর থেকে কলিজা ফেটে বেরিয়ে পড়লো আর সাথে সাথে আবরাহা মৃত্যুর হিম শীতল কোলে ঢলে পড়লো । সবাই যখন ছিন্রভিন্ন দেহে ধ্বংসস্তূপে পরিণত হলো, তখন মহাশক্তিধর আল্লাহ এক ভারী বর্ষণে ধ্বংসাবশেষের সবকিছু ধুয়ে মুছে সাগরে পৌঁছিয়ে দিলেন। ০এ। ০94) 2০0 [হি 05501752012 তি “তিনি অত্যাচারী সম্প্রদায়ের মূল উৎপাটন করে ফেললেন। এ জন্যে রাববুল আলামিন আল্লাহরই সকল প্রশংসা ।” ইরহাস এ আসমানী নিদর্শন ছিল শেষ নবী মুহাম্মদ সো)-এর আগমনেরই অদৃশ্য ঘোষণা ও গায়বী নিদর্শন । কুরায়শদের প্রতি এ অদৃশ্য সাহায্য-সহায়তার কারণ একমাত্র এটাই ছিল যে, পৃথিবীতে শেষ নবীর আগমন অত্যাসন্ন । আবদুল মুত্তালিবের এ এজন্যে অলৌকিকভাবে আল্লাহ্ তাদের এ সাহায্য করেছেন । অন্যথায় ধময়ি দিক থেকে আবিসিনিয়ার সম্রাট ও ইয়েমেনের শাসক মক্কার কুরায়শ অপেক্ষা উত্তম ছিল। কেননা তখন সাধারণ কুরায়শগণ ছিল মূর্তি পূজক, পক্ষান্তরে ইয়েমেন ও আবিসিনিয়ার অধিবাসীরা আহলি কিতাব ও খ্রিস্টান ছিল (তখনও যার বাতিল হওয়ার ঘোষণা আল্লাহ্র পক্ষ থেকে আসেনি)। ফলে জানা গেল যে, কুরায়শের প্রতি এ অদৃশ্য সাহায্য এবং বায়তুল্রাহর অস্বাভাবিক হিফাযত, এ সব কিছুই মহানবী (সো)-এর জন্মের অলৌকিক ও বরকতপূর্ণ সুসংবাদ । নবী হিসেবে ঘোষিত হবার পর নবীর দ্বারা যে সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশ পায়, একে “মুজিযা" বলে । আর যে সব অলৌকিক ঘটনা নবী জন্মের প্রাকালে ঘটে, তাকে ইরহাস' বলা হয়। ইরহাস অর্থ বুনিয়াদ বা ভিত্তি। যেহেতু এ ধরনের ঘটনা নবী জন্মের সূচনা বা প্রারভ্তিক অবস্থায় ঘটেছে, এজন্যে একে ইরহাস বলা হয়েছে। আবরাহার বায়তুল্লাহ বিরোধী সেনা অভিযান এবং অতঃপর তার ধ্বংস ও বিধ্বস্ত হওয়ার ঘটনা মুহররম মাসে সংঘটিত হয়। তখন রাসূল (সা)-এর শুভ জন্মের দিনক্ষণ খুবই সন্নিকটে পৌঁছেছিল। তখন এ ধরনের যত অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছে, সবই ছিল নবী (সা)-এর জন্মের পূর্বাভাস ও আলামত । আবরাহার ঘটনার পথ্গশ অথবা পধ্যন্ন দিন পর এ ধুলির ধরায় রহমতরূপে মহানবী (সা)-এর আবির্ভাব ঘটে । ১. যারকানী, ১খ. পৃ. ৩৮৩-৩৯০। ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।