Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ সীরাতুল মুস্তফা সো) আশ্চর্যের কিছু নেই যে, হযরত আবদুল্লাহর জন্মকালীন সময়ে আবদুল মুস্তালিবের অন্তরে আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে জাগরুক করে দেয়া হয়েছিল যে, এ পুণ্যময় সন্তানটির এমন একটি নাম রাখো, যা আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় । হযরত আমিনার সাথে আবদুল্লাহর বিবাহ আবদুল মুত্তালিব যখন পুত্র আবদুল্লাহর পক্ষ থেকে মান্নত আদায় সম্পন্ন করলেন, অতঃপর তার বিয়ের প্রতি মনোনিবেশ করলেন । বনী যোহরা গোত্র সন্ত্ান্ত বংশীয় হিসেবে প্রসিদ্ধ ছিল। এ গোত্রের ওহাব ইবন আবদে মানাফের কন্যা, যার নাম ছিল আমিনা__ যিনি স্বীয় পিতৃব্য উহায়ব ইবন আবদে মানাফের তত্বাবধানে ছিলেন। তার সাথে পুত্র আবদুল্লাহর বিয়ের পয়গাম পাঠালেন আর নিজে 'উহায়বের কন্যা, যার নাম ছিল হালা, তার সাথে স্বীয় বিবাহের প্রস্তাব দিলেন। একই মজলিসে দু'টি লিয়ে সম্পন্ন হয়ে যায় । হযরত হামযা ছিলেন তারই গর্ভজাত যিনি সম্পর্কের দিক দিয়ে আবদুল্লাহর চাচাও হতেন, আবার দুধভ্রাতাও 1১ হযরত ইবন আব্বাস (রা) বলেন, যখন আবদুল মুত্তালিব পুত্র আবদুল্লাহকে বিয়ে করানোর জন্য যাত্রা করেন, পথিমধ্যে এক ইয়াহ্দী স্ত্রীলোককে অতিক্রম করেন যার নাম ছিল ফাতিমা বিনতে মুররা। সে তাওরাত, ইঞ্জিল ইত্যাদিতে অভিজ্ঞ ছিল। আবদুল্লাহর চেহারায় নবৃওয়াতের নূর দেখে সে তাকে নিজের কাছে ডেকে নিল এবং প্রস্তাব করলো যে, আমি তোমাকে একশত উট উপহার দেব । হযরত আবদুল্লাহ তার জবাবে এ কবিতা আবৃত্তি করেন : 4০৩ এ ০৯ 4১১১০৩৮০৩৮৩ 42১৪ ০০০০ ভিসি] ৬০ শিক ৬এ৭। সেও সি “হারাম গ্রহণ অপেক্ষা মৃত্যই শ্রেয়। আর এমন কাজ মোটেও হালাল নয় যা প্রকাশ করা যায় না। যে অবৈধ কর্মে তুমি আগ্রহী তা আমা দ্বারা সম্ভব নয়। আত্মসম্মানবোধসম্পন্ন মানুষ তো নিজের আক্রু এবং নিজের দীনের হিফাযত ও সংরক্ষণ করে । অতঃপর আবদুল্লাহ যখন আমিনাকে বিয়ের পর প্রত্যাবর্তন করছিলেন, পথে পুনরায় এ স্ত্রীলোকটির সাথে সাক্ষাত হলো। তখন সে বলল, হে আবদুল্লাহ! তুমি এখান থেকে যাওয়ার পর কোথায় ছিলে ? হযরত আবদুল্লাহ বললেন, এ সময়ের মধ্যে আমি ওহাব ইবন আবদে মানাফের কন্যা আমিনাকে বিয়ে করেছি। এরপর সেখানে তিনদিন অবস্থান করেছি। এ কথা শুনে এ ইয়াহুদী স্ত্রীলোকটি বলল, আল্লাহর কসম, আমি কোন অসৎ চরিত্রা স্ত্রীলোক নই । তোমার চেহারায় নবৃওয়াতের নূর দেখে ইচ্ছে করেছিলাম যে, এ নূর আমা থেকে প্রকাশিত হোক । কিন্তু আল্লাহ্‌ যেখানে চেয়েছেন, সেখানেই এ নূর গচ্ছিত রেখেছেন । ১. তাবাকাতুল কুবরা, ১খ. পৃ. ৫৮। ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।