Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ সীরাতুল মুস্তফা (সা) বংশ পরিচিতি : আরবে বংশ পরিচিতি অতীব গুরুত্বহ ছিল। সেখানে মানুষ তো বটেই, ঘোড়ার পর্যন্ত বংশ পরিচিতিও স্মরণ রাখা হতো । এটাও স্মরণ রাখা হতো যে, কে স্বাধীন নারীর গর্ভজাত আর কে বাদীর গর্ভে জন্মগ্রহণকারী। কে সন্তরান্ত সত্রীলোকের দুধপান করেছে আর কে নিম্ন কৃষ্টির অনুসারী বংশীয় স্ত্রীলোকের দুধপান করেছে। যেমনটি ইবনুল আকওয়া (রা)-এর বক্তব্য থেকে অনুধাবন করা যায় । তিনি বলেছিলেন : ৮০] :৮ ৯11১ £৯5। ০ ৪| “আমি আকওয়ার পুত্র, আর আজ বুঝা যাবে যে, কে সন্ত্রস্ত স্বাধীন স্ত্রীলোকের স্তন্য পান করেছে আর কে দাসীর দুধ পান করেছে ।” অনুরূপ জাহিলী যুগের এক কবি নিজ বংশ পরিচয় এভাবে তুলে ধরেছেন, যদিও তা অহংবোধ-দুষ্ট । যেমন : ৩৬৯৩ ০ ০১১ ০০ 2455201 ১৪ এ শি শি) ১১৩ ০০ এড ৬ “যদি আমি মাযিন গোত্রের সন্তান হয়ে থাকি, তা হলে যুহল ইন শায়বান গোত্রের লোক রাস্তা থেকে কুড়িয়ে আনা মহিলার পুত্র কক্ষণই আমার উট ধরতে পারবে না।” প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে “বনী লাকীত' তথা “রাস্তা থেকে কুড়িয়ে আনা' শব্দদ্বধারা আখ্যায়িত করেছে । অর্থাৎ সে কোন সন্ত্রান্ত বংশের সন্তান নয়। বীরত্ব : তাদের বীরত্ব ও সাহসিকতা এমন ছিল, যে সময় সমগ্র পৃথিবী যখন পারস্য ও রোম সাম্রাজ্যের অনুগত ও আজ্ঞাবহ ছিল, সে সময়ও আরবগণ তাদের দৈন্যদশা সত্তেও কারো অধীন ছিল না। সাহসিকতার অবস্থা এমন ছিল যে একজন তুচ্ছ ফকীরও পরাক্রমশালী বাদশাহর সামনে ভীত-সন্ত্রস্ত হতো না। দানশীলতা ও অন্যকে নিজের উপর প্রাধান্য দান : আরবদের দানশীলতার অবস্থা এমন ছিল যে, একজন মেহমানের জন্য তারা আস্ত একটা উট যবেহ করে ফেলতো । তারা নিজেরা ক্ষুধার্ত থাকাটা মামুলী ব্যাপার; কিন্তু মেহমানের অভুক্ত থাকাটা অসম্ভব অবমাননাকর মনে করতো । স্মরণশক্তি ও তীক্ষ মেধা : আরবদের স্মরণশক্তি ও তীক্ষ মেধার কথা পৃথিবীজোড়া । শত শত কবিতা ও কাসীদা তারা একবার শুনেই মনে রাখতে পারতো । আত্মসম্মান ও সম্ত্রমবোধ : তাদের আত্মসম্মান ও সন্ত্রমবোধের অবস্থা এরূপ ছিল যে, তাদের নিজের অথবা নিজ সম্প্রদায়ের সর্বনিকৃষ্ট সদস্যটির অপমানের প্রতিবাদেও তারা নিজেদের জানমাল পানির মতো ব্যয় করতো । মাত্রাতিরিক্ত আত্মমর্যাদাবোধ থেকেই তাদের মধ্যে পারস্পরিক যুদ্ধ বিগ্রহ বেশিরভাগ সংঘটিত হতো । ভাষার প্রাঞ্জল্য ও বিশুদ্ধতা প্রার্জল্য ও বিশুদ্ধতায় কোন ভাষাই আরবীর ধারেকাছেও ছিল না। ভাষার প্রার্জল্যের উপর তো কোন ভাষায় পৃথক কোন পুস্তকই ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।