Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

88 সীরাতুল মুস্তফা (সা) সাধারণ আরব থেকে তাঁর বৈশিষ্ট্যই ছিল আলাদা । নিজ সন্তানদের তিনি অন্যায়-অনাচার থেকে বিরত থাকার নির্দেশ দিতেন এবং উত্তম চরিত্র গঠনে উৎসাহিত করতেন, তাদের নিম্ন ও নিকৃষ্ট কাজ থেকে বিরত রাখতেন । আবদুল মুত্তালিব মান্নত পুরা করার প্রতি গুরুত্ব দিতেন এবং মুহরিম (যেমন, বোন ফুফু খালা ইত্যাদি) স্ত্রীলোককে বিয়ে করতে বারণ করতেন । মদ্যপান, ব্যভিচার, কন্যা সন্তান হত্যা এবং উলঙ্গ হয়ে বায়তুল্লাহ তাওয়াফ করতে বাধা দিতেন। তিনি চোরের হাত কাটার বিধান দিতেন (যারকানী, ১খ. পৃ. ৮২)। আর এগুলো সবই এমন কর্ম, পেরবতীকালে) কুরআন ও হাদীসেও যার সমর্থনে নির্দেশ দেয়া হয়েছে। কাজেই সীরাতে হালবিয়া গ্রন্থে আল্লামা ইবনুল জাওষী কর্তৃক বর্ণিত হয়েছে যে, আবদুল মুত্তালিব থেকে যে সব কর্মের কথা বর্ণিত হয়েছে, এর অধিকাংশই কুরআন ও হাদীসে নির্দেশ দেয়া হয়েছে । উদাহরণ স্বরূপ মান্নত পুরা করা, মুহরিমকে বিয়ে মদ্যপান ও ব্যভিচারে নিষেধাজ্ঞা, নগ্রাবস্থায় বায়তুল্লাহ তাওয়াফে নিষেধাজ্ঞা, পরিশেষে এ ঘটনাবলী ও বিষয়াবলী পাঠ করতে গিয়ে স্বভাবতই এ সত্য উদ্ভাসিত হয়ে উঠে যে, নবৃওয়াতের সময় যতই নিকটবর্তী হচ্ছিল ততই উত্তম চরিত্র, সুন্দর শিষ্টাচার, বরকতের নূর এবং চাহিদার উপজীব্যের প্রকাশ বৃদ্ধি পাচ্ছিল। বিশেষত আবদুল মুত্তালিবের জীবনে সত্য স্বপ্র, যা পর্যায়ক্রমে দেখানো হচ্ছিল, এটা নবুওয়াতের সুচনা ও প্রারন্তিকতার মতই ৷ আবদুল মুত্তালিবের সামনে যখনই কোন সমস্যা দেখা দিত, তখনই সত্য স্বপ্ন কিংবা ইলহাম" দ্বারা তা সমাধানের পথ-নির্দেশ করা হতো । সহীহ মুসলিমে হযরত ওয়াসিলা ইবনুল আসকা (রা) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সো) ইরশাদ করেন, আল্লাহ তা“আলা ইসমাঈল (আ)-এর বংশধরদের মধ্যে বনী কিনানাকে নির্বাচন করেছেন, আর বনী কিনানার মধ্যে কুরায়শকে এবং কুরায়শের মধ্যে বনী হাশিমকে আর বনী হাশিমের মধ্যে আমাকে নির্বাচিত ও মনোনীত করেছেন। হযরত ইবন সাদ (রা) বর্ণিত অনুরূপ একটি মুরসাল হাদীসে “বনী হাশিমের মধ্যে আবদুল মুত্তালিবকে” বাক্যটি অতিরিক্ত আছে। এরূপ বলার মধ্যে নবী করীম (সা)-এর আত্মগর্ব প্রকাশের উদ্দেশ্য কোনক্রমেই ছিল না, বরং প্রকৃত অবস্থা তুলে ধরাই ছিল উদ্দেশ্য__যাতে জনগণ তার অবস্থান ও মর্যাদা সম্পর্কে অবহিত হতে পারে । অধিকন্তু আল্লাহ্‌ জাল্লা শানুহু প্রদত্ত এ নিয়ামতের বর্ণনা প্রকাশই তার উদ্দেশ্য ছিল যে, রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ শুকরিয়া, তিনি আমাকে একটি মনোনীত ও পছন্দনীয় বংশ থেকে প্রেরণ করেছেন। নিজের অহমিকা প্রকাশ ও অপরের কুৎসাকে অহংকার বলে । নিজের সম্মান ও যথার্থ মূল্যায়নের লক্ষ্যে অপরের যিল্লুতির প্রকৃত অবস্থা তথ্য হিসেবে তুলে ধরাকে গর্ব বা অহংকার বলা হয় না। এছাড়া নবী ও ওলীদের মধ্যে পার্থক্য হলো, ওলীর ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।