৫০ সীরাতুল মুস্তফা (সা) আসহাবে ফীল-এর ঘটনা রাসূলে করীম (সা)-এর জন্গ্রহণের পঞ্চাশ অথবা পঞ্চানন দিন পূর্বে আসহাবে ফীল-এর ঘটনা সংঘটিত হয়__যা জীবন চরিত ও ইতিহাস গ্রন্থ্সমূহে প্রসিদ্ধ ও বিখ্যাত হয়ে আছে। আর কুরআন মজীদে এ ঘটনার উপর একটি সূরা অবতীর্ণ হয়েছে। বিস্তারিত ঘটনা তাফসীর গ্রন্থসমূহ বর্ণিত আছে। সংক্ষেপে তা এই আফ্রিকার আবিসিনিয়ার বাদশাহ. নাজ্জাশীর পক্ষ থেকে আবরাহা নামক এক ব্যক্তি ইয়েমেনের শাসনকর্তা ছিল। সে যখন দেখল যে, সমস্ত আরববাসী হজ্জ করার জন্য মক্কা মুকাররামায় চলে যায় এবং কা"বাগৃহ তাওয়াফ করে। তখন সে ইচ্ছে করলো যে, খ্রিস্টধর্মের নামে একটি বিরাট ইমারত তৈরি করবে যা খুবই মূল্যবান পাথর দিয়ে পরিশ্রম করে বানানো হবে; যাতে আরববাসীগণ সাদামাটা কা'বাঘর ছেড়ে সৌন্দর্যমণ্ডিত ঘরটির তাওয়াফ শুরু করে । সুতরাং সে ইয়েমেনের রাজধানী সানআয় একটি সুন্দর গীর্জা নির্মাণ করালো । যখন এ খবর আরবে ছড়িয়ে পড়লো, তখন কিনানা গোত্রের এক ব্যক্তি সেখানে যায়, এবং আবরাহার নির্মিত ঘরটিতে মলত্যাগ করে পালিয়ে এলো । এটা হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। কেউ কেউ বলেন, আরবের যুবকরা এ গীর্জার নিকটবর্তী স্থানে আগুন জ্বালালে আগুনের ফুলকি উড়ে গিয়ে গীজয়ি পড়ে এবং তা পুড়ে ছাই হয়ে যায় । আবরাহা ক্রোধভরে শপথ নিল যে, কা“বাগৃহকে ধ্বংস ও মিসমার না করে সে দম ফেলবে না। এ উদ্দেশে আবরাহা মক্কার দিকে সেনা অভিযান পরিচালনা করে । পথিমধ্যে যে সব আরব গোত্র বাধা দান করে, তাদেরকে পর্ষদস্ত করে মক্কায় পৌঁছে যায়। এ বাহিনীর সাথে হাতিও ছিল। মক্কার উপকণ্ঠে মক্কাবাসীদের গবাদিপশুর চারণ ভূমি ছিল। আবরাহার বাহিনী পশুগুলোকে লুট করে নেয়, যেগুলোর মধ্যে মহানবী (সা)-এর সম্মানিত পিতামহ আবদুল মুত্তালিবেরও দু'শো উট ছিল। এ সময়ে তিনি কুরাইশ গোত্রের সর্দাব ও কাবাগৃহের মুতাওয়াল্লী ছিলেন। আবরাহার আগমনের খবর শুনে তিনি সমস্ত কুরায়শকে একত্র করে বললেন ভয় পেয়ো না, তোমরা মক্কা খালি করে দাও, কাঁবাঘর কেউ ধ্বংস করতে পারবে না। এটা আল্লাহর ঘর এবং তিনিই এর সাথে সাক্ষাত করতে যান। ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হলো । আবরাহা আবদুল মুত্তালিবকে জাকজমকপূর্ণ সম্বর্ধনা জ্ঞাপন করে । আল্লাহ তা'আলা আবদুল মুত্তালিবকে নযীরবিহীন্ রূপ-সৌন্দর্য, আশ্চর্যজনক শক্তি-ক্ষমতার অধিকারী ও প্রাঞ্জলভাষী করেছিলেন, যা দেখে প্রতিটি ব্যক্তিই ভক্তি গদগদ হয়ে পড়তো । আবরাহাও তাকে দেখে ভক্তি গদগদচিত্ত হয়ে পড়লো এবং খুবই শ্রদ্ধা ও বিনয়সহ সামনে এলো । এটা তো সম্ভবপর মনে হয়নি যে, তাকে নিজ আসনে একসাথে বসতে দেয় । অবশ্য এতটুকু সম্মান করেছিল যে, নিজে আসন থেকে নেমে এসে কুরায়শদের সাথে কার্পেটে বসে তাদেরকেও নিজের সাথে বসায় । কথা প্রসঙ্গে আবদুল মুত্তালিব তার ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।